বুমরাকে নিয়ে আপডেট, এজবাস্টনে কুলদীপকে খেলানোর পূর্বাভাস দিলেন অধিনায়ক শুভমন গিল
বার্মিংহাম: প্রথম টেস্টে চতুর্থ ইনিংসে ৩৭১ রানের পুঁজি নিয়েও পরাজয়, ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে হারের পরেই শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কত্ব নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের (India vs England 2nd Test) আগে ভারতীয় সিরিজ়ে ফিরতে কেমন একাদশ নিয়ে মাঠে নামে, সেইদিকে সকলের নজর রয়েছে। অনেকেই কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) খেলানোর পক্ষে সওয়াল করেছেন। ম্যাচের আগে গিল কিন্তু কুলদীপকে খেলানোর পূর্বাভাস দিয়ে গেলেন। সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক দলে দ্বিতীয় স্পিনার খেলানোর প্রসঙ্গে বলেন, ‘প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে,…










