Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
১১ বছর পর কোয়ালিফায়ার ওয়ানে জায়গা পাকা পঞ্জাবের, প্লে অফে কারা কাদের বিরুদ্ধে খেলবে?
১১ বছর পর কোয়ালিফায়ার ওয়ানে জায়গা পাকা পঞ্জাবের, প্লে অফে কারা কাদের বিরুদ্ধে খেলবে?

জয়পুর: দুটি দলই প্লে অফে জায়গা পাকা করে ফেলেছিল আগেই। সোমবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। তবে পয়েন্ট টেবিল আর প্লে অফের অঙ্কের নিরিখে ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংস (MI vs PBKS) দ্বৈরথের ওপর নির্ভর করেছিল প্লে অফের সমীকরণও। পঞ্জাব জিতলে, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যেত শ্রেয়স আইয়ারদের। মুম্বই জিতলে, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের দরজা খুলে যেতে পারত হার্দিক পাণ্ড্যদেরও। সেক্ষেত্রে গুজরাত ও মুম্বইয়ের পয়েন্ট দাঁড়াত ১৮। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু…

Read More

ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা, গল্প এখনও অনেক বাকি, টেস্ট দলে সুযোগ পেয়ে বলছেন সুদর্শন
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা, গল্প এখনও অনেক বাকি, টেস্ট দলে সুযোগ পেয়ে বলছেন সুদর্শন

আমদাবাদ: চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে আছেন তিনি। ১৩ ম্যাচে ৬৩৮ রান। অরেঞ্জ ক্যাপের মালিক তিনিই। সেই সাই সুদর্শন (Sai Sudharsan) শনিবার পেলেন বড় পুরস্কার। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ভারতীয় দলে (Team India) সুযোগ পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও নজরকাড়া পারফরম্যান্স। তারই পুরস্কার পেয়েছেন তিনি। ভারত ‘এ’ দলে আগেই সুযোগ পেয়েছিলেন। শনিবার মূল দলেও সুযোগ পেয়েছেন। রবিবার ঘরের মাঠে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। সেই ম্যাচের আগে আত্মবিশ্বাসে ফুটছেন সুদর্শন। শনিবার সাংবাদিক বৈঠকে এসেছিলেন…

Read More

ধোনির দলকে হারিয়ে মাঠেই ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম, মন জিতল বৈভব
ধোনির দলকে হারিয়ে মাঠেই ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম, মন জিতল বৈভব

নয়াদিল্লি: আইপিএলে হইচই ফেলে দিয়েছে। মাত্র ১৪ বছর বয়সেই। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছে। সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছে। ৩৩ বলে ৪টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৫৭ রান করেছে। ১৮৮ রানের লক্ষ্যে তাড়া করার সময় বৈভব রাজস্থানকে ভাল শুরু দিয়েছিল। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন সিএসকে এই মরশুমে তাদের দশম ম্যাচ হেরেছে। রাজস্থান ১৭.১ ওভারেই লক্ষ্যপূরণ করে ফেলে। মাত্র ৪ উইকেট হারিয়ে। ৬ উইকেটে…

Read More

এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি কোনও দল! আইপিএলে এমন ঘটনা কখনও ঘটেনি
এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি কোনও দল! আইপিএলে এমন ঘটনা কখনও ঘটেনি

বেঙ্গালুরু: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। অপারেশন সিঁদুরের সাফল্যের পর আবারও শুরু হতে চলেছে IPL 2025 (IPL 2025)। আজ শনিবার, ১৭ মে, IPL-এর ৫৮তম ম্যাচ খেলা হবে। এই ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হবে। এই ম্যাচে কেকেআর প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য নামছে। অন্যদিকে আরসিবি এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে চাইবে। কিন্তু এই ম্যাচের আগে আসুন জেনে নিই IPL পয়েন্ট টেবিলে (IPL Points Table) কোন দল কোথায় আছে। IPL পয়েন্ট…

Read More

আচমকা দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক, শোরগোল আইপিএলে! নেপথ্যে কী কারণ?
আচমকা দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক, শোরগোল আইপিএলে! নেপথ্যে কী কারণ?

নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ সম্পর্কের বৈরিতা কি এবার ছাপ ফেলতে চলেছে আইপিএলে (IPL 2025)? বুধবার সন্ধ্যার দিক থেকে আচমকা সোশ্যাল মিডিয়ায় #boycottdelhicapitals ট্রেন্ডিং। দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক উঠল। আইপিএলে কোনও দলকে বর্জন করার ডাক উঠছে, এরকম ঘটনা কোনও দিন ঘটেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে কলকাতা নাইট রাইডার্স ছেঁটে ফেলার পর প্রচুর ক্রিকেটপ্রেমী শাহরুখ খানের দলের থেকে মুখ ফিরিয়েছিলেন। কিন্তু সেটা ছিল নিছকই অভিমান। ক্রিকেটীয় কারণ। তাহলে দিল্লি ক্যাপিটালসে বয়কট করার ডাকের নেপথ্যে কী? কোনও ক্রিকেটীয় কারণের কথা উঠে আসছে না। বরং নেপথ্যে রয়েছে দিল্লি…

