Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মহারাজের নিরাপত্তা বাড়াল নবান্ন, ওয়াই থেকে জেড ক্যাটাগরিতে সৌরভ
মহারাজের নিরাপত্তা বাড়াল নবান্ন, ওয়াই থেকে জেড ক্যাটাগরিতে সৌরভ

সৌমিত্র কুমার রায়, কলকাতা : আরও আঁটসাঁট হচ্ছে মহারাজের নিরাপত্তা। ওয়াই ক্যাটাগরি থেকে বেড়ে এবার জেড ক্যাটাগরির নিরাপত্তা বেষ্ঠনি পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবার বিশেষ এক বৈঠকের পর দাদার নিরাপত্তায় পদোন্নতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন (Nabanna) ও লালবাজার। রাজ্য সরকারের তরফে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এতদিন পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। যার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির বাইরে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ৩ জন ও স্থানীয় থানার ৩ জন মিলিয়ে মোট ৬ জন পুলিশকর্মী থাকতেন নিরাপত্তা বেষ্ঠনির দায়িত্বে। এবার থেকে তা…

Read More

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ডিপ্লোমা’ ডাক্তারের প্রস্তাবে ‘না’ সরকারেরই বিশেষজ্ঞ কমিটির
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ডিপ্লোমা’ ডাক্তারের প্রস্তাবে ‘না’ সরকারেরই বিশেষজ্ঞ কমিটির

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা : ‘ডিপ্লোমা ডাক্তারে’ সায় নেই রাজ্য় সরকারেরই বিশেষজ্ঞ কমিটির। বৈঠকের পর সব পক্ষের মত, ৩ বছরের ডিগ্রি কোর্সে ডাক্তার তৈরি করা সম্ভব নয়, প্রথম বৈঠকে মত বিশেষজ্ঞ কমিটির। তাঁদের মতে, ডিপ্লোমা কোর্সে ডাক্তার তৈরি করা সম্ভব নয়। ৩ বছরের কোর্সে চিকিৎসকের সহায়ক তৈরি করা যেতে পারে। প্রথম দিনের বৈঠকে মত রাজ্যেরই বিশেষজ্ঞ কমিটির। ‘৩ বছরের ডিগ্রি কোর্সে ডাক্তার নয়, চিকিৎসকের সহায়ক তৈরি করা যেতে পারে, তবে তাঁরা কোনও ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না।…

Read More

ঝড়ের তাণ্ডবে উপড়ে গেল গাছ, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কলকাতায় আহত ৫
ঝড়ের তাণ্ডবে উপড়ে গেল গাছ, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কলকাতায় আহত ৫

কলকাতা: মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal) একাংশ। প্রচণ্ড ঝড়ে বিভিন্ন জায়গায় উপড়ে গেল গাছ। একাধিক জায়গায় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে জখম হলেন যাত্রী। ঝড়ের তাণ্ডব: প্রচণ্ড গরমের পর, এল বৃষ্টি। কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ, চলল তাণ্ডব। সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে। এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে…

Read More

অপেক্ষার দিন শেষ, পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা
অপেক্ষার দিন শেষ, পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা। মাঝেরহাট মেট্রো স্টেশন পরিদর্শনের পর জানালেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। ২০২৬ সালে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করছেন মোট্রো কর্তারা। পুজোর আগেই মাঝেরহাট মেট্রো? নানা জট কাটিয়ে মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ শুরু হয়েছিল আগেই। এবার শেষ হতে চলেছে শহরতলির বাসিন্দাদের অপেক্ষার দিন। পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা। জানালেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার মাঝেরহাট স্টেশন…

Read More

শুভেন্দুর সভা-মিছিলে পুলিশের ‘না’ খারিজ, হাইকোর্টের ছাড়পত্রে গেরুয়া শিবিরের মিষ্টি বিতরণ
শুভেন্দুর সভা-মিছিলে পুলিশের ‘না’ খারিজ, হাইকোর্টের ছাড়পত্রে গেরুয়া শিবিরের মিষ্টি বিতরণ

