Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অভিবাসীদের শাস্তি শিকল! নয়া ‘বিজ্ঞাপনী’ ভিডিও আমেরিকার, উল্লাস ইলন মাস্কের
অভিবাসীদের শাস্তি শিকল! নয়া ‘বিজ্ঞাপনী’ ভিডিও আমেরিকার, উল্লাস ইলন মাস্কের

ওয়াশিংটন: বৈধ কাগজপত্র না থাকায় দলে দলে অভিবাসীদের দেশ থেকে বের করে দিচ্ছে আমেরিকা। হাত-পা, কোমরে শিকল পরিয়ে ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। বেআইনি অভিবাসীদের  সঙ্গে অমানবিক আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্প সরকারের। বরং কীভাবে শিকল পরিয়ে বিমানে তোলা হচ্ছে বেআইনি অভিবাসীদের, এবার গোটা পৃথিবীর সামনে তুলে ধরল তারা। (Illegal Immigrants) ইতিমধ্যেই বেশ কয়েক দফায় ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। আমেরিকার সেনার বিমান পঞ্জাবের মাটিতে নেমেছে…

Read More

‘চড়া শুল্ক নেয় ভারত, তাহলে আমরা কেন অনুদান দেব’? ফের কড়া বার্তা ট্রাম্পের
‘চড়া শুল্ক নেয় ভারত, তাহলে আমরা কেন অনুদান দেব’? ফের কড়া বার্তা ট্রাম্পের

নয়াদিল্লি: শুল্কের পাল্টা শুল্ক চাপিয়েছেন। বাতিল করেছেন জনকল্যাণমূলক অনুদানও। ভারতকে নিয়ে নিজের অবস্থান ফের জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ বার্তা, ভারত চড়া শুল্ক আদায় করছে যেখানে, সেখানে তাদের অনদান দেওয়ার প্রশ্নই ওঠে না। (Donald Trump) সম্প্রতি ভারতের জন্য বরাদ্দ নির্বাচনী অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ট্রাম্প সরকারে Department of Government Efficiency (DOGE) বিভাগের মাথায় রয়েছেন ধনকুবের ইলন মাস্ক। তাঁর দফতরই ভারতের জন্য় বরাদ্দ অনুদান ১৮২ কোটি টাকার অনুদান বাতিলের ঘোষণা করে। এবার সেই নিয়ে মুখ খুললেন ট্রাম্প।…

Read More

ভারতকে Voter Turn Out অনুদান নয়, জানাল আমেরিকা, মোদি সফর সেরে ফিরতেই ঘোষণা, BJP বলছে…
ভারতকে Voter Turn Out অনুদান নয়, জানাল আমেরিকা, মোদি সফর সেরে ফিরতেই ঘোষণা, BJP বলছে…

নয়াদিল্লি: সবে আমেরিকা সফর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পরই ভারতের জন্য আর্থিক সাহায্য বন্ধ করল আমেরিকা সরকার। ডোনাল্ড ট্রাম্প সরকারে Department of Government Efficiency (DOGE) বিভাগের দায়িত্বে রয়েছেন ধনকুবের ইলন মাস্ক। তিনিই ভারতের জন্য বরাদ্দ আর্থিক সাহায্য বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। উপমহাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে, মানুষকে ভোটদানে উৎসাহিত করতে এতদিন এই অনুদান দিয়ে এসেছে আমেরিকা। ট্রাম্প এবং মাস্ক সেই অনুদান বাতিল করলেন। (US Funds for India) DOGE জানিয়েছে, বিভিন্ন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে…

Read More

হাতে হাতকড়া, পায়ে শিকল, আমেরিকা থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে, দিল্লি নীরব
হাতে হাতকড়া, পায়ে শিকল, আমেরিকা থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে, দিল্লি নীরব

নয়াদিল্লি: একদিকে দিল্লির বিধানসভা নির্বাচন। অন্য দিকে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুণ্যস্নান। বুধবার সেই নিয়ে যখন ব্যস্ত গোটা দেশ, তার মধ্যেই লজ্জার অধ্যায় রচিত হল। বেআইনি ভাবে অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে ভারতের মাটিতে অবতরণ করল আমেরিকার সেনার বিমান। পঞ্জাবের অমৃতসরে সেই বিমান নামলেও, তার ধারেকাছে ঘেঁষতে পারেনি সংবাদমাধ্যম। এমনকি বিমানবন্দর থেকে গাড়িতে চাপিয়ে ভারতীয়দের বের করে আনার সময়ও কাছে যেতে দেওয়া হয়নি কাউকে। কিন্তু একটি রাত কাটতেই একে একে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরতে শুরু করলেন আমেরিকা ফেরত ভারতীয়রা। (Illegal…

Read More

বাংলাদেশের জন্য দ্বিগুণ ধাক্কা ! আমেরিকার পর সাহায্য বন্ধ করল সুইজারল্যান্ড 
বাংলাদেশের জন্য দ্বিগুণ ধাক্কা ! আমেরিকার পর সাহায্য বন্ধ করল সুইজারল্যান্ড 

Mohammed Yunus: আমেরিকার (US) ধাক্কা সামলানোর আগেই ফের বড় ‘ঝটকা’ খেল বাংলাদেশ (Bangladesh Crisis)। এবার বাংলাদেশে অর্থনৈতিক সাহায্য় বন্ধ করে দিল সুইজারল্যান্ড ( Switzerland) সরকার। আগে ট্রাম্প সরকার দিয়েছে ধাক্কা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই বড় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই আমেরিকার ডোনার এজেন্সি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বাংলাদেশে তার অর্থ সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যার কয়েকদিনের মধ্যে সুইস সরকারও বাংলাদেশে আর্থিক সাহায্য় বন্ধ করছে। এর থেকে বোঝা যায়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন…

