Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Covid: রাজ্যে করোনা ভ্য়াকসিনের ভাঁড়ারে টানাটানি, নবান্নকে চিঠি স্বাস্থ্য ভবনের
Covid: রাজ্যে করোনা ভ্য়াকসিনের ভাঁড়ারে টানাটানি, নবান্নকে চিঠি স্বাস্থ্য ভবনের

কোভিড নিয়ে নয়া উদ্বেগ রাজ্যজুড়ে। আসলে চিনে করোনা ছড়ানোর খবর যেন উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে অনেকক্ষেত্রেই। আর তার মধ্যেই কোভিড ভ্যাকসিনের আকাল দেখা দিয়েছে রাজ্যে। এমনটাই খবর। রাজ্য়ের ভাঁড়ারে পর্যাপ্ত টিকা নেই বলে অভিযোগ। আর তার জেরে উদ্বেগটা যেন বাড়ছে ক্রমশ। কোভিশিল্ড ও কোর্বিভ্যাক্সের ভাঁড়ারে টানাটানি চলছে। প্রায় শূন্য ভাঁড়ার। এদিকে কোভ্যাক্সিন টিকা কিছুটা হলেও আছে। কিন্তু নতুন করে তার যোগান না হলে এই টিকার ভাঁড়ারেও টানাটানি পড়়ে যাবে। এবার এই টিকার পরিস্থিতি নিয়ে নবান্নের কাছে চিঠি পাঠাল রাজ্য়ে স্বাস্থ্য…

Read More

Google Layoff: নতুন বছরের মুখেই ১০ হাজার কর্মী ছাঁটাই করবে টেক জায়ান্ট এই গ্লোবাল কোম্পানিটি…
Google Layoff: নতুন বছরের মুখেই ১০ হাজার কর্মী ছাঁটাই করবে টেক জায়ান্ট এই গ্লোবাল কোম্পানিটি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিড এসে গিয়েছে। সমাজের সর্বস্তরেই কোভিড নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কার মধ্যেই গুগলকর্মীরা নতুন করে আশঙ্কার মধ্যে পড়লেন। শোনা গিয়েছে, গুগল অন্ততপক্ষে ১০,০০০ কর্মীছাঁটাই করবে। এটা করা হবে এক পার্ফরম্যান্স রিভিউ সিস্টেমের ফলের উপর নির্ভর করে। আর এরই মধ্যে জানা গিয়েছে, এই রিভিউ সিস্টেমে অন্ততপক্ষে ৬ শতাংশ কর্মীদের পার্ফরম্যান্স আশানুরূপ নয় বলে ইতিমধ্যেই প্রমাণিত। ট্যুইটার আমাজন, গুগল, মেটা প্রায় সমগোত্রীয় কোম্পানি। এর মধ্যে ট্যুইটার ও আমাজন আগেই কর্মীছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল।  এবার করল…

Read More

Saayoni Ghosh on Mithun : ‘অভিনেতা মিঠুনের যোগ্যতা নিয়ে কথা হবে না’, মত সায়নীর
Saayoni Ghosh on Mithun : ‘অভিনেতা মিঠুনের যোগ্যতা নিয়ে কথা হবে না’, মত সায়নীর

শ্রীকান্ত ঠাকুর : ‘প্রজাপতি’ বিতর্কে অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাশেই দাঁড়ালেন তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। দেব-মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি’ ছবি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার সেই ইস্যুতে বুধবার মুখ খোলেন সায়নী। তাঁর কথায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও অভিনেতা মিঠুনকে নিয়ে কথা বলার যোগ্যতা তাঁর নেই। এদিন, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে সুকান্ত মঞ্চে যুব সম্মেলনে যোগ দিতে এসেছিলেন সায়নী ঘোষ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। ঠিক কী বলেছেন সায়নী ঘোষ? সায়নীর কথায়, ‘এটা…

Read More

আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াকে স্কলারশিপ, বড় ঘোষণা রিলায়েন্স ফাউন্ডেশনের
আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াকে স্কলারশিপ, বড় ঘোষণা রিলায়েন্স ফাউন্ডেশনের

