Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কী কাণ্ড! গাছে ফলছে রুটি! যা দিয়ে তরকারিও বানানো যাবে! রুটিও খাওয়া যাবে!
কী কাণ্ড! গাছে ফলছে রুটি! যা দিয়ে তরকারিও বানানো যাবে! রুটিও খাওয়া যাবে!

কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ প্রথম পরীক্ষামূলক ভাবে চাষ হচ্ছে রুটি ফল । বিদেশি এই রুটি ফল থেকেই তৈরি করা যায় রুটি । যার স্বাদ সাধারণ রুটি থেকে আলাদা তবে রুটির মত খাওয়া যায় ভারী খাবার হিসেবে। অসাধারণ পুষ্টিগুণে ভরপুর এই রুটি ফল বা ব্রেড ফ্রুট এখন চাষ হচ্ছে কালিয়াগঞ্জ এর এক নার্সারিতে। চাষ করছেন নার্সারির মালিক গোবিন্দ সাহা। গোবিন্দ বাবু জানান ছয় মাস আগে তিনি বাংলাদেশ থেকে এই রুটি ফলের চারা গাছ এনে এটা পরীক্ষা মূলক ভাবে…

Read More

১ টাকায় এখনও পাওয়া যায় চপ! সম্ভব করেছেন গীতা, তাঁকে চেনেন তো?
১ টাকায় এখনও পাওয়া যায় চপ! সম্ভব করেছেন গীতা, তাঁকে চেনেন তো?

কালিয়াগঞ্জ: ভোজ্য তেলের দাম আকাশছোঁয়া, রান্নার গ্যাসের দাম দিন দিন বাড়ছে। বাড়ছে অন্যান্য জিনিসপত্রের দামও। তবে এরই মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এক তেলেভাজা বিক্রেতা এখনও পর্যন্ত মাত্র এক টাকায় চপ বিক্রি করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তেলেভাজার ব্যবসা করে রোজগারের কথা বলছেন সেই সময় কাকতালীয় ভাবে ওই তেলেভাজা বিক্রি করছেন এক মহিলা, নাম গীতা ঘোষ। জ্বালানির আঁচে চোখে জল আমজনতার, তবে অগ্নিমূল্য বাজারেও ১ টাকায় চপ বিক্রি করে তাক লাগিয়ে দিচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গীতা। গীতার চপের…

Read More

পঞ্চায়েত ভোটের আগে বিহার থেকে আগ্নেয়াস্ত্র আসবে উত্তরবঙ্গে?
পঞ্চায়েত ভোটের আগে বিহার থেকে আগ্নেয়াস্ত্র আসবে উত্তরবঙ্গে?

উত্তর দিনাজপুর: বাংলা লাগোয়া বিহার থেকে উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র। বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে ২০ টি অর্ধনির্মিত দেশি পিস্তল, ১৯ টি পিস্তলের ব্যারেল, ২০ টি পিস্তলের স্লাইডার, ড্রিল মেশিন, একটি দেশি পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী বাজেয়াপ্ত হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গে। মঙ্গলবার গোপন সুত্রে খবর পেয়ে কলকাতা এসটিএফ, বিহার এসটিএফ ও পূর্ণিয়া জেলা পুলিশ যৌথ অভিযান চালায়। বিহারের একটি বেআইনি অস্ত্র কারখানায় হানা দেয় তিন বাহিনীর…

Read More

আজ দিল্লিতে মোদি-মমতা বৈঠক
আজ দিল্লিতে মোদি-মমতা বৈঠক

দিল্লি সফরে আজ বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী, সাড়ে ৬টায় রাষ্ট্রপতির কাছে মমতা (Mamata Banerjee)। এজেন্সি থেকে মূল্যবৃদ্ধি নিয়ে সাংসদদের সরব হওয়ার নির্দেশ। নিয়োগে দুর্নীতিতে তোলপাড়ের মধ্যেই মোদি-মমতা বৈঠক। সেটিংয়ের অভিযোগ বাম-কংগ্রেসের। দাবি নিয়ে দেখা করলে প্রশ্ন কেন? পাল্টা তৃণমূল (TMC)। ষড়যন্ত্রের তত্ত্ব পার্থর, পাল্টা আক্রমণে তাপস। তিনি বলেন, ‘আসলে সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে হয়তো প্রত্যক্ষ সম্পর্ক আছে’। ষড়যন্ত্রের কথা বলছেন পার্থ (Partha Chatterjee), কার ষড়যন্ত্র? তাপসের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে বিরোধীরা। পণ্ডিতিয়া…

Read More

২১ জুলাইয়ের মঞ্চেই কি প্রত্যাবর্তন শোভন-বৈশাখীর! তুঙ্গে জল্পনা
২১ জুলাইয়ের মঞ্চেই কি প্রত্যাবর্তন শোভন-বৈশাখীর! তুঙ্গে জল্পনা

