Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভরসা জোগাচ্ছে হোম রেকর্ড, রবিবাসরীয় যুবভারতীতে মোহনবাগানের সামনে নয়া ইতিহাস গড়ার হাতছানি
ভরসা জোগাচ্ছে হোম রেকর্ড, রবিবাসরীয় যুবভারতীতে মোহনবাগানের সামনে নয়া ইতিহাস গড়ার হাতছানি

কলকাতা: লিগশিল্ড থেকে আর মাত্র তিন পয়েন্ট দূরে তারা। টানা দ্বিতীয়বার শিল্ড জিতে ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) নয়া নজির গড়ার অপেক্ষায় তারা। কিন্তু সে জন্য এক কঠিন হার্ডল পেরোতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে, যার নাম ওড়িশা এফসি (Mohun Bagan Super Giant vs Odisha FC)। আইএসএলে যাদের বিরুদ্ধে ১২ বারের মধ্যে ছ’বারই ড্র করেছে সবুজ-মেরুন বাহিনী। তবে আরও একটা পরিসংখ্যানও রয়েছে। এই ১২ বারের মধ্যে ওড়িশা এফসি জিতেছে মাত্র একবার। বাকি জয়গুলি লেখা হয়েছে বাগান-বাহিনীর নামে। সে না হয় অতীত…

Read More

ISL 2024-25: শুভাশিস ও মনবীরের জোড়া গোল, ১০ জনের মহমেডানকে ৪-০ হারাল মোহনবাগান
ISL 2024-25: শুভাশিস ও মনবীরের জোড়া গোল, ১০ জনের মহমেডানকে ৪-০ হারাল মোহনবাগান

Mohun Bagan vs Mohammedan: আইএসএল ২০২৪-২৫-এ কলকাতা মিনি ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল মহমেডান। এই ম্যাচে দাপুটে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কলকাতার মিনি ডার্বি বরাবরই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। শক্তি-দুর্বলতা কিংবা পরিসংখ্যান এখানে তেমন গুরুত্ব পায় না, কারণ এমন ম্যাচে স্নায়ুর চাপ ও পারফরম্যান্সই মূল ভূমিকা পালন করে। তবে প্রথমবার আইএসএলে খেলতে নামা মহমেডান স্পোর্টিংয়ের কাছে এটি কার্যত এক অসম লড়াই ছিল। শেষ পর্যন্ত মহমেডান অসম্ভবকে সম্ভব করতে পারেনি। অপরদিকে, নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে মোহনবাগান।…

Read More

Kolkata Derby | Mohun Bagan vs East Bengal: ২ মিনিটে গোল খেয়েই হার ১০ জনের ইস্টবেঙ্গলের, আজও জেতা হল না আইএসএল ডার্বি!
Kolkata Derby | Mohun Bagan vs East Bengal: ২ মিনিটে গোল খেয়েই হার ১০ জনের ইস্টবেঙ্গলের, আজও জেতা হল না আইএসএল ডার্বি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলের (ISL Derby) বড় ম্যাচে (Kolkata Derby) ইস্টবেঙ্গল-মোহনবাগান (Mohun Bagan vs East Bengal) ১০ বার মুখোমুখি হল। এই নিয়ে বাঙালির আবেগের মহারণ মোহনবাগান জিতে নিল ৯ বার! ডার্বিতে মোট সাক্ষাতের ইতিহাসে ইস্টবেঙ্গল জয়ী ১৩৩, মোহনবাগান ১৩১। গঙ্গাসাগর মেলা চলায় পুলিস নিরাপত্তা দিতে পারবে না বলে ফিরতি ডার্বি হল গুয়াহাটির ১৯ হাজার দর্শকাসন বিশিষ্ট প্রায় ফাঁকা ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে! শনি সন্ধেতে ব্রহ্মপুত্র তীরে লিগের এক নম্বর দল সবুজ মেরুন ১-০ হারাল ১১ নম্বর দল লাল-হলুদকে।…

