Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Salman Khan | KIFF 2023: সলমান-সঙ্গে 'সংজ্ঞাহীন' কৌশানী! টলি সুন্দরীর আজ ভালোবাসার স্বপ্নপূরণ
Salman Khan | KIFF 2023: সলমান-সঙ্গে 'সংজ্ঞাহীন' কৌশানী! টলি সুন্দরীর আজ ভালোবাসার স্বপ্নপূরণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুভারম্ভ হয়ে গেল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival, KIFF 2023)। মঙ্গলবার অর্থাৎ আজ বিকেলে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নক্ষত্র সমাবেশ। প্রতি বছরই যে ছবিটা দেখা যায়। মঞ্চে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) আলোকিত করে ছিলেন সলমান খান (Salman Khan), অনিল কাপুর (Anil Kapoor), মহেশ ভাট (Mahesh Bhatt), শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। শীতের শহরে উষ্ণতা কিছুটা বাড়িয়ে দিয়ে গেলেন…

Read More

Anil Kapoor | KIFF2023: কাজ চেয়েও সুযোগ পাননি তরুণ মজুমদার-মৃণাল সেনের ছবিতে! কলকাতার স্মৃতিচারণায় অনিল কাপুর…
Anil Kapoor | KIFF2023: কাজ চেয়েও সুযোগ পাননি তরুণ মজুমদার-মৃণাল সেনের ছবিতে! কলকাতার স্মৃতিচারণায় অনিল কাপুর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(29th Kolkata International Film Festival)। তার ঠিক আগেরদিনই শহরে পা রাখলেন অনিল কাপুর(Anil Kapoor)। এদিন বিমানবন্দরেই জি ২৪ ঘণ্টার ক্যামেরাবন্দি হন নায়ক। এবছর ফিল্ম ফেস্টিভাল উদ্বোধনে তিনি অন্যতম বিশেষ অতিথি। এই প্রথম কিফের(KIFF 2023) মঞ্চে দেখা যাবে তাঁকে। তাঁর আগেই শহরের এক পাঁচতারা হোটেলে কলকাতার বন্ধুদের সঙ্গে আড্ডা জমালেন অনিল। সেই আড্ডায় ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও(Rituparna Sengupta)। কলকাতায় এসে নস্টালজিয়ায় ভাসলেন অনিল কাপুর। তাঁর প্রথম কলকাতায় পা…

Read More

বাংলার রাজ্য সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হোক, নির্দেশ মমতার
বাংলার রাজ্য সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হোক, নির্দেশ মমতার

কলকাতা: বাংলার (West Bengal) রাজ্য জাতীয় সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল। সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই গানকে জাতীয় সঙ্গীতের মতোই মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও, এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে সুর চড়িয়েছে বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ থেকে আমরা শুরু করলাম। রাজ্য সঙ্গীত। রাজ্য জাতীয় সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল। আজকে এখান থেকে শুরু হল।’ ফের নতুন বিতর্ক। প্রস্তাব পাস হয়েছিল আগেই। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি, বাংলার জলকে রাজ্য জাতীয় সঙ্গীত…

Read More

‘মোদিকে হঠাতে হলে মমতাকে ৫ বার জন্মাতে হবে’, তোপ শুভেন্দুর
‘মোদিকে হঠাতে হলে মমতাকে ৫ বার জন্মাতে হবে’, তোপ শুভেন্দুর

কলকাতা: ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে রাস্তায় বিজেপির (BJP) পরিষদীয় দল। রেড রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে চাঁছাছোলা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। তারপর থেকে টানা উত্তপ্ত রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বর। তৃণমূল-বিজেপির অবস্থান বিক্ষোভ থেকে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির একাধিক বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। সেই ঘটনার বিরোধিতা করেই এদিন রেড রোডে প্রতিবাদ সভা করে বিজেপি। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চোর বলে আক্রমণ…

Read More

29th Kolkata International Film Festival: নন্দনের ভিড় ঠেলতে আপত্তি? ফ্রিতে ফেস্টিভ্যাল দেখুন মাল্টিপ্লেক্সে…
29th Kolkata International Film Festival: নন্দনের ভিড় ঠেলতে আপত্তি? ফ্রিতে ফেস্টিভ্যাল দেখুন মাল্টিপ্লেক্সে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহর জুড়ে সিনেমার মরসুম। ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(29th Kolkata International Film Festival)। ৫ থেকে ১২ ডিসেম্বর অবধি আটদিন ব্যাপী ২৩টি সিনেমা হলে প্রদর্শিত হতে চলেছে ৩৯টি দেশের ২১৯টি ছবি। নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে বেশ কিছু ছবি। শুধু ডেলিগেটস কার্ড বা মিডিয়া কার্ড হোল্ডাররাই নয়, যে কেউ সেই সব সিনেমা হলে ছবি দেখতে…

Read More

শাহি-আক্রমণে ঠিক কতটা বদল ? ন’বছর আগে নিশানায় ছিল ঠিক কী কী ?
শাহি-আক্রমণে ঠিক কতটা বদল ? ন’বছর আগে নিশানায় ছিল ঠিক কী কী ?

