‘গুঁতোগুঁতি লেগে গেছে,ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলে ব্যুমেরাং হয়’ কুণালের বিদ্রোহ হাতিয়ার শুভেন্দুর
বাঁকুড়া : কুণাল ঘোষের ‘বিদ্রোহ’ হাতিয়ার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতার খোঁচা তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে গিয়েছে দুই শিবির। যাঁদের মধ্যে লেগে গিয়েছে ‘গুঁতোগুঁতি’। বাঁকুড়ার সভা থেকে আক্রমণের সুর চড়িয়ে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘তৃণমূলের ঘরে এমনিতেই গুঁতোগুঁতি লেগে গেছে, একদিকে পিসি, অন্যদিকে ভাইপো। আমাদের কিছুই করতে হবে না। ২৪ সালেই দেখবেন সরকার বদলাবে।’ নন্দীগ্রামের বিধায়কের কটাক্ষের সূত্র যে কুণাল ঘোষের (Kunal Ghosh) বিদ্রোহ। সেটা বুঝিয়ে দিয়ে সভামঞ্চ থেকেই তাঁর কটাক্ষ, ‘ভাইপোর লোকেরা বলছে নেতাজি ইন্ডোরে কেন ছবি…










