Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
শেষটা রূপকথার মতোই হল, রেকর্ড ষষ্ঠ খেতাব জিতে অবসর নিলেন সিএসকে তারকা
শেষটা রূপকথার মতোই হল, রেকর্ড ষষ্ঠ খেতাব জিতে অবসর নিলেন সিএসকে তারকা

আমদাবাদ: টুর্নামেন্টের ফাইনালের আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023) ম্যাচ হতে চলেছে। প্রশ্ন ছিল, আইপিএল জিতে তিনি শেষটা স্বপ্নের মতো করতে পারবেন কি না। শেষটা সত্যিই রূপকথার মতোই হল। রেকর্ড ষষ্ঠ খেতাব জিতে আইপিএল থেকে অবসর নিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তারকা ক্রিকেটার আম্বাতি রায়াডু (Ambati Rayudu)। রূপকথার বিদায় রুদ্ধশ্বাস ফাইনালের শেষে টুর্নামেন্ট জয়ের পর আম্বাতি রায়াডু বলেন, ‘শেষটা সত্য়িই রূপকথার মতোই হল। এর থেকে বেশি আর কীই বা চাইতে…

Read More

পোশাক বিভ্রাট! ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার শুভমন
পোশাক বিভ্রাট! ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার শুভমন

আমদাবাদ: কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৫ রানে হেরে গিয়েছেন তাঁরা। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) অবশ্য ফাইনালে ওঠার আর একটু সুযোগ পাবে। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবেন হার্দিক পাণ্ড্যরা। তার আগে ফুরফুরে মেজাজে গুজরাতের সেরা ব্যাটার শুভমন গিল (Shubman Gill)। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করলেন ডানহাতি ওপেনার। যদিও সেই ছবি পোস্ট করার পর ট্রোলিংয়ের শিকার হয়েছেন শুভমন। কেন? অনেকের মনে হয়েছে, ছবিতে পোশাক বিভ্রাটের শিকার হয়েছেন শুভমন। এবং তা নিয়েই টিপ্পনি হজম করতে…

Read More

কোয়ালিফায়ারে মুম্বই, রেকর্ডও গড়লেন রোহিতরা, আইপিএলের সেরা ৫ খবর এক নজরে
কোয়ালিফায়ারে মুম্বই, রেকর্ডও গড়লেন রোহিতরা, আইপিএলের সেরা ৫ খবর এক নজরে

কলকাতা: আইপিএলের (IPL 2023) এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের জায়গা পাকা করে ফেলল টুর্নামেন্টের পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, গড়ল নতুন রেকর্ডও। এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর। পাঁচবারের আইপিএল চ্য়াম্পিয়ন। এবার আরও একবার ট্রফি জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপারজায়ান্টসকে ৮১ রানে হারিয়ে দিয়ে এবার গুজরাতের সামনে রোহিত বাহিনী। ট্রফি জয়ের থেকে আর মাত্র ২ ধাপ দূরে মুম্বই শিবির। গুজরাতকে হারালে ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে পাঁচবারের আইপিএল জয় দল। ১৮৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে…

Read More

চেন্নাই সুপার কিংস ফাইনালে, চিপকে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি?
চেন্নাই সুপার কিংস ফাইনালে, চিপকে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি?

চেন্নাই: প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারিয়ে রেকর্ড দশমবার আইপিএলের (IPL 2023) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘরের মাঠে চিপকে সিএসকে প্রথমে ব্যাট করে সাত উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে সিএসকে। জবাবে সিএসকের অলরাউন্ড বোলিংয়ে মাত্র ১৫৭ রানেই অল আউট হয়ে যায় গুজরাত টাইটান্স। শুভমন গিল ৪২ ও রশিদ খানের ৩০ রান ছাড়া আর কোনও গুজরাত ব্যাটার তেমন রানই করতে পারেননি। সিএসকে ফাইনালে পৌঁছনোই হলুদ ব্রিগেড অবশ্যই উচ্ছ্বসিত। তবে ম্যাচ শেষে…

Read More

ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি, মরণ-বাঁচন পরিস্থিতিতে উপলব্ধি কেকেআরের আফগান তারকার
ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি, মরণ-বাঁচন পরিস্থিতিতে উপলব্ধি কেকেআরের আফগান তারকার

কলকাতা: ঘরের মাঠে শনিবার অগ্নিপরীক্ষা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কেকেআর (KKR vs LSG)। প্লে অফে যাওয়ার সামান্যতম সম্ভাবনা বাঁচিয়ে রাখতেও জিততেই হবে নাইটদের। চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিতে কেকেআরের লড়াই চার দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। সব দলই দাঁড়িয়ে ১২ পয়েন্টে। কেকেআরের প্লে অফ ভাগ্য সরু সুতোয় ঝুলছে। কেকেআরের ওপেনার রহমনুল্লা গুরবাজের উপলব্ধি, ভাগ্য সঙ্গ দিলে হয়তো পয়েন্ট টেবিলের ছবিটা…