#মুম্বই: ধীরুভাই আম্বানির ৯০ তম জন্মদিনে বড় ঘোষণা করল রিলায়েন্স ফাউন্ডেশন৷ সংস্থার তরফ থেকে ঘোষণা করা হল, দেশের সর্বত্র যুবসম্প্রদায়ের উন্নতিতে কাজ করে চলবে সংগঠন৷ সেই কর্মসূচির অংশ হিসাবেই আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে এই স্কলারশিপ৷ সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার স্নাতক স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে৷ এই খাতে প্রতি পড়ুয়াকে বার্ষিক ২ লক্ষ টাকা দেওয়া হবে৷ এ ছাড়া মোট ১০০ স্নাতকোত্তর পড়ুয়াকেও এই স্কলারশিপ দেওয়া হবে,…

Read More

শৈত্যঝড়ে বরফের ‘কবরে’ আমেরিকা, মৃত্যু ৫৭ জনের
শৈত্যঝড়ে বরফের ‘কবরে’ আমেরিকা, মৃত্যু ৫৭ জনের

ওয়াশিংটন ডিসি: কোনও হলিউডি সায়েন্স ফিকশন নয়,বাস্তবেই ঠকঠক করে কাঁপছে আমেরিকা (US)! ভয়ঙ্কর শৈত্যঝড়ে (blizzard) মঙ্গলবার পর্যন্ত পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে (US) ৫৭ জনের মৃত্যু হয়েছে। ক্রিসমাসের মরসুমে সব অর্থেই মৃত্যুশীতল বরফ বিছিয়ে দিয়েছে এই ঝড় (winter storm)। আতঙ্কে দিন কাটছে দক্ষিণে মেক্সিকো সীমান্ত লাগোয়া রিও গ্রান্ড নদী থেকে বিস্তীর্ণ এলাকায়। দিকে দিকে বিপদ… ঝড় সম্পর্কিত কারণে কলোরাডো, ইলিনয়, কানসাস, কেন্টাকি, মিশিগান, মিসৌরি, নেব্রাস্কা, নিউ ইয়র্ক, ওহায়ো, ওকলাহোমা, টেনেসি এবং উইসকনসিন মিলিয়ে আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এক…

Read More

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জাতীয় দলে ঢুকে পড়লেন বাংলার মুকেশ
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জাতীয় দলে ঢুকে পড়লেন বাংলার মুকেশ

কলকাতা: কিছুদিন আগেই আইপিএলে রেকর্ড গড়েছিলেন। নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বাংলার ক্রিকেটার হিসেবে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার জাতীয় দলের সীমিত ওভারের ফর্ম্যাটে খেলার সুযোগ চলে এল মুকেশ কুমার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন বাংলার পেসার। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন বিহারের এই ক্রিকেটার। বিহারের গোপালগঞ্জের মুকেশের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় বাংলার জার্সিতেই। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও সুযোগ পেয়েছিলেন মুকেশ কুমার। আইপিএলের মিনি নিলামে বাংলার ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল মুকেশ কুমার। সাড়ে ৫ কোটি…

Read More

সলমনের ভক্তদের উপর লাঠিচার্জ, ‘প্রজাপতি’-বিতর্কে প্রতিক্রিয়া দিলীপের, বিনোদনের সারাদিন
সলমনের ভক্তদের উপর লাঠিচার্জ, ‘প্রজাপতি’-বিতর্কে প্রতিক্রিয়া দিলীপের,  বিনোদনের সারাদিন