Read More

হঠাৎ আমাদের গাড়িতে ঠেসে দেওয়া হয়… ধর্মশালায় কেমন ছিল সেই রাত? জানালেন স্টার্কের স্ত্রী
হঠাৎ আমাদের গাড়িতে ঠেসে দেওয়া হয়… ধর্মশালায় কেমন ছিল সেই রাত? জানালেন স্টার্কের স্ত্রী

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের (India Pakistan Conflict) মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে আয়োজিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস (PBKS vs DC) ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরের দিন আইপিএলও (IPL 2025) বন্ধ করে দেওয়া হয়েছিল। বিদেশি ক্রিকেটারদের বেশিরভাগই ফিরে গিয়েছেন নিজেদের দেশে। যে তালিকায় রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ফাস্টবোলার, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও। অস্ট্রেলীয় ক্রিকেটারের স্ত্রী জানিয়েছেন, ধর্মশালায় কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলিও ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক। ধর্মশালায় সেই…

Read More

আইপিএলে এ জিনিস কখনও হয়নি, টুর্নামেন্টের শেষ লগ্নে বদলে ফেলা হল নিয়ম!
আইপিএলে এ জিনিস কখনও হয়নি, টুর্নামেন্টের শেষ লগ্নে বদলে ফেলা হল নিয়ম!

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান (India vs Pakistan) যুদ্ধকালীন পরিস্থিতিতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। ফের শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের (IPL 2025) চূড়ান্ত পর্ব। আর শেষ পর্বের জন্য নিয়মে একাধিক ছাড় দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কী রকম? ১৭ মে শুরু হচ্ছে আইপিএল। ফাইনাল ৩ জুন। গ্রুপ পর্বে ১৩টি ম্যাচ বাকি রয়েছে। প্লে অফ পর্বে আরও চার ম্যাচ। সব মিলিয়ে এখনও ১৭ ম্যাচ হবে টুর্নামেন্টে। যুদ্ধের পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে…

Read More

আইপিএলের প্লে-অফে বাটলারকে ছাড়াই নামতে হবে GT-কে? RCB, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও বিরাট ধাক্কা!
আইপিএলের প্লে-অফে বাটলারকে ছাড়াই নামতে হবে GT-কে? RCB, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও বিরাট ধাক্কা!

নয়াদিল্লি: সপ্তাহখানেক স্থগিত থাকার পর আগামী ১৭ মে, শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএল (IPL 2025) পুনরায় চালু হতে চলেছে। আইপিএল চলাকালীন সাধারণত তেমন কোনও দেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলে না। কিন্তু টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে যাওয়াতেই বিপত্তি। আন্তর্জাতিক ম্যাচগুলির সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে আইপিএল। এর জেরে সমস্যায় পড়তে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টের গ্রুপ পর্ব চলবে ২৭ মে পর্যন্ত, ২৯ মে থেকে শুরু প্লে-অফ। আবার ওই দিন থেকেই ইংল্যান্ড ওয়েস্ট…

Read More

পাওয়ার প্লে-তে ৫ উইকেট হারিয়েও দুরন্ত প্রত্যাবর্তন চেন্নাইয়ের, কেকেআরকে হারিয়ে ইডেনের রাজা ধোনি
পাওয়ার প্লে-তে ৫ উইকেট হারিয়েও দুরন্ত প্রত্যাবর্তন চেন্নাইয়ের, কেকেআরকে হারিয়ে ইডেনের রাজা ধোনি

কলকাতা: প্লে অফের দৌড়ে টিকে থাকার পরীক্ষায় প্রথম দুই পেপারে মিলেছে পাশ মার্ক। রইল বাকি তিন। বাকি তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক গড়ে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে কলকাতা নাইট রাইডার্স (KKR)? কোটি টাকার প্রশ্ন। নাইট শিবির আত্মবিশ্বাসী। তবে সতর্কও। এক-একটা ম্যাচ ধরে এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কেকেআরের সামনে সবচেয়ে বড় কাঁটা, টুর্নামেন্টের গ্রুপ পর্বের চূড়ান্ত লগ্নে এমন সব দলের মুখোমুখি হতে হচ্ছে, যারা প্লে অফ দৌড়ের বাইরে। এবং কিছুই হারানোর নেই মানসিকতা থেকে আরও বিপজ্জনক। দিন তিনেক আগে সেরকমই…

Read More

১০০ রানে হারের ছ্যাঁকা! আইপিএল থেকে ছিটকে গেল রাজস্থান, দাদাগিরি মুম্বইয়ের
১০০ রানে হারের ছ্যাঁকা! আইপিএল থেকে ছিটকে গেল রাজস্থান, দাদাগিরি মুম্বইয়ের

জয়পুর: আনলাকি থার্টিন! ১৩ বছর আগে, ২০১২ সালে জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে শেষবার রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ফের সেই অভিশাপ তাড়া করল রাজস্থান রয়্যালস শিবিরকে। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার। শুধু হার না বলে আত্মসমর্পণও বলা যায়। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের কাছে ১০০ রানে হারল প্রথম আইপিএলের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে শেষ হয়ে গেল রাজস্থান রয়্যালসের প্লে অফে ওঠার যাবতীয় সম্ভাবনা। খাতায়-কলমেও আর প্লে অফে ওঠা সম্ভব নয় রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দলের পক্ষে। প্রথমে ব্যাট করে মুম্বই…

Read More