Read More

ভক্ত যখন গাওস্কর! কিংবদন্তির শার্টে অটোগ্রাফ দিলেন ধোনি
ভক্ত যখন গাওস্কর! কিংবদন্তির শার্টে অটোগ্রাফ দিলেন ধোনি

চেন্নাই: তিনি নিজেই বলে থাকেন, চেন্নাই তাঁর সেকেন্ড হোম। এখানকার মানুষের কাছে এত ভালবাসা, সম্মান তিনি পেয়েছেন যে, বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি প্রিয় মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন? রবিবার ঘরের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (CSK)। সেই ম্যাচে কেকেআরের কাছে ৬ উইকেটে হারতে হয় চারবারের চ্যাম্পিয়ন সিএসকে-কে। তাদের প্লে অফ ভাগ্য এখনও নির্ধারিত হয়নি। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট রয়েছে ধোনিদের। পয়েন্ট টেবিলে এখনও দুই নম্বরে…

Read More

হেরেও শীর্ষে গুজরাত, তিনে উঠে এল মুম্বই, কেকেআরেরও সুযোগ রয়েছে?
হেরেও শীর্ষে গুজরাত, তিনে উঠে এল মুম্বই, কেকেআরেরও সুযোগ রয়েছে?

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ২৭ রানে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবু আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত। বাকি ২ ম্যাচের একটি জিতলেই প্লে অফ নিশ্চিত গুজরাতের। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি ২ ম্যাচের একটি জিতলেই প্লে অফে পৌঁছে যাওয়ার কথা সিএসকে-র। গুজরাত টাইটান্সকে (MI vs GT) ২৭ রানে হারিয়ে আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রইল মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচ খেলে রোহিত শর্মাদের…

Read More

কীভাবে কাটালেন শর্ট বল জুজু? খোলসা করলেন নাইট অধিনায়ক নীতীশ রানা
কীভাবে কাটালেন শর্ট বল জুজু? খোলসা করলেন নাইট অধিনায়ক নীতীশ রানা

কলকাতা: আজ ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বিগত চার ম্যাচের তিনটিতে জিতে বেশ ভাল ফর্মেই রয়েছে কেকেআর। তবে তা সত্ত্বেও প্লে-অফে পৌঁছতে গেলে নিজেদের বাকি তিনটি ম্যাচই জিততে হবে নাইটদের। নাইটদের প্লে-অফে পৌঁছতে হলে অধিনায়ক নীতীশ রানাকে (Nitish Rana) ব্যাট হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এ মরসুমে পুরনো জুজু কাটিয়ে বেশ ভাল ছন্দেই রয়েছেন নাইট অধিনায়ক। কিন্তু কীভাবে নিজের দুর্বলতা দূর করলেন নীতীশ। সমালোচনা থেকেই বদল একদা শর্ট বলের বিরুদ্ধে প্রবল…

Read More

পার্পল ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া তুষারের, শীর্ষে শামি-রাজই অব্য়াহত
পার্পল ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া তুষারের, শীর্ষে শামি-রাজই অব্য়াহত

চেন্নাই: আইপিএলের পার্পল ক্যাপ (IPL 2023 Purple Cap) তালিকার শীর্ষে জাম। এক, দুই নয়, তিন তিন তারকার দখলে সমান সংখ্যক উইকেট রয়েছে। বুধবার, ১০ মে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে একটি উইকেট নিলেই সেই জাম থেকে বেরিয়ে শীর্ষে জায়গা করে নিতেই পারতেন তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। তবে তিনি তা করতে ব্যর্থ হন। উইকেটশূন্য তুষার শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করায় পার্পল ক্যাপের শীর্ষে গুজরাত টাইটান্সের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির (Mohammed Shami) দাপট অব্যাহত। শামি, তুষারের পাশাপাশি রশিদ…

Read More

অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে ডুপ্লেসির দাপট অব্যাহত, এগলেন রুতুরাজ
অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে ডুপ্লেসির দাপট অব্যাহত, এগলেন রুতুরাজ

কলকাতা: জমে উঠেছে আইপিএলের প্লে-অফের লড়াই। প্লে-অফের দৌড়ে মাঝেই অরেঞ্জ ক্যাপের (IPL 2023 Orange Cap) দৌড়ের দিকেও সকলের নজর রয়েছে। প্লে-অফে পৌঁছনোর হাড্ডাহাড্ডি লড়াই হলেও, সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডুপ্লেসি (Faf du Plessis) নিজের দখল অব্যাহত রেখেছেন। তিনি বাকি সবার থেকে বেশ খানিকটা এগিয়েই বটে। ফাফ ১১ ম্যাচে ৫৭.৬০ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে মোট ৫৭৬ রান করেছেন। আরসিবির প্লে-অফে পৌঁছনোর লড়াইটা কঠিন হলেও, তাঁদের দলের অধিনায়ক কিন্তু স্বপ্নের ফর্মে রয়েছেন। একের পর এক…

Read More