কলকাতা: করোনা কালে ২ বছর পরে তৃণমূলের ২১ জুলাই (21 July)। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কর্মীদের থাকার ব্যবস্থা থেকে ধর্মতলার মঞ্চ-প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে অনুপ্রবেশের জের। ধর্মতলার মঞ্চের সুরক্ষায় আরও কড়াকড়ি। প্রবেশের জন্য আলাদা গেট। ৫টি জায়গায় ছাদ থেকে নজরদারি।  তৃণমূলের (TMC) সমাবেশ ঘিরে ব্যাপক ভিড়-যানজটের আশঙ্কা। বৃহস্পতিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তাকে ওয়ানওয়ে করল পুলিশ।  তৃণূমূলের ২১ জুলাইয়ের সভা ভরাতে মাঠে নেমে পড়েছে পুলিশ-প্রশাসন। দত্তপুকুরে গিয়ে অভিযোগ শুভেন্দু অধিকারীর…

Read More

অটোর রঙে পরিবর্তনের ছোঁয়া, কলকাতার রাস্তায় চলবে নীল-সাদা অটো
অটোর রঙে পরিবর্তনের ছোঁয়া, কলকাতার রাস্তায় চলবে নীল-সাদা অটো

কলকাতা: এ বার অটোর (Auto) রঙে পরিবর্তনের ছোঁয়া। কলকাতার (Kolkata) রাস্তায় চলবে নীল-সাদা অটো। সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad hakim) জানিয়েছেন, কলকাতা সহ গোটা রাজ্যে গ্রিন অটো (Green Auto) পরিষেবা চালু করতে সরকার একটি নীতি কার্যকর করতে চলেছে। পাশাপাশি, তিনি জানান, কলকাতা শহরের একটি নির্দিষ্ট রং রয়েছে। সেই রংয়ের সঙ্গে মিলিয়ে অটোর রংও নীল-সাদা করা হবে। ২০১৯ সালের লোকসভা ভোটে (Election) রাজ্যে ১৮টি আসন পেয়েছিল বিজেপি (BJP)। ২৪-এর লোকসভা নির্বাচনে (Election) বাংলায় (Bengal) বিজেপির (BJP)…

Read More

নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ, কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ, কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কলকাতা : ২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ! ‘কুলটির (Kulti) প্রতি ওয়ার্ড থেকে ২টি করে বাস ভর্তি লোক আনতে হবে। যে কাউন্সিলর করতে পারবে না, তার ওয়ার্ডে কাজ বন্ধের ব্যবস্থা হবে’, কুলটির সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতির (TMC Block President) হুমকির ভিডিও ভাইরাল (Video Viral)। নিয়ামতপুরের সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্যের হুমকি। Paresh Adhikari : বাম আমলে নিয়ম ভেঙে খাদ্য দফতরে নিয়োগের অভিযোগ। নাম না করে তৎকালীন খাদ্যমন্ত্রী ও বর্তমান মন্ত্রী পরেশ…

Read More

পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ জেলায়
পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ জেলায়

কলকাতা: হাওড়ার পর মুর্শিদাবাদ (Murshidabad)। পয়গম্বর নিয়ে বিজেপি (BJP) নেত্রীর মন্তব্যের প্রতিবাদে রেজিনগরে বিক্ষোভকারী-পুলিশ খণ্ডযুদ্ধ। বোমাবাজি, ইটবৃষ্টি। দীর্ঘক্ষণ অবরুদ্ধ জাতীয় সড়ক। ফের উত্তপ্ত হাওড়ার (Howrah) পাঁচলা। একাধিক দোকানে আগুন, ভাঙচুর।  পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা কাঁদানের গ্যাস পুলিশের। অশান্তির অভিযোগে ধৃত ৫৩ জনের জেল হেফাজত। হাওড়ায় বন্ধ ইন্টারনেট (Internet) পরিষেবা। বুধবার পর্যন্ত ১৪৪ ধারা। মুর্শিদাবাদের একাংশে ইন্টারনেট বন্ধের নির্দেশ নবান্নের। গুজব থেকে বিরত থাকতে ট্যুইট (tweet) রাজ্য পুলিশের ডিজির। হাওড়ায় টানা অশান্তির জের। সরানো হল হাওড়া সিটি পুলিশের কমিশনারকে।…

Read More

হাওড়ার একাধিক জায়গায় অবরোধ-বিক্ষোভ, উলুবেড়িয়া, পাঁচলায় তৃণমূল-বিজেপির পার্টি অফিসে আগুন
হাওড়ার একাধিক জায়গায় অবরোধ-বিক্ষোভ, উলুবেড়িয়া, পাঁচলায় তৃণমূল-বিজেপির পার্টি অফিসে আগুন

Howrah Chaos : দিল্লিতে পয়গম্বর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-অবরোধে উত্তপ্ত হাওড়া। রণক্ষেত্র উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন। উলুবেড়িয়া, পাঁচলায় বিজেপির পার্টি অফিসে আগুন। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। হাওড়ার একের পর এক জায়গায় অবরোধ-বিক্ষোভ। উলুবেড়িয়া, পাঁচলায় তৃণমূল-বিজেপির পার্টি অফিসে আগুন। (Source: abplive.com)

Read More