চোটের জন্য রঞ্জি ট্রফিতে খেলেননি, আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন বাংলার দুই ক্রিকেটার
লখনউ: তাঁরা বাংলা দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার। ভারতীয় দলেও খেলেছেন। তবে চোট আঘাতে জর্জরিত ছিলেন। চোটের জন্যি ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেননি। বাংলার জার্সিতে রঞ্জি ম্যাচে (Ranji Trophy) মাঠে দেখা যায়নি দুজনকেই। তবে আইপিএল (IPL 2025) দলের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন সেই আকাশ দীপ ও শাহবাজ আমেদ। একানা স্টেডিয়ামে প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা দুই ক্রিকেটার। আকাশ দীপ পেসার। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফির ভারতীয় দলে ছিলেন। টেস্টে খেলেওছেন। তবে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার…










