Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাবা পেশায় দিনমজুর! ভাবা অ্যাটোমিকে গবেষণা করবেন ছেলে কৌস্তভ
বাবা পেশায় দিনমজুর! ভাবা অ্যাটোমিকে গবেষণা করবেন ছেলে কৌস্তভ

দক্ষিণ দিনাজপুর: দেশের সেরা ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী হওয়ার সুযোগ পেল বালুরঘাটের যুবক কৌস্তভ ঘোষ। ইতিমধ্যেই ভাবা পারমাণবিক গবেষণা সংস্থার (বার্ক) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কৌস্তভ। বর্তমানে সে প্রশিক্ষণের জন্য পাড়ি দিচ্ছে দক্ষিণ ভারতের ইন্দিরা গান্ধী রিসার্চ সেন্টারে। সেখানে একবছর জুনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট পদে প্রশিক্ষণ নেবে কৌস্তভ। এরপরেই নিউক্লিয়ার সায়েন্টিস্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগামী দিনে তিনি নিউক্লিয়ার ফুয়েল সাইকেলের উপর কাজ করবেন। জানা গিয়েছে, দেশের মধ্যে ২১ জন এই পরীক্ষায় পাশ করেছে। তার মধ্যে একজন বালুরঘাটের…

Read More

এ বছর ২১ জুলাইয়ের ভিড় চুরমার করবে সব রেকর্ড: চন্দ্রিমা ভট্টাচার্য
এ বছর ২১ জুলাইয়ের ভিড় চুরমার করবে সব রেকর্ড: চন্দ্রিমা ভট্টাচার্য

কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্যের পর তৃণমূলের একুশে জুলাই হতে চলেছে শুক্রবার। সেই জন্য তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সারা রাজ্য থেকে কয়েক দিন আগে থেকেই কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। স্বাভাবিকভাবেই এ বারের ২১ জুলাইয়ে কত ভিড় হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও শাসকদলের নেতারা আশাবাদী এ বারের একুশে জুলাইয়ের ভিড় সব কিছু ছাপিয়ে যাবে। কর্মসূচির আগের দিন বিভিন্ন ক্যাম্পে আগে থেকে আসা কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন তৃণমূলের…

Read More

সরিয়ে দেওয়া উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে নিয়োগ, রাজ্যপালকে বার্তা?
সরিয়ে দেওয়া উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে নিয়োগ, রাজ্যপালকে বার্তা?

কলকাতা: বিশ্ববিদ্যালয়গুলিকে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে বা দৈনন্দিন সিদ্ধান্তের ক্ষেত্রেও এক্সিকিউটিভ কাউন্সিলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে হয়। আর এবার সেই কর্মসমিতিতে সরকার মনোনীত প্রতিনিধি করেই একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যদের পাঠানো হচ্ছে। যাকে কার্যত নজিরবিহীন বলেই দাবি করা হচ্ছে। রাজ্যের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যকে না জানিয়েই রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস উপাচার্য নিয়োগ করে যাচ্ছেন। আর রাজ্যের দৈনন্দিন প্রশাসন পরিচালনার ক্ষেত্রেই যাতে রাজ্যপালের সরাসরি ভূমিকা না থাকে তা আটকাতেই এই পদক্ষেপ রাজ্যের? অন্তত তেমনটাই…

Read More

পঞ্চায়েতে ‘হিংসা’, জেলায় জেলায় লম্বা ‘প্রশ্নমালা’! কী কী উত্তর খুঁজছে কমিশন?
পঞ্চায়েতে ‘হিংসা’, জেলায় জেলায় লম্বা ‘প্রশ্নমালা’! কী কী উত্তর খুঁজছে কমিশন?

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন হিংসা নিয়ে এবার তৎপরতা রাজ্য নির্বাচন কমিশনের। নির্বাচনের দিন কী কী ধরনের ভায়োলেন্স বা হিংসার ঘটনার অভিযোগ হয়েছে? বিভিন্ন জেলার জেলাশাসক ও পঞ্চায়েত ইলেকশন অফিসারদের থেকে বিস্তারিত রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন। কোন বুথে হিংসার ঘটনা ঘটেছে, সেই বুথ স্পর্শকাতর ছিল কী ছিল না, কী ধরনের হিংসার অভিযোগ উঠেছিল ওই বুথে? কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ ছিল? ইত্যাদি প্রশ্নের একই ফরম্যাট দিয়ে বিভিন্ন জেলা থেকে বিস্তারিত রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ জুলাই অর্থাৎ আগামিকাল…

Read More

১৬ ইঞ্চির জাম্বো ফিস কবিরাজি, দামও একেবারে নাগালে, দোকানের ঠিকানা রইল
বাবা পেশায় দিনমজুর! ভাবা অ্যাটোমিকে গবেষণা করবেন ছেলে কৌস্তভ

চাকদহ: ফিশ ফ্রাই অথবা ফিস কবিরাজি কমবেশি সকলেই আমরা খেতে ভালোবাসি। কিন্তু যদি আপনাকে একটি ১৬ ইঞ্চির জাম্বো ফিস কবিরাজী দেওয়া হয় পুরোটা কি একসঙ্গে খেতে পারবেন নাকি অর্ধেককে বাকিটা পার্সেল করে বাড়িতে নিয়ে যাবেন! তার কারণ নদিয়ার চাকদহের একান্ত আপন রেস্টুরেন্টের ১৬-১৮ ইঞ্চি মাপের জাম্বো ফিস কবিরাজি দেখতে যেমন বড় খেতেও তেমন সুস্বাদু। অত্যন্ত খাদ্য রসিক মানুষেরাও এই ফিস কবিরাজী একা খেতে পারেন না। এ ছাড়াও তাদের মেনু কার্ডে রয়েছে সম্পূর্ণ ভেটকি মাছের তৈরি ফিস ফ্রাই যা খেতে…

