Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
OTT প্ল্যাটফর্ম থেকে ১৪৯ টাকা ফেরত চেয়েছিলেন! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী
OTT প্ল্যাটফর্ম থেকে ১৪৯ টাকা ফেরত চেয়েছিলেন! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী

বর্ধমানঃ ১৪৯ টাকা ফেরত পেতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যবসায়ী। OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বন্ধ করতে গিয়ে প্রতারণা শিকার কাটোয়ার এক ব্যবসায়ী। প্রতারিত ব্যবসায়ীর নাম প্রসেনজিৎ দত্ত, বাড়ি কাটোয়ার মাধবিতলায়। ব্যবসায়ীর অভিযোগ, কয়েক মাস আগে তিনি একটি নামী OTT প্ল্যাটফর্মে ১৪৯ টাকার সাবস্ক্রিপশন করেন, তারপর থেকে প্রতিমাসে অটোমেটিক তাঁর অ্যাকাউন্ট থেকে ওই OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের জন্য ১৪৯ টাকা কেটে নেওয়া হত। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ তাঁর ফোন থেকে পুনরায় ১৪৯ টাকা কেটে নেওয়া হয়। ব্যবসায়ীর দাবি, তিনি সাবস্ক্রিপশন রিনিউ বন্ধ করার…

Read More

অভিষেককে ‘বাঘের বাচ্চা’ বলে উল্লেখ, কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা, অভিষেকের সমর্থনে ফিরহাদ
অভিষেককে ‘বাঘের বাচ্চা’ বলে উল্লেখ, কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা, অভিষেকের সমর্থনে ফিরহাদ

কলকাতা: নয় নয় করে আট ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রাথমিক নিয়োগ মামলায় এখনও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল (TMC) সাংসদকে। সেই আবহেই অভিষেককে ‘বাঘের বাচ্চা’ বলে উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অভিষেককে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনিও। বুধবার জাতীয় স্তরে I.N.D.I.A জোটের সমন্বয় বৈঠক ছিল। আর বুধবারই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নোটিস দেয় ED. তাতে বিরোধী জোটের সমন্বয় বৈঠকে না গিয়ে,…

Read More

বিনিয়োগ আনতে বিদেশ সফরে মমতা, গাছ কাটা রুখতে রাস্তায় নামলেন রাজ্যপাল
বিনিয়োগ আনতে বিদেশ সফরে মমতা, গাছ কাটা রুখতে রাস্তায় নামলেন রাজ্যপাল

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নির্বাচনপর্ব মিটে যাওয়ার পর, শিক্ষা নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাত চলছে। সেই আবহেই এবার শহর কলকাতায় সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। বালিগঞ্জে বেআইনি গাছ কাটার অভিযোগ সামনে আসে। তাতে আচমকাই ঘটনাস্থে আবির্ভূত হলেন রাজ্যপাল বোস।  সেই নিয়ে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা দেখা দিয়েছে। (Kolkata News) রাজ্য-রাজভবন সংঘাতের মধ্যেই শহরে সক্রিয় ভূমিকায় সিভি আনন্দ বোস বিশ্ববিদ্য়ালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাজ্যপাল বোসের বিরুদ্ধে বেনজির…

Read More

‘মধ্যরাতে কী হয় দেখুন’, ফের চ্যালেঞ্জ রাজ্যপালের, ‘ভ্যাম্পায়ার হইতে সাবধান’, কটাক্ষ ব্রাত্যের
‘মধ্যরাতে কী হয় দেখুন’, ফের চ্যালেঞ্জ রাজ্যপালের, ‘ভ্যাম্পায়ার হইতে সাবধান’, কটাক্ষ ব্রাত্যের

কলকাতা: রাজ্য ও রাজ্যপালের সংঘাত নয়া মাত্রা পেল এবার। শুক্রবার রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তার পাল্টা শনিবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। হুঁশিয়ারির সুরে বললেন, “যা করেছি, তাতে গর্বিত আমি। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। কী হবে দেখতে পাবেন।” এর পাল্টা ‘শহরে ভ্যাম্পায়ারের উদয় হয়েছে’ বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন ব্রাত্য। এই ঘটনায় রাজ্য এবং রাজ্যপালের মধ্যেকার সংঘাত ভয়ঙ্কর দিকে এগোচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। (Kolkata News) অস্থায়ী উপাচার্য নিয়োগ…

Read More

বাথরুমে আচমকা ফোঁস ফোঁস শব্দ! দরজা একটু খুলতেই এ কী বেরিয়ে এল, ভয়ঙ্কর পরিস্থিতি
বাথরুমে আচমকা ফোঁস ফোঁস শব্দ! দরজা একটু খুলতেই এ কী বেরিয়ে এল, ভয়ঙ্কর পরিস্থিতি

কলকাতাঃ প্রকৃতির রূপ অনেক সময়ই ভয়ঙ্কর। আবার প্রকৃতির সন্তানেরাও পরস্পরকে ভয় পেয়ে চলে। সাপ দেখলেই মানুষের প্রাণ উড়ে যাওয়ার জোগাড় হয়। একই ভাবে মানুষকে ভয় পায় সাপও। পারস্পরিক এই ভীতি থেকেই ঘটে অঘটন। আত্মরক্ষার জন্যই আক্রমণ করে সাপ, বিষাক্ত হলে মানুষের ক্ষতি হয়। আবার সেই আতঙ্ক থেকেই সাপ মারতে উদ্যত হয় মানুষ। অনেক সময়ই নিরীহ প্রাণীর হত্যা হয়। তবে অতি বিষাক্ত গোখরো বা চন্দ্রবোড়া দেখলে ভয় পাওয়াই স্বাভাবিক। গত কয়েক মাসে, প্রবল বর্ষার কারণে নানা জায়গায় দেখা গিয়েছে বিষাক্ত…

Read More

ধূপগুড়ি কার দখলে ? বাম-কংগ্রেসের চমক নাকি বিজেপির শক্ত দখল ? তৃণমূল কি ঘোরাবে চাকা ?
ধূপগুড়ি কার দখলে ? বাম-কংগ্রেসের চমক নাকি বিজেপির শক্ত দখল ? তৃণমূল কি ঘোরাবে চাকা ?

উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি : শুক্রবার ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের (BY Election) ফল ঘোষণা। তার মধ্য়ে অন্য়তম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র (Dhupguri Assembly)। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি (BJP)। এবারও কি ক্ষমতা দখলে রাখতে পারবে তারা ? এবার তৃণমূল বনাম বিজেপি বনাম বাম-কংগ্রেসের যৌথ প্রার্থী। উপনির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল কী হবে ? চমক দেখাবে বাম-কংগ্রেস জোট বা তৃণমূল কংগ্রেস ? ১৯৭৭-এ যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এল সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল…

Read More

অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন মমতা, তার পর মধ্যরাতেই ফের উপচার্য নিয়োগ রাজ্যপালের
অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন মমতা, তার পর মধ্যরাতেই ফের উপচার্য নিয়োগ রাজ্যপালের

কলকাতা: শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এভাবে চললে অর্থনৈতিক অবরোধ তৈরি করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তার পর একদিনও কাটল না, মধ্য়রাতেই ফের সক্রিয় হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এবার কৃষ্ণনগরের কন্য়াশ্রী বিশ্ববিদ্য়ালয়ে (Kanyashree University) উপাচার্য নিয়োগ করলেন তিনি। রাজ্য সরকারের সঙ্গে সংঘাত আরও বাড়িয়ে, মধ্যরাতে আরও এক বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্য়পাল বোস। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য কাজল দে-কে কৃষ্ণনগরের কন্য়াশ্রী বিশ্ববিদ্য়ালয়ের…

Read More

এবছরই মহকুমা ধূপগুড়ি, প্রচারে ঘোষণা অভিষেকের, আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কমিশনে BJP
এবছরই মহকুমা ধূপগুড়ি, প্রচারে ঘোষণা অভিষেকের, আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কমিশনে BJP

ধূপগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ (Abhishek Banerjee)। অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেল বিজেপি। শনিবার উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন অভিষেক। এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে বলে সেখানে ঘোষণা করেন তিনি। সেই নিয়েই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ বিজেপি-র। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাল গেরুয়া শিবির (BJP)। জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhupguri Bypolls) উপনির্বাচন রয়েছে ৫ সেপ্টেম্বর উপনির্বাচন। তার আগে শনিবার সেখানে তৃণমূলের হয়ে সভা করেন অভিষেক। প্রচারমঞ্চে দাঁড়িয়েই ধূপগুড়িকে এ বছরের মধ্যে মহকুমা করার ঘোষণা…

Read More

‘ISF-এর কাজ, মুর্শিদাবাদ থেকে লোক আনা হয়’, দত্তপুকুর বিস্ফোরণে দাবি মন্ত্রীর, পাল্টা নৌশাদ
‘ISF-এর কাজ, মুর্শিদাবাদ থেকে লোক আনা হয়’, দত্তপুকুর বিস্ফোরণে দাবি মন্ত্রীর, পাল্টা নৌশাদ

দত্তপুকুর: আবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে দত্তপুকুরে। গোটা ঘটনায় তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। সরাসরি রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং পুলিশের দিকে আঙুল তুলেছেন তাঁরা। সবাই সব জানতেন, টাকার বিনিময়ে নীরব দর্শক হয়ে বসেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন রথীন। বরং ISF-কে কাঠগড়ায় তুললেন তিনি। (Duttapukur Incident) রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন বলেন, “আমি যা শুনলাম, মুর্শিদাবাদে একজন রয়েছে চিনার শেঠ, রমজান আলি ওরফে কালো। উনি আসলে ISF নেতা।…

Read More

প্রেমের টানে ভারতে প্রবেশ! ১ মাসের সংসার, তারপর যা হল…হাড়হিম করা চিত্রনাট্য
প্রেমের টানে ভারতে প্রবেশ! ১ মাসের সংসার, তারপর যা হল…হাড়হিম করা চিত্রনাট্য

বসিরহাট: প্রেমের টানে গ্রামেরই যুবকের সঙ্গে ভারতে প্রবেশ। বিক্রি হওয়ার কথা জানতে পেরে ফের সীমান্ত রক্ষীদের সহায়তায় ফের বাংলাদেশে পাড়ি দিল প্রেমিকা। ফ্ল‍্যাগ মিটিংয়ের মাধ্যমে নিজের দেশ ফিরে পেল বাংলাদেশী তরুণী। এ যেন ভিনদেশী রোকিয়া ও সম্রাটের হাড়হিম করা সিনেমার চিত্রনাট্য। বাংলাদেশের একই গ্রামে বাড়ি এই প্রেমিক-প্রেমিকার। ঘর বাধার স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে ভারতে এসেছিল। কিন্তু ফন্দি ছিল অন‍্য‌। পরে প্রেমিকা জানতে পারে তার প্রেমিক মোটা অর্থের বিনিময়ে ভিন রাজ্যে রোকেয়াকে বিক্রি করার ফন্দি করছিল। তা জানতে পেরেই বাংলাদেশে…

Read More