Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?

  সন্দীপ সরকার, কলকাতা: ঝড় যে উঠতে পারে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিল এবিপি লাইভ বাংলা। কিন্তু সেটা যে এরকম তোলপাড় ফেলে দেবে, বাংলার ক্রিকেট প্রশাসনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িতরাও আঁচ করতে পারেননি। বহু বছর পর সিএবি-র কোনও বৈঠক ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল। দুই পক্ষের মতানৈক্য, বাদানুবাদ পর্যন্ত তবু ঠিক ছিল। কিন্তু পরিস্থিতি এমনই হয় যে, কারও কারও আশঙ্কা, বড়সড় কাণ্ড ঘটে যেতে পারত ইডেন গার্ডেন্সে! উপলক্ষ্য, সিএবি-র এমার্জেন্ট জেনারেল মিটিং। যুগ্মসচিব পদে কেন নির্বাচন হল না, তা সদস্য়দের জানাতে…

Read More

৭০ পেরিয়ে যাওয়ায় পদত্যাগ সিএবির অ্যাপেক্স কমিটির সদস্যের, ফের প্রশ্ন সহ সভাপতির বয়স নিয়ে
৭০ পেরিয়ে যাওয়ায় পদত্যাগ সিএবির অ্যাপেক্স কমিটির সদস্যের, ফের প্রশ্ন সহ সভাপতির বয়স নিয়ে

  সন্দীপ সরকার, কলকাতা: এ যেন এক যাত্রায় পৃথক ফল। প্রকৃত জন্মতারিখ অনুযায়ী হয়তো আরও মাস ছয়েক টেনে দেওয়া যেত। কারণ, সিএবি-র রেকর্ড অনুযায়ী তাঁর জন্ম ১৪ জানুয়ারি, ১৯৫৭। কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী গত ১৩ জুন সত্তর পূর্ণ করেছেন সিএবি-র অ্যাপেক্স কমিটির সদস্য আশিস চক্রবর্তী। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে যিনি সিএবি-তে এসেছিলেন। অ্যাপেক্স কমিটিতেও নির্বাচিত হয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড ও অনুমোদিত সব সংস্থার সংশোধিত গঠনতন্ত্রে সাফ লেখা আছে, বয়স…

Read More

সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?
সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?

  সন্দীপ সরকার, কলকাতা: শনিবার রাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক সুজয় হাজরা। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। যিনি ক্রিকেট প্রশাসনেও যুক্ত রয়েছেন। সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান সুজয় হাজরা। তিনি গ্রেফতার হতেই বোমা ফাটিয়েছিলেন মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্জিত তরৈ। অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর পরিবর্তে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে সিএবি-র শেষ বার্ষিক সাধারণ সভায় এসেছিলেন সুজয়। রবিবার সিএবি বিবৃতি দিয়ে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিবের অভিযোগ বিভ্রান্তিকর…

Read More

বাসি ফুলে পঙ্কজ রায়ের জন্মদিন পালনের অভিযোগ, CCTV ফুটেজ চেয়ে চিঠি ক্ষুব্ধ প্রণব রায়ের
বাসি ফুলে পঙ্কজ রায়ের জন্মদিন পালনের অভিযোগ, CCTV ফুটেজ চেয়ে চিঠি ক্ষুব্ধ প্রণব রায়ের

  সন্দীপ সরকার, কলকাতা: বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র ইতিহাসে এরকম বিতর্ক কখনও হয়েছে কি? অভিযোগ, ৩১ মে ইডেন গার্ডেন্সে কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায়ের জন্মদিন পালন হয়েছিল বাসি ফুল দিয়ে। বাবার জন্মবার্ষিকী পালনে আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে, জানিয়েছিলেন খোদ প্রণব রায়। যিনি ভারতের হয়ে খেলেছেন। বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কও। সেই খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ বাংলা। যা নিয়ে ময়দানে শোরগোল পড়ে গিয়েছিল। সিএবি-র একাধিক পদাধিকারী স্বীকার করে নিয়েছিলেন, প্রণব রায়কে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিলেন। তবে সকলকে চমকে দিয়ে সেদিনই…

Read More

সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও
সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও

  সন্দীপ সরকার, কলকাতা: বাংলার অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসাবে উপেক্ষিত হওয়ার পরই বোমা ফাটিয়েছিলেন সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri)। বাংলার প্রাক্তন অফস্পিনার জানিয়েছিলেন, নির্বাচকেরা সিন্ডিকেট তৈরি করে দলে ক্রিকেটার ঢোকানোর চেষ্টা করেছিলেন। সহকারী কোচ বিশ্বাসঘাতকতা করেছিলেন। সিএবি-ও অসহযোগিতা করেছিল। বারবার অনুরোধ করা সত্ত্বেও রিভিউ মিটিং করা হয়নি। উল্টে, কোচিং প্যানেল থেকে বাদ পড়ার পর তাঁকে মুখ বন্ধ রাখতে বলে ফোন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠ ক্রিকেট কর্তা সুরজিৎ লাহিড়ী। সৌরাশিসের বিস্ফোরক অভিযোগের পর শুক্রবার সিএবিতে এসে পাল্টা অভিযোগ করলেন বাংলার জুনিয়র…