Read More

২১ জুলাইয়ের মঞ্চে থাকছে বিরাট চমক! যা হতে চলেছে, শুনলে চমকে উঠবেন
২১ জুলাইয়ের মঞ্চে থাকছে বিরাট চমক! যা হতে চলেছে, শুনলে চমকে উঠবেন

কলকাতা: পঞ্চায়েত জয়ের পরে, তৃণমূলের মেগা সমাবেশ। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এই সমাবেশে নজর তৃণমূলের সমস্ত নেতা-কর্মীদের। লোকসভার আগে এবার ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট। তাই এবার ব্যবস্থাও নজরকাড়া৷ ধর্মতলায় প্রস্তুতি নেওয়া শুরু হল। খুঁটি পুজো করে ২১ জুলাইয়ের মঞ্চ তৈরির কাজ হল শুরু। সমাবেশের সব রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। মূল সমাবেশের জন্য যে তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তা…

Read More

মেয়ে বাড়ি ঢুকতেই ছুটে এল গুলি!লুটিয়ে পড়লেন দমকলকর্মী, লেকটাউনের রাস্তা ভাসল রক্তে
বাবা পেশায় দিনমজুর! ভাবা অ্যাটোমিকে গবেষণা করবেন ছেলে কৌস্তভ

লেকটাউন: লেকটাউনে বাড়ির সামনে দমকল কর্মীকে গুলি করে খুন। বৃহস্পতিবার বিকেলের লেকটাউন থানা এলাকার গ্রীন পার্কে দমকল কর্মী স্নেহাশিষ রায়কে গুলি করে খুন করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ২০২২ সালের জুন মাসে নাগেরবাজার এলাকার পুলিশ ফাঁড়ি নিকটবর্তী এলাকায় তাঁর ওপর আরও একবার হামলা হয়েছিল। সেই সময়ও গুলি করে খুন করার চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় এখনও মামলা চলছে। এ দিন সকালে রোজকার মতো মেয়েকে নিয়ে অফিসে বেরোন দমকল কর্মী স্নেহাশিষ। তাঁর স্ত্রী জানিয়েছেন, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে…

Read More

একেবারেই আলাদা, লোকসভা জিততে দুরন্ত ছক বিজেপির! নাম রয়েছে বাংলারও
একেবারেই আলাদা, লোকসভা জিততে দুরন্ত ছক বিজেপির! নাম রয়েছে বাংলারও

রাজীব চক্রবর্তী, কলকাতা: বিভিন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পর্ব শেষ হতে না হতেই লোকসভার দিকে নজর বিজেপির। ইতিমধ্যেই রাজ্যগুলির সভাপতি, সাধারণ সম্পাদক, দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এবং মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার লোকসভা নির্বাচনের আগে সারা দেশে দলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছে বিজেপি। দেশের তিনটি রাজ্যে প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। বিজেপি শাসিত দুই রাজ্য হরিয়ানা এবং গুজরাত। তবে কৌশলগতভাবে পশ্চিমবঙ্গেও একটি প্রশিক্ষণ শিবির হবে। এই শিবির আয়োজন, পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কৈলাস…

Read More

বড় খবর! যাত্রীদের অতিরিক্ত ভিড়, চালু জনসাধারণ স্পেশ্যাল ট্রেন!
বড় খবর! যাত্রীদের অতিরিক্ত ভিড়, চালু জনসাধারণ স্পেশ্যাল ট্রেন!

নয়াদিল্লি: যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে রাঙাপাড়া নর্থ ও বিশাখাপত্তনমের মধ্যে একটি সাপ্তাহিক স্পেশাল ট্রেন জুলাই, ২০২৩  থেকে ০৪টি (চার) ট্রিপের জন্য চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির পরিচালনা সম্পর্কে বিশদ তথ্য যা পাওয়া যাচ্ছে:• ট্রেন নং. ০৮৫৬১ (রাঙাপাড়া নর্থ-বিশাখাপট্টনম) জনসাধারণ সাপ্তাহিক স্পেশাল ১১, ১৮, ২৫ জুলাই, ও ০১ আগস্ট, ২০২৩ তারিখে প্রত্যেক মঙ্গলবার রাঙাপাড়া নর্থ থেকে ০৫.১৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫.৩৫ ঘণ্টায় গন্তব্যস্থল বিশাখাপত্তনমে পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৮৫৬২ (বিশাখাপট্টনম-রাঙাপাড়া নর্থ) জনসাধারণ সাপ্তাহিক স্পেশাল ৯,…

Read More

৩২ হাজার চাকরি বাতিল নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ
৩২ হাজার চাকরি বাতিল নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ

কলকাতা: সুপ্রিম কোর্টে ফের স্থগিত হল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়। স্থগিত হয়ে গেল তাঁর দেওয়া নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার রায়। ইতিমধ্যেই এই তিন রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিহারারা। ডিভিশন বেঞ্চ বেতন ফেরত দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। বাকি দুই ক্ষেত্রে অবশ্য এখনও চলছে শুনানি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারারা। শুক্রবারের শুনানিতে শীর্ষ আদালত জানায়, সিঙ্গল বেঞ্চের তিনটি নির্দেশেই থাকবে স্থগিতাদেশ। ডিভিশন বেঞ্চে যেমন মামলা চলছে তেমন চলবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের…

Read More