কলকাতা:‘প্রজাপতি’ ছবিটি নিয়ে বিতর্ক (Controversy) থামার নেই। নন্দনে (Nandan) ছবিটি কেন দেখানো গেল না, তা নিয়ে প্রশ্ন রয়েইছে। সিনেমা শিল্পকে নিয়ে রাজনীতি বন্ধ করার দাবি তুলছেন অনেকে। কিন্তু যত দিন যাচ্ছে ‘প্রজাপতি’ ছবিটি (Projapoti Controversy) নিয়ে বিতর্ক বাড়ছেই।  অন্তিম যাত্রায় অভিনেত্রী তুনিশা শর্মার মৃতদেহ। আজ সলমন খানের জন্মদিনের দিনেই ভিড় নিয়ন্ত্রণ করতে ভক্তদের উপর  লাঠিচার্জ। বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি। ‘প্রজাপতি’ বিতর্কে প্রতিক্রিয়া দিলীপের  বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মারাত্মক অভিযোগ তুললেন। তাঁর দাবি, একদা তৃণমূল (TMC)…

Read More

টি-টোয়েন্টি স্কোয়াডে মুকেশ, ওয়ার্নারের দ্বিশতরান, আজকের খেলার সেরা খবরের একঝলক
টি-টোয়েন্টি স্কোয়াডে মুকেশ, ওয়ার্নারের দ্বিশতরান, আজকের খেলার সেরা খবরের একঝলক

কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে জাতীয় দলে সুযোগ পেলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মুকেশ কুমার। বক্সিং ডে টেস্টে দ্বিশতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার। দেখে নেওয়া যাক আজকের সেরা খেলার খবরের এক ঝলক – জাতীয় দলে টি-টোয়েন্টিতে বাংলার মুকেশ কিছুদিন আগেই আইপিএলে রেকর্ড গড়েছিলেন। নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বাংলার ক্রিকেটার হিসেবে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার জাতীয় দলের সীমিত ওভারের ফর্ম্যাটে খেলার সুযোগ চলে এল মুকেশ কুমার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন বাংলার পেসার। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন…

Read More

সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে এই অস্বস্তিগুলো হয়? এখনই সাবধান না হলে ভুগতে হবে
সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে এই অস্বস্তিগুলো হয়? এখনই সাবধান না হলে ভুগতে হবে

ডায়াবেটিস মানে নিঃশব্দ ঘাতক। একবার ধরলে আর রক্ষা নেই। ধীরে ধীরে গ্রাস করবে একটার পর একটা অঙ্গপ্রত্যঙ্গ। শুরু হবে হার্টের সমস্যা। কিডনি ক্ষতিগ্রস্ত হবে। দৃষ্টিশক্তি হ্রাস পাবে। ডায়াবেটিসের বেশ কয়েকটা উপসর্গ রয়েছে। কিন্তু বেশিরভাগ লক্ষণই বোঝা যায় না। আর যেগুলো বোঝা যায়, সেগুলো অন্যান্য স্বাস্থ্য সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা যা বলছেন: ডায়াবেটিস হলে শরীর কিছু সংকেত দেয়। কিন্তু সেগুলো এতই সাধারণ যে আলাদা করা কঠিন। তাই ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলোর সঙ্গে পরিচিত হওয়া জরুরি। অনেকেই জানেন…

Read More

পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন একটা সার্কাস! বরখাস্ত হয়ে বিস্ফোরক রামিজ
পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন একটা সার্কাস! বরখাস্ত হয়ে বিস্ফোরক রামিজ

#ইসলামাবাদ: বিস্তর বদল হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। মন থেকে সেটা মেনে নিতে পারছেন না সদ্য প্রাক্তন হয়ে যাওয়া চেয়ারম্যান রামিজ রাজা। নাজাম শেঠি দায়িত্ব নিয়েই পুরো বোর্ডের কাঠামো বদলে ফেলতে শুরু করেছেন। বদলে গেছে নির্বাচক কমিটি। এমন হুটহাট পরিবর্তনের প্রক্রিয়াকে ‘তামাশা’ হিসেবে উল্লেখ করেছেন রমিজ রাজা। ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। এটা ক্রিকেটারদের খেলা এবং তাদের কাজের জায়গা। কিছু লোক বাইরে থেকে এসেছে, তাদের একজনকে (নাজাম) জায়গা করে দিতে পুরো গঠনতন্ত্র পরিবর্তন করতে হয়েছিল।…

Read More