শিবাশিস মৌলিক, সঞ্চয়ন মিত্র ও সৌমিত্র রায়, কলকাতা : ২০১৪-র পর ২০২৩। ন’বছরের ব্য়বধানে, ধর্মতলায় সভা করলেন অমিত শাহ (Amit Shah)। ন’বছর আগের সেই সভা থেকে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে ক্ষমতাচ্য়ুত করার ডাক দিয়েছিলেন বিজেপির (BJP) তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তাঁর বক্তব্য়ে উঠে এল সেসব ইস্য়ুই। ঠিক কতটা বদল ঘটল তাঁর আক্রমণে ? ২০১৪ সালের ৩০ নভেম্বরের পর ২০২৩ সালের ২৯ নভেম্বর। সেই ধর্মতলা। সেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ। প্রধান বক্তা সেই অমিত…

Read More

29th Kolkata International Film Festival: মুখ্যমন্ত্রীর ভাবনায় অরিজিৎ-এর থিম সং, KIFF-র সঞ্চালনায় বাদ পড়লেন পরম…
29th Kolkata International Film Festival: মুখ্যমন্ত্রীর ভাবনায় অরিজিৎ-এর থিম সং, KIFF-র সঞ্চালনায় বাদ পড়লেন পরম…

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: করোনার কারণে ২ বছর কলকাতা চলচিত্র উৎসব বন্ধ থাকার পর গত বছর থেকে আবার সগৌরবে শুরু হয়েছে কলকাতা চলচিত্র উৎসব (Kolkata International Film Festival)। ২৯তম KIFF রবীন্দ্র সদন চত্বরে ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর অবধি চলবে। গত বছর গুলির ন্য়ায় এবার সঞ্চালকের ভূমিকায় থাকছেন না পরমব্রত চট্টোপাধ্যায়। এইদিনের অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। উত্তম কুমারের ক্লাসিক সিনেমা ‘দেওয়া নেওয়া’ দিয়ে চলচিত্র উৎসবের শুভ সূচনা করা হবে। প্রতিবছরই KIFF-এ থাকে একাধিক চমক। এত বড় চলচিত্র…

Read More

মাঝে ৩০ ফুটের ব্যবধান, বিধানসভা চত্বরে রণংদেহি TMC-BJP, মাঝে ঢাল হয়ে দাঁড়াল লালবাজার
মাঝে ৩০ ফুটের ব্যবধান, বিধানসভা চত্বরে রণংদেহি TMC-BJP, মাঝে ঢাল হয়ে দাঁড়াল লালবাজার

কলকাতা: অমিত শাহের সভা ঘিরে আগে থেকেই পারদ ছিল তুঙ্গে। বুধবার দুপুরে শহর কলকাতার বুকে, রাজ্য বিধানসভা চত্বরের উত্তেজনা চরমে উঠল। বিধানসভা চত্বরে বেনজির ভাবে সংঘাতে জড়াল রাজ্যের শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি। সাসপেন্ড হওয়ার পর আচমকাই বিধানসভায় এদিন প্রবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘চোর, চোর’ ধ্বনি দিতে শুরু করেন তিনি। এর পাল্টা, তৃণমূলের তরফেও শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর, চোর’ রব ওঠে। (West Bengal Assembly) বুধবার ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শেষ হওয়ার…

Read More

‘ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির উন্নয়ন হয় না’, মমতার নিশানায় ডিজিটাল ইন্ডিয়া!
‘ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির উন্নয়ন হয় না’, মমতার নিশানায় ডিজিটাল ইন্ডিয়া!

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit, 2023) মঞ্চ থেকে ক্যাশলেস লেনদেন (cashless transaction) বা নগদহীন লেনদেনকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। চলতি বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির কোনও উন্নয়ন হয় না।’ যা প্রকৃতপক্ষে মোদি-সরকারের ডিজিটাল-ইন্ডিয়াকে আক্রমণ। মুখ্য়মন্ত্রীর মতে অর্থনীতির সামগ্রিক উন্নয়নে গ্রামের বিশেষ ভূমিকা রয়েছে। নগদহীন লেনদেন দরিদ্র,আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের পক্ষে সুবিধাজনক নয় বলে অনেকের দাবি। মুখ্যমন্ত্রী কার্যত সেই দাবিকেই মান্যতা দিয়ে এদিন নগদহীন লেনদেনকে…

Read More

‘আমার ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে গ্রেফতার করব’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
‘আমার ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে গ্রেফতার করব’  হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা : একাধিক দুর্নীতি মামলায় তদন্তে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার ইতিমধ্যে গ্রেফতার করেছে একাধিক তৃণমূল নেতাকে। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডলরা রয়েছেন জেলে। এই পরিস্থিতিতে দলের নেতাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি পাল্টা বিজেপি নেতা-মন্ত্রীদের শ্রীঘরে ভরার হুমকি ছুঁড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ! নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘আজকে খুব হাসছেন ! ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, আমাদের আরও কয়েকজন জেলে। আমাদের মানিক ভট্টাচার্য জেলে,…

Read More