Jubin Nautiyal Married: বলিউডে ফের বিয়ের সানাই: লুকিয়ে বিয়ে সেরে ফেললেন জুবিন নটিয়াল, পাত্রী কে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় বলিউড গায়ক জুবিন নটিয়ালকে ঘিরে নতুন জল্পনা সামনে এসেছে। একটি রির্পোট অনুযায়ী, সম্প্রতি তিনি নাকি তার কৈশোরের প্রেমিকার সঙ্গে বিয়ে করেছেন। জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের নিজের শহরেই ঘনিষ্ট পরিবার সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তারা বিয়ে সম্পন্ন করেছেন। একটি সূত্রে জানা গিয়েছে, জুবিন তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুব গোপনীয়তা বজায় রেখেছেন। তাই বড় আকারে অনুষ্ঠান না করে তিনি সাধারণ ও ঐতিহ্যবাহী পদ্ধতিতেই বিয়ে করতে চেয়েছিলেন। শুধুমাত্র কাছের মানুষদের নিয়েই এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। তবে…







