কলকাতায় কোহলি, টিকিটের জন্য হাহাকার, ম্যাচে দর্শকদের জন্য থাকছে ৭ মিনিটের চমক
সন্দীপ সরকার, কলকাতা: সোমবার তখন সন্ধ্যে সাতটা। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন তিনি। গায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লাল-নেভি ব্লু রংয়ের টি-শার্ট। নেভি ব্লু ট্রাউজার্স। পায়ে সাদা স্নিকার্স। কানে ইয়ারপড। হাতের ছোট ট্রলি টেনে তিনি বাইরে বেরতেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জয়োধ্বনি। কোহলি… কোহলি… বিরাট কোহলি (Virat Kohli) নির্লিপ্ত চোখমুখে টিমবাসে উঠে গেলেন। সতীর্থদের সঙ্গে রওনা হলেন টিমহোটেলের উদ্দেশে। দমদম থেকে ২০ কিলোমিটার দূরে, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তখন নৈশালোকে চলছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্র্যাক্টিস। অনুশীলনে মগ্ন নীতীশ…