Read More

‘গলে পেরিয়ে গেল না কেন’? মাঝ আকাশে বিমান-কপ্টার সংঘর্ষ নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিতর্ক
‘গলে পেরিয়ে গেল না কেন’? মাঝ আকাশে বিমান-কপ্টার সংঘর্ষ নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

ওয়াশিংটন: মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনার হেলিকপ্টারের ধাক্কা। ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। আর সেই আবহে আজব মন্তব্য করে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনার হেলিকপ্টারটি কেন রাস্তা বদলাল না, প্রশ্ন তুললেন তিনি। দেশের অন্দরেই তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। (Donald Trump) হোয়াইট হাউসের অনতিদূরে, পোটোম্যাক নদীতে দু’টুকরো হয়ে ভেঙে পড়েছে বিমানটি। উল্টো হয়ে নদীতে পড়েছে সেনার কপ্টারটিও। বিমানে ৬৪ জন এবং কপ্টারে চার যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে…

Read More

Selena Gomez | Donald Trump: ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধীতায় লাইভে এসে অঝোরে কান্না সেলেনার, পরে ডিলিট করেন ভিডিয়ো…
Selena Gomez | Donald Trump: ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধীতায় লাইভে এসে অঝোরে কান্না সেলেনার, পরে ডিলিট করেন ভিডিয়ো…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের বের করতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। নথিপত্রহীন অভিবাসীদের গ্রেফতার করে ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে। এই ঘটনার বিরোধীতায় সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন গায়িকা–অভিনেত্রী সেলেনা গোমেজ। ভিডিয়োতে অঝোরে কাঁদতে দেখা যায় সেলেনাকে। সারা বিশ্বজুড়ে ভাইরাল সেই ভিডিয়ো। এর আগেও ট্রাম্পের অভিবাসন নীতির কড়া সমালোচনা করেছেন সেলেনা। গত বছরের অক্টোবরে ‘এমিলিয়া গোমেজ’ ছবির প্রচারের সময় ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অবশ্যই আমি…

Read More

ক্ষমতায় ফিরেই চিনের সঙ্গে হিসেবনিকেশের পথে ট্রাম্প? COVID নিয়ে গোপন ফাইল প্রকাশ করল CIA
ক্ষমতায় ফিরেই চিনের সঙ্গে হিসেবনিকেশের পথে ট্রাম্প? COVID নিয়ে গোপন ফাইল প্রকাশ করল CIA

ওয়াশিংটন: নোভেল করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে এবার অবস্থান পাল্টে ফেলল আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থা CIA. পশুপাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ায় বলে এর আগে জানিয়েছিল তারা। কিন্তু শনিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, চিনের ল্যাবরেটরি থেকে কোনও রকমে ওই ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। নতুন কোনও অনুসন্ধানের রিপোর্ট নয়, বরং জো বাইডেন সরকারের প্রাক্তন CIA ডিরেক্টরের নির্দেশে তৈরি পুরনো একটি রিপোর্ট সামনে আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প CIA-র প্রধান হিসেবে জন ব়্যাটক্লিফকে নিযুক্ত করেছেন। তাঁর নির্দেশেই ‘গোপন’ রিপোর্টটি প্রকাশ করেছেন। (US COVID-19 Report) ওই…

Read More

Donald Trump: ট্রাম্পের ‘ইন্ডিয়ান টিম’ হল আরও আগুনে, বিরাট দায়িত্ব পেলেন এই ৩ ভারতীয়…
Donald Trump: ট্রাম্পের ‘ইন্ডিয়ান টিম’ হল আরও আগুনে, বিরাট দায়িত্ব পেলেন এই ৩ ভারতীয়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২.০ ক্যাবিনেটে আরও তিন ভারতীয় বংশোদ্ভূত জুড়ল। এবার প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন আমেরিকার প্রাক্তন সাংবাদিক। পাশাপাশি সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার National Security Council (NSC)-র সিনিয়ার ডিরেক্টর পদ এবং রাষ্ট্রপতির পার্সোনাল অফিসে দায়িত্বভার পেলেন তিন ভারতীয়। কাশ্যপ প্রমোদ প্যাটেল, জয় ভট্টাচার্যের পর এবার ট্রাম্পের টিমে যুক্ত হলেন এই তিন ভারতীয় বংশোদ্ভূত। এনারা হলেন কুশ দেশাই, রিকি গিল, সৌরভ শর্মা। রিকি গিল বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক সামলানোর কাজে পারদর্শী। এবার তিনি ফিরলেন…

Read More

আইনি স্বীকৃতি পাবেন শুধুমাত্র পুরুষ ও নারীকে, তৃতীয় লিঙ্গের বৈধতা অস্বীকার ট্রাম্পের
আইনি স্বীকৃতি পাবেন শুধুমাত্র পুরুষ ও নারীকে, তৃতীয় লিঙ্গের বৈধতা অস্বীকার ট্রাম্পের

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতা হাতে পেয়েই লিঙ্গসাম্যের গোড়ায় আঘাত হানার অভিযোগ উঠল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সাফ নির্দেশে জানিয়ে দিলেন, আমেরিকায় এখন থেকে শুধুমাত্র দুই লিঙ্গের মানুষই আইনি স্বীকৃতি পাবেন, পুরুষ এবং নারী। অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ, সমকামী, রূপান্তরকামীদের আলাদা করে কোনও স্বীকৃতি দেবে না তাঁর সরকার। এই নির্দেশ অপরিবর্তনীয় বলেও ঘোষণা করেছেন ট্রাম্প। (Donald Trump) সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর সূচনা ভাষণেই লিঙ্গসাম্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট ভাবে জানিয়ে দেন। ট্রাম্প বলেন, “আমরা…

Read More