ব্যাট দিয়ে দাও দাদা… ফের ব্যাটের দাবিতে সরব রিঙ্কু, এবার কার কাছে করলেন আবদার?
পাল্লেকেলে: এ বছরের আইপিএল চলাকালীন রিঙ্কু সিংহ (Rinku Singh) এবং বিরাট কোহলির এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল ভিডিওতে রিঙ্কুকে বিরাট কোহলির কাছে তাঁর ব্যাট দেওয়ার আবদার করতে দেখা যায়। এবার রিঙ্কুর ‘শিকার’ আরও এক সতীর্থ। ২৭ তারিখ থেকে শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামছে ভারতীয় দল। সেই সিরিজ়ে ভারতীয় দলের অংশ রিঙ্কু সিংহ। সেই সিরিজ়ের আগে ফের একবার ব্যাটের দাবিতে সরব রিঙ্কু। এবার তিনি ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার…










