Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
জলে কুমির, পাড়েই চলছে শ্যুটিং! রাতে ঘরে ঢুকল সাপ! ‘অদম্য’-র অজানা গল্প
জলে কুমির, পাড়েই চলছে শ্যুটিং! রাতে ঘরে ঢুকল সাপ! ‘অদম্য’-র অজানা গল্প

কলকাতা: ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই যথেষ্ট প্রশংসিত হয়েছে। যাঁরা দেখেছেন, তাঁরা প্রত্যেকেই নাকি বলেছেন, রঞ্জন ঘোষ পরিচালিত ‘অদম্য’ ছবিটি অনেকদিক থেকেই ছক ভাঙা। তবে সহজ ছিল না এই ছবিটির শ্যুটিং ও! ছবির একাধিক দৃশ্যের শ্যুটিং হয়েছে গ্রাম্য এলাকায়। কিন্তু যে সমস্ত জায়গায় টিম গিয়ে শ্যুটিং করেছে, প্রাথমিকভাবে জানতেও পারেননি, সেই সমস্ত জায়গা যথেষ্ট বিপজ্জনক ও! সেই গল্পই এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) শোনালেন পরিচালক রঞ্জন ঘোষ। পরিচালক জানান, তাঁরা একটা নদীর ধারে শ্যুটিং করছিলেন গোটা টিম নিয়ে।…

Read More

বিয়ের পিঁড়িতে বসার আগেই শ্যামৌপ্তির বধূ বেশ প্রকাশ্যে! সবটা ফাঁস করে দিলেন শিবপ্রসাদ
বিয়ের পিঁড়িতে বসার আগেই শ্যামৌপ্তির বধূ বেশ প্রকাশ্যে! সবটা ফাঁস করে দিলেন শিবপ্রসাদ

  কলকাতা: সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। আজই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আজ সন্ধেয় দক্ষিণ কলকাতায় বিয়ের আসর বসবে রণজয় আর শ্যামৌপ্তির। পর্দায় অনেকবারই বধূবেশে সেজেছেন তিনি, তবে আজ বাস্তবে বধূ সেজে ওঠার পালা তাঁর। বিয়ের দিন একেবারে আলাদাভাবে সাজতে চেয়েছেন শ্যামৌপ্তি। পরবেন না বেনারসি, তবে শাড়িতে থাকবে লালের ছোঁয়া। অভিনেতা অভিনেত্রীকে বর বধূ বেশে দেখার জন্য মুখিয়ে রয়েছেন…

Read More

শ্যামৌপ্তির হাতে শাঁখা-পলা, হলুদ শাড়িতে অপরূপা! হবু কনের দিক থেকে চোখ সরছে না রণজয়ের!
শ্যামৌপ্তির হাতে শাঁখা-পলা, হলুদ শাড়িতে অপরূপা! হবু কনের দিক থেকে চোখ সরছে না রণজয়ের!

কলকাতা: আজই সাত পাকে বাঁধা পড়বেন শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) ও রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। ধারাবাহিক থেকেই তাঁদের আলাপ, সময়ের সঙ্গে সঙ্গেই সেই আলাপ গড়ায় বন্ধুত্বে। আর তারপরে মোড় নেয় প্রেমে! সেই প্রেমই আজ পরিণতি পাবে সাত পাকে। রণজয় আর শ্যামৌপ্তি পরিকল্পনা করেছিলেন, নিজেদের বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ করবেন নিজেরাই। নিয়মের ভারে যেন চাপা না পড়ে যায় সেই আনন্দ। ২ জনেই সিদ্ধান্ত নিয়েছিলেন, এমন কিছু নিয়ম কানুন তাঁরা পালন করবেন না, যেখানে আনন্দ কোনোভাবে চাপা পড়ে যায়। বিয়ের দিন…

Read More

হীরের খোঁজ শেষ করে, ‘ভয়ংকর সুন্দর’ খুঁজছেন প্রসেনজিৎ, আগামী বছরে ফের পর্দায় কাকাবাবু!
হীরের খোঁজ শেষ করে, ‘ভয়ংকর সুন্দর’ খুঁজছেন প্রসেনজিৎ, আগামী বছরে ফের পর্দায় কাকাবাবু!