সৌভিক মজুমদার, মুন্না আগরওয়াল ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা : পুলিশের ‘না’ বদলে ‘হ্যাঁ’ আদালতের। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা ও মিছিল ঘিরে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার (West Bengal Government)। বাঁকুড়ার (Bankura) সিমলাপালে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল হাইকোর্ট। পাশাপাশি ১৪ মে পটাশপুরে (Patashpur) শুভেন্দুর মিছিলেও সবুজ সঙ্কেত দিল আদালত। কলকাতা হাইকোর্টের অনুমতি মিলতেই গেরুয়া শিবিরে কার্যত উৎসবের মেজাজ। মুখে স্লোগান, হাতে লাড্ডুর প্যাকেট। একে অপরকে মিষ্টিমুখ করালেন বিজেপি (BJP) নেতারা। গ্রামবাংলার ভোটের আগে জনসংযোগে শান দিতে বৃহস্পতিবার বাঁকুড়ার…

Read More

প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল, ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ
প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল, ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ

সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের ঘোষণা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ৩ মাসের মধ্যে প্রাথমিকে নতুন করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । ‘সরকার চাইলে মানিকের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া’, প্রশিক্ষিতদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে সাড়ে ৪২ হাজার পদে নিয়োগ করা হয়েছিল। যার মধ্যে ৩৬ হাজার জনই ছিলেন সেই মুহূর্তে অপ্রশিক্ষিত শিক্ষক।…

Read More

ডিপ্লোমা-ডাক্তারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, একযোগে আক্রমণ বিরোধীদের, শুরু রাজনৈতিক তরজা
ডিপ্লোমা-ডাক্তারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, একযোগে আক্রমণ বিরোধীদের, শুরু রাজনৈতিক তরজা

কলকাতা : ডাক্তারিতেও (Doctors) এবার ডিপ্লোমা কোর্স আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘাটতি মেটাতে ৫ বছরের ডিগ্রি কোর্সের বদলে ৩ বছরের ডিপ্লোমাতেই চিকিৎসক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এবার কি ডাক্তারিতেও সিভিক ব্যবস্থা ? প্রশ্ন বিরোধীদের। সমালোচনায় সরব চিকিৎসক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর প্রস্তাবের পরই একযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। সবমিলিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মন্ত্রী-আমলাদের সঙ্গে উৎকর্ষ বাংলা নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ছিলেন বিভিন্ন বণিক মহলের সদস্যরা। সেখানেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে, ডিপ্লোমা ডাক্তার তৈরির…

Read More

পশ্চিমবঙ্গঃ ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ
পশ্চিমবঙ্গঃ ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। ট্যুইট করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফলাফল।  পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল। প্রকাশ করা হবে প্রথম দশের মেধাতালিকা। 19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE. — Bratya Basu (@basu_bratya) May 10, 2023 মাধ্যমিকের ফলপ্রকাশ: এবার মাধ্য়মিক পরীক্ষা…

Read More

সত্য বনাম উত্তর সত্য! ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক যে কারণে
সত্য বনাম উত্তর সত্য! ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক যে কারণে

তিরুঅনন্তপুরম: মাঝে ঠিক এক বছরের ব্যবধান। আবারও সত্য বনাম উত্তর সত্যের লড়াই। নেপথ্যে আবারও সিনেমা। এক বছর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক দানা বেধেছিল। এ বার বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে ঘিরে (The Kerala Story)। অসত্য এবং বিকৃত তথ্যে ভর করে, বিশেষ উদ্যেশ্য চরিতার্থ করতে ছবিটি বানানো হয়েছে বলে অভিযোগ। শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে (The Kerala Story Controversy)। ছবিটিকে নিষিদ্ধ…

Read More

দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছেন দলেরই নেতা,অভিযোগ জানিয়ে থানার সামনে বিক্ষোভে তৃণমূল নেত্রী
দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছেন দলেরই নেতা,অভিযোগ জানিয়ে থানার সামনে বিক্ষোভে তৃণমূল নেত্রী

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : তৃণমূলের ব্লক সভাপতি দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছেন ! উচ্চ নেতৃত্বকে জানিয়েও লাভ হয়নি ! এই অভিযোগে দলের নেতাকে গ্রেফতারের দাবিতে থানার (Police Station) সামনে বিক্ষোভে বসলেন তৃণমূলেরই (TMC) নেত্রী ও পঞ্চায়েত সমিতির সভাপতি। জলপাইগুড়ির মালের এই ঘটনায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। কিছুদিন আগেই জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারে (Alipurduar) তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সেরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার জলপাইগুড়ির মালে চরমে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Inner…

Read More