Read More

East Bengal-Mohun Bagan: বড়দিনের আগেই হৃদয় জিতল লাল-হলুদ, ক্রিসমাস ইভে কী করল সবুজ-মেরুন?
East Bengal-Mohun Bagan: বড়দিনের আগেই হৃদয় জিতল লাল-হলুদ, ক্রিসমাস ইভে কী করল সবুজ-মেরুন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে (ISL 2024-25) ব্যাক-টু-ব্যাক জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। নিজেদের ঘরের মাঠে পঞ্জাবের পর জামশেদপুরকেও হারিয়ে দিয়েছে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) টিম। বছর শেষের আগে জোড়া জয়ে, পয়েন্ট টেবলেও উঠে এসেছিল মশাল বাহিনী। যদিও পরে কেরালা ব্লাস্টার্স উঠে আসায়, ইস্টবেঙ্গল ফের ১০ থেকে ১১ নম্বরে নেমে গিয়েছে। তবে আত্মবিশ্বাসী লাল-হলুদ ফুরফুরে মেজাজেই রয়েছে। এই আনন্দটাই তারা ভাগ করে নিল বড়দিনের আগে সিএমআরআই হাসপাতালে গিয়ে। হাসপাতালের বিছানায় যাঁদের এই বড়দিনটি কাটতে চলেছে, তাঁদের মুখেই…

Read More

রেফারির ভুলে বাঁচল মোহনবাগান? পেনাল্টি দেওয়া হল না? নেটপাড়া বলল ‘সার্কাস লিগ’
রেফারির ভুলে বাঁচল মোহনবাগান? পেনাল্টি দেওয়া হল না? নেটপাড়া বলল ‘সার্কাস লিগ’

মোহনবাগানের বিরুদ্ধে কি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হল কেরালা ব্লাস্টার্স? মোহনবাগানের পেনাল্টি বক্সে কি ইচ্ছাকৃতভাবে বলটা হাত দিয়ে সরিয়ে দেন টম আলড্রেড? পেনাল্টি না দিয়ে রেফারি কি ভুল করলেন? সেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। মূলত ইস্টবেঙ্গল সমর্থকরা দাবি করেছেন যে কেরালার পেনাল্টি পাওয়া উচিত ছিল। মোহনবাগান সমর্থকরা অবশ্য তাতে পাত্তা দেননি। তাঁরা দাবি করেছেন যে পেনাল্টি ছিল না। বিষয়টি নিয়ে আইএসএল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কীভাবে আলড্রেডের হাতে বল লেগেছিল? আর যে ঘটনা…

Read More

ইরানে না গেলেও জরিমানা হবে নয় মোহনবাগানের! ACL2-তে ফিরছে? জানাল ‘পক্ষপাতী’ AFC
ইরানে না গেলেও জরিমানা হবে নয় মোহনবাগানের! ACL2-তে ফিরছে? জানাল ‘পক্ষপাতী’ AFC

ইরানে খেলতে না যাওয়ায় কোনও আর্থিক জরিমানার মুখে পড়তে হবে না মোহনবাগানকে। তবে এই মরশুমে আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড। শনিবার মোহনবাগানের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আজ এএফসির তরফে বার্তা দেওয়া হয়েছে যে সবুজ-মেরুন ব্রিগেডের তরফে যে আবেদন করা হয়েছিল, সেটাকে ‘অভূতপূর্ব পরিস্থিতি’ (অনুমান করা যায় না এমন পরিস্থিতি, যা নিয়ন্ত্রণের বাইরে) হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি কম্পিটিশন কমিটি। আর সেই পরিস্থিতিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র নিয়মাবলীর ৫.৭ ধারা অনুযায়ী…

Read More

রাভশানের বিরুদ্ধে কতজন বিদেশিকে মাঠে নামতে পারবে মোহনবাগান? জেনে নিন পুরো নিয়ম
রাভশানের বিরুদ্ধে কতজন বিদেশিকে মাঠে নামতে পারবে মোহনবাগান? জেনে নিন পুরো নিয়ম

