India-Pakistan Tension: পরের পর প্রমাণ পেশ! শেষমেশ ঢোঁক গিলে অগত্যা পাকিস্তান জানাল, ভারতের প্রত্যাঘাতে নিহত ১১ সেনা আর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংঘর্ষবিরতির (Cease Fire) পথে গেলেও ভারত ও পাকিস্তানের (India Pakistan Conflicts) মধ্যে চাপা উত্তেজনা রয়েই গিয়েছে। পাকিস্তানে প্রত্যাঘাতে একের পর এক ছবি প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা। বারংবার অস্বীকার করার পর এবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানাল যে ভারতের প্রত্যাঘাতে অন্তত ১১ জন সেনা নিহত হয়েছেন এবং ৭৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) জন্য ইসলামাবাদকে দায়ী করে ভারত।…










