চালকল থেকে আরও কত কী ! অনুব্রতর স্ত্রী-মেয়ের নামে নাকি অঢেল সম্পত্তির খোঁজ পেয়েছে CBI
সুকান্ত মুখোপাধ্যায়, বীরভূম : গরুপাচার মামলার ( Cow Smuggling Case ) তদন্তে অনুব্রত মণ্ডলের ( Anubrata ondal ) চালকল থেকে আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআইয়ের (CBI ) । সিবিআই সূত্রে দাবি, গতকাল ঘণ্টা ছয়েকের অভিযানে মিলেছে কালিকাপুর ও গয়েশপুর মৌজায় একাধিক সম্পত্তির নথি। অনুব্রতর স্ত্রীর নামেও অঢেল সম্পত্তি সিবিআই দাবি করছে, এই সম্পত্তিগুলির মালিকানা অনুব্রতর স্ত্রী ছবি ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর। এই বিপুল সম্পত্তি…