কলকাতা: সদ্যই মুক্তি পেয়েছে কাকাবাবু সিরিজের নতুন সিনেমা, ‘বিজয়নগরের হীরে’। বছর ৪ পরে, কাকাবাবু হয়ে বড়পর্দায় ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বক্সঅফিসে মোটের ওপর সাফল্য পেয়েছে এই সিনেমা। দর্শকদের সঙ্গে কথা বলে, বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে ছবি কেমন লাগছে, সেই প্রতিক্রিয়া নিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ ও। আর কাকাবাবু-র সাফল্যের মধ্যেই নতুন সিনেমার ঘোষণা করলেন প্রসেনজিৎ। ২০২৭ সালে পর্দায় ফের ফিরছেন কাকাবাবু। ‘বিজয়নগরের হীরে’-র পরে প্রসেনজিৎ ফিরছেন, ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে। এবারেও পরিচালনার দায়িত্ব সামলাবেন, চন্দ্রাশিস রায়। প্রয়োজনার দায়িত্ব রয়েছে, এসভিএফের হাতে। এই ছবিতে…

Read More

Mimi Chakraborty Birthday: “এই অত্যাচার গত ১৫ বছর ধরে চলছে”… মিমি চক্রবর্তীর জন্মদিনে বন্ধু অনিন্দ্য ফাঁস করলেন ‘গোপন’ কথা
Mimi Chakraborty Birthday: “এই অত্যাচার গত ১৫ বছর ধরে চলছে”… মিমি চক্রবর্তীর জন্মদিনে বন্ধু অনিন্দ্য ফাঁস করলেন ‘গোপন’ কথা

আজ মিমির জন্মদিন৷ টলিউডে তাঁর বন্ধুর সংখ্যা হাতে গোনা৷ ব্যক্তিগত সময় তাঁদের সঙ্গে কাটাতে পছন্দ করেন অভিনেত্রী৷ তাঁদের মধ্যে একজন অবশ্যই অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়৷ মিমি চক্রবর্তীর জন্মদিনে বন্ধু অনিন্দ্যর সঙ্গে যা করা হল, একেবার ‘থ’ বনে গেলেন অভিনেতা! কলকাতা: ১১ ফেব্রুয়ারি মিমি চক্রবর্তীর জন্মদিন। তাঁকে টলিউড ক্যুইন বলা হয়৷ অভিনয়, গান, রাজনীতি, সবেতেই তাঁর অবাদ বিচরণ৷ তৃণমূলের সাংসদ ছিলেন তিনি৷ তবে আপাতত রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন অভিনেত্রী৷ অভিনয়তেই মন দিয়েছেন পুরোপুরি৷ এবার আক্ষরিক অর্থে বলিউডে পা দিতে চলেছেন তিনি৷…

Read More

‘তৃণমূল ইন্ডাস্ট্রিতে নাগপাশ তৈরি করেছে, সবাইকে আগলে রাখেন বুম্বাদা’, মন্তব্য রুদ্রনীলের
‘তৃণমূল ইন্ডাস্ট্রিতে নাগপাশ তৈরি করেছে, সবাইকে আগলে রাখেন বুম্বাদা’, মন্তব্য রুদ্রনীলের

কলকাতা: রাজনীতি নয়, বিজেপির দাবি এ নিছকই সৌজন্য সাক্ষাৎ ও সম্মান জানানো। ২৫ জানুয়ারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পদ্ম পুরস্কার পাওয়ার খবরের পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। আর এবার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘উৎসব’ বাড়িতে হাজির হলেন সুকান্ত মজুমদার। সঙ্গে গিয়েছিলেন, রুদ্রনীল ঘোষ ও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এদিন শাল আর ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেন সুকান্ত মজুমদার আর রুদ্রনীল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়, রামলালার মূর্তি। ভোটের মুখে বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসা নিয়ে শুরু…

Read More

‘এই শহরের গান’ নিয়ে আসছেন পরমব্রত, প্রিয়ঙ্কা! ছবি জুড়ে থাকছে আর কী কী চমক?
‘এই শহরের গান’ নিয়ে আসছেন পরমব্রত, প্রিয়ঙ্কা! ছবি জুড়ে থাকছে আর কী কী চমক?

