‘হারলেই অজুহাত দেন’, রেফারিং নিয়ে ইস্টবেঙ্গল কোচ উষ্মাপ্রকাশ করায় কটাক্ষ মোলিনার
ডার্বিতে রেফারিং নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। দাবি করেন যে বক্সের মধ্যে আপুইয়ার হাতে বল লাগলেও নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। সৌভিক চক্রবর্তীকে যে লাল কার্ড দেখানো হয়, সেটার ক্ষেত্রে প্রথম হলুদ কার্ডটা হয় না। আর সেইসব অভিযোগের জন্য তাঁকে পালটা কটাক্ষ করলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ জোসে মোলিনা। প্রাথমিকভাবে রেফারিং নিয়ে ব্রুজো যা বলেছেন, সেটাকে তাঁর ব্যক্তিগত মতামত পাশ কাটিয়ে দিচ্ছিলেন সবুজ-মেরুন ব্রিগেডের হেড কোচ। কিন্তু পরে চূড়ান্ত কটাক্ষ করে মোলিনা বলেন, ‘যখন আপনি…