বুধবার থেকেই এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। নিজেদের ঘরের মাঠেই তাঁরা খেলতে নামবে তাজিকিস্তানের ক্লাব রাভশানের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস বাড়ানোই অন্যতম লক্ষ্য থাকবে বাগান কোচ জোসে মোলিনার। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। উল্লেখ্য, এই ফুটবল ক্লাব রাভশান ছাড়া প্রায় সকলের থেকেই দল গঠনে অনেকটাই পিছিয়ে মোহনবাগান। মোহনবাগান সুপার জায়ান্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৪-২৫ এর প্রথম ম্যাচে ১৮ সেপ্টেম্বর বুধবার রাভশানের বিরুদ্ধে খেলতে নামবে।…

Read More

রক্ষণ নিয়ে রয়েছে চিন্তা! মরশুম শুরুতে জয়ের লক্ষ্যে কোন রণনীতি মোহনবাগান কোচের
রক্ষণ নিয়ে রয়েছে চিন্তা! মরশুম শুরুতে জয়ের লক্ষ্যে কোন রণনীতি মোহনবাগান কোচের

কলকাতা: শুক্রবার ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকে কাঠি পড়ছে ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরশুমের। আর প্রথম ম্যাচেই ঘরের মাঠে নামছে গতবারের দুই ফাইনালিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। গতবার মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড জিতলেও বাণিজ্য নগরীর দলের কাছে আইএসএল ফাইনালে হারতে হয়েছিল মোহনবাগানকে। এবার মরশুমের শুরুতেই বদলার ম্যাচ ঘিরে চড়ছে পারদ। আইএসএলে নামার আগে ডুরান্ড কাপে ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছে সবুজ-মেরুণ ব্রিগেডের। ফেভারিট হয়েও নর্থ ইস্টের কাছে খারাপ ডিফেন্সের খেসারত দিতে হয়েছিব সবুজ-মেরুণ শিবিরকে। দুই বিদেশি ডিফেন্ডার…

Read More

Durand Cup Final 2024: ফাইনালে শুভাশিস কি আদৌ খেলবেন? জনকেও দেখবে যুবভারতী! রইল মহাযুদ্ধের সব আপডেট
Durand Cup Final 2024: ফাইনালে শুভাশিস কি আদৌ খেলবেন? জনকেও দেখবে যুবভারতী! রইল মহাযুদ্ধের সব আপডেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই মহারণ। তারপরেই নির্ধারিত হয়ে যাবে ডুরান্ড কাপ ফাইনালে (Durand Cup Final) শেষ হাসি কে হাসবে! শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) মহাযুদ্ধে মুখোমুখি গতবারের চ্য়াম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও প্রথমবারের ফাইনালিস্ট নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। মরসুমের প্রথম ট্রফি ও ব্য়াক-টু-ব্য়াক ডুরান্ড কাপ জয়ের হাতছানি হোসে মোলিনার দলের সামনে। অন্য়দিকে প্রথমবার ট্রফির স্বপ্নে বিভোর নর্থ ইস্টও। বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমে, হাঁটুতে চোট পেয়ে…

Read More

মাঠে দুরন্ত বিশালের সুবাদে ডুরান্ড ফাইনালে মোহনবাগান, গ্যালারিতে উঠল আরজি কর কাণ্ডে বিচারের দাবি
মাঠে দুরন্ত বিশালের সুবাদে ডুরান্ড ফাইনালে মোহনবাগান, গ্যালারিতে উঠল আরজি কর কাণ্ডে বিচারের দাবি

ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ জেতে সবুজ মেরুন। তবে মাঠে টিফোর পাশাপাশি, ড্রাম, আতসবাজিসহ একাধিক বস্তু নিয়ে যাওয়ার বিষয়ে প্রাথমিকভাবে পুলিশ নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন সব বুঝেশুনে টিফো নিয়ে প্রবেশের অনুমতি দেন। মাঠেই মোহনবাগান গ্যালারি থেকে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে, ‘আমাদের বোনের বিচার চাই!’ লেখা এক বিরাট টিফো প্রদর্শন…

Read More