কলকাতা: নতুন জুটিতে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আর প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনির্বান চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্গনা রায়, মানপ্রীত রোহতাশ নিব্বিয়াল ও অন্যান্যরা। ছবিতে অভিনয় করছেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, জিনিয়া পান্ডে, রিত্তিকা বন্দ্যোপাধ্যায় ও। পরিচালক প্রার্জুন মজুমদার আসছেন নতুন একটি গল্প নিয়ে। সিনেমার নাম, ‘এই শহরের গান’। ইতিমধ্যেই ছবির প্রথমভাগের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। কলকাতা শহর জুড়েই হয়েছে ছবির প্রথম পর্যায়ের শ্যুটিং। শহরের ৩ দম্পতি, জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে। নিজ নিজ সম্পর্কের নানা…

Read More

মণ্ডপ জুড়ে থাকবে সাবেকিয়ানার ছোঁয়া, রণজয়-শ্যামৌপ্তির বিবাহ বাসরে তৈরি হবে পুরনো কলকাতার সেট!
মণ্ডপ জুড়ে থাকবে সাবেকিয়ানার ছোঁয়া, রণজয়-শ্যামৌপ্তির বিবাহ বাসরে তৈরি হবে পুরনো কলকাতার সেট!

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: বিয়ের আগেই বেশ অসুস্থ হয়ে পড়েছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। সাত পাকে বাঁধা পড়ার আর ৯ দিন বাকি সাকুল্যে, তার আগে ৩ বেলা ভাত আর কড়া কড়া অ্যান্টিবায়োটিক খেয়ে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার চেষ্টা করছেন তিনি। শরীর কেমন আছে জিজ্ঞাসা করায় অবশ্য হাসতে হাসতে বললেন, ‘বিয়ের আগে ঠিক হয়ে যাব আশা করছি।’ তবে অসুস্থ থাকলেও, কাজের চাপ কিছু কম নেই। একদিনেই বিয়ের সমস্ত অনুষ্ঠান হবে রণজয় আর শ্যামৌপ্তি মুদলির (Shyamoupti Mudly)। গোটা বিবাহ আসর জুড়ে…

Read More

Bengali Serial: আবার বিতর্কে সায়ক? মেকআপ রুমে শিশুশিল্পীর ‘যৌন হেনস্থা’র অভিযোগ নিয়ে বোমা ফাটালেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে, পোস্ট ঘিরে জোর জল্পনা
Bengali Serial: আবার বিতর্কে সায়ক? মেকআপ রুমে শিশুশিল্পীর ‘যৌন হেনস্থা’র অভিযোগ নিয়ে বোমা ফাটালেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে, পোস্ট ঘিরে জোর জল্পনা

অর্কর এই পোস্ট নিয়ে শুরু হয় জোর চর্চা৷ সকলের মনে করেন যে সায়ককে ইঙ্গিত করেই তিনি এই পোস্ট করেছেন৷ এমনকী অভিনেতা নিজেও সেটাই মনে করে নাকি অর্কর কাছে জানতে চেয়েছেন এই পোস্টে উল্লেখ করা ব্যক্তির পরিচয়! কলকাতা: মেগা সিরিয়ালের মেকাপরুমে ঘটে নানা ঘটনা৷ শ্যুটিং-এর ফাঁকে অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের মতো করে সময় কাটান৷ এবার এই মেকআপ রুমের একটা ঘটনা নিয়ে বোমা ফাটালেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়৷ অর্কের লেখায় আরও একটি জল্পনার জন্ম দিয়েছে৷ তিনি তাঁর ফেসবুক পোস্টে এক ইনফ্লুয়েন্সার-ভ্লগারের কথা…

Read More

হঠাৎ বিয়ের ঘোষণা, নতুন জীবনে পা রাখলেন অনুজয়! পাত্রী কে?
হঠাৎ বিয়ের ঘোষণা, নতুন জীবনে পা রাখলেন অনুজয়! পাত্রী কে?

  কলকাতা: ব্যক্তিগত জীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একেবারেই খোলামেলা নন তিনি। কেবলমাত্র কাজের বিষয়টাই তিনি অনুরাগীদের কাছে তুলে ধরতে ভালবাসেন। তবে শনিবার, অনেকটা রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর শেয়ার করে নিয়েছেন তিনি। দেবারতি চক্রবর্তী (Deboroti Chakraborty) তাঁর দীর্ঘদিনের প্রেমিকা। তাঁর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় (Anujoy Chattopadhyay)। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীয়ের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন অনুজয়। সে ছবি অবশ্য বিয়ের ছবি নয়, ২ জনেই রয়েছেন সাদামাটা পোশাকে। বিয়ের সন্ধের ছবি এখনও তাঁর কাছে…

Read More