Read More

Eden Gardens T20 World Cup 2026: ইডেনে IND vs WI মহাযুদ্ধ, তার আগেই সৌরভ দেখা করলেন সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে! কিন্তু কেন?
Eden Gardens T20 World Cup 2026: ইডেনে IND vs WI মহাযুদ্ধ, তার আগেই সৌরভ দেখা করলেন সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে! কিন্তু কেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর সেপ্টেম্বরের কথা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ৯৪তম বার্ষিক সাধারণ সভা ছিল বাইপাসের ধারের এক অভিজাত হোটেলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি (CAB President) প্রেসিডেন্ট হিসেবে পাক্কা ৬ বছর পর প্রত্যাবর্তন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতির দায়িত্ব পালন করা সৌরভ দ্বিতীয়বার মসনদে বসেই আগামীর নীলনকশা তৈরি করে ফেলেছিলেন। সৌরভের ভাবনায় রয়েছে ইডেনকে ফের এক লাখি দর্শকের করা। ইডেন অতীতে এক লক্ষেরও বেশি দর্শকাসন ছিল। কিন্তু দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায়…

Read More

T20 World Cup: ১০০ টাকায় ইডেনে দেখা যাবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ! বড় চমক দিল সিএবি
T20 World Cup: ১০০ টাকায় ইডেনে দেখা যাবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ! বড় চমক দিল সিএবি

T20 World Cup: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে দর্শকদের ৬০ টাকায় ম্যাচ দেখার ব্যবস্থা করে দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এবার টি-২০ বিশ্বকাপের আগে আরও বড় চমক দিল সিএবি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে দর্শকদের ৬০ টাকায় ম্যাচ দেখার ব্যবস্থা করে দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এবার টি-২০ বিশ্বকাপের আগে আরও বড় চমক দিল সিএবি। মাত্র ১০০ টাকায় দেখা যাবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ সিএবির তরফ থেকে টি-২০ বিশ্বকাপ উপলক্ষে ইডেন গার্ডেন্সে ম্যাচগুলির জন্য টিকিটের মূল্য ঘোষণা করা হয়েছে। গ্রুপ…

Read More

CAB and BCCI: সৌরভের সিএবিকে কড়া মেইল বোর্ডের, U19 মহিলা ক্রিকেটের মাঠ করে দিতে পারল না, বাংলা ক্রিকেটের বড় লজ্জার ভিলেন যুগ্মসচিব
CAB and BCCI: সৌরভের সিএবিকে কড়া মেইল বোর্ডের, U19 মহিলা ক্রিকেটের মাঠ করে দিতে পারল না, বাংলা ক্রিকেটের বড় লজ্জার ভিলেন যুগ্মসচিব

CAB and BCCI: সৌরভকে বিপাকে ফেললেন যুগ্ম সচিব! বঙ্গ ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মেইল পাঠালো বিসিসিআই। মুখ বাঁচাতে ম্যাচ সরল বারাসতে৷ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে লজ্জা কলকাতা: শহরে নেই সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, আর তাই বাকি কর্মকর্তাদের কাজেও ঢিলা পারফরম্যান্স৷ সিএবি যুগ্মসচিবের কাঁধে যে দায়িত্ব ছিল তা পালন না করায় মুখ পুড়ল সিএবির। বঙ্গ ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মেইল পাঠালো বিসিসিআই। বিসিসিআইয়ের ম্যাচ আয়োজন করতে গিয়ে ল্যাজে গোবরে অবস্থা সিএবির। বিসিসিআইয়ের ক্ষোভ প্রকাশে কার্যত…

Read More

তৈরি হবে এক লক্ষ দর্শকাসনের ইডেন, হাওড়ায় অ্যাকাডেমি, সিএবি প্রেসিডেন্ট হয়ে কী বললেন সৌরভ?
তৈরি হবে এক লক্ষ দর্শকাসনের ইডেন, হাওড়ায় অ্যাকাডেমি, সিএবি প্রেসিডেন্ট হয়ে কী বললেন সৌরভ?

সন্দীপ সরকার, কলকাতা: শারদীয়ার সাজে মহানগরী। অনেক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। প্যান্ডেল হপিং শুরু। রাস্তায় কালো কালো মাথার সারি। শহরজুড়ে সাজ সাজ রব। দুর্গাপুজোর আবহে বাংলার ক্রিকেটেও নতুন ভোর। ক্রিকেট প্রশাসনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সিএবি প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন জমা করেছিলেন ১৪ সেপ্টেম্বর। সোমবার, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাইপাসের ধারে অভিজাত হোটেলে হয়ে গেল সিএবি-র বার্ষিক সাধারণ সভা। প্রেসিডেন্ট হলেন সৌরভ। ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জন দত্ত। সচিব বাবলু কোলে। যুগ্মসচিব মদন ঘোষ ও কোষাধ্যক্ষ সৌরভের…

Read More

সিএবি-র AGM-এর দিনক্ষণ ঠিক হয়ে গেল, কেন অগ্নিগর্ভ হল এপেক্স কাউন্সিলের বৈঠক?
সিএবি-র AGM-এর দিনক্ষণ ঠিক হয়ে গেল, কেন অগ্নিগর্ভ হল এপেক্স কাউন্সিলের বৈঠক?

সন্দীপ সরকার, কলকাতা: একের পর এক বিতর্কে তোলপাড় বঙ্গ ক্রিকেট। সেই আবহে সোমবার সিএবি-র (CAB) এপেক্স কাউন্সিলের বৈঠক যে নিস্তরঙ্গ হবে না, বরং ঘটনাবহুল থাকবে, বাংলা ক্রিকেটের রোজনামচার সঙ্গে জড়িত সকলেই আঁচ করেছিলেন। তবে সেই বৈঠক যে এতটা অগ্নিগর্ভ হয়ে উঠবে, তা হয়তো আগাম অনুমান করতে পারেননি অনেকেই। একাধিক বিষয়কে কেন্দ্র করে সিএবি-র এপেক্স কাউন্সিলের বৈঠকে সোমবার সন্ধ্যায় ঝড় উঠল। যে বৈঠকে প্রাথমিকভাবে নির্ধারিত হয়ে গেল সিএবি-র বহু প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা (AGM)-এর দিনক্ষণও। সব কিছু ঠিকঠাক চললে ২০…

Read More