Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পাখির চোখ ‘২৬-এর বিধানসভা নির্বাচন, এবার ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন BJP-র
পাখির চোখ ‘২৬-এর বিধানসভা নির্বাচন, এবার ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন BJP-র

দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত হালদার, কলকাতা: এবার আর নমো নমো করে নয়, জাঁকজমক করেই দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। যে পূজো ২০২০-তে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, একুশের ভোটের পর সেই উৎসাহে আক্ষরিক অর্থেই ভাটা পড়েছিল।এবার আবার নতুন উদ্য়মে দুর্গাপুজো করতে চলেছে গেরুয়া শিবির। (BJP-Durga Puja) ২০২০ সালে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। কিন্তু ২০২১ সালের ভোটে যাবতীয় প্রত্যাশায় ধাক্কা লাগার পর, পুজো নিয়ে উৎসাহে ভাটা পড়ে যায়। গত বছরও কার্যত নমো নমো করে…

Read More

দ্বাদশ শ্রেণির পর পশু চিকিৎসার ওষুধ বিশেষজ্ঞের পড়াশোনার সুযোগ! অনলাইনে আবেদন
দ্বাদশ শ্রেণির পর পশু চিকিৎসার ওষুধ বিশেষজ্ঞের পড়াশোনার সুযোগ! অনলাইনে আবেদন

কলকাতা: পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় এবার ডিপ্লোমা করার সুযোগ দিচ্ছে দ্বাদশ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের। পশুদের চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় ওষুধের বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য এই কোর্স। এটি করতে চাইলে সংশ্লিষ্ট পড়ুয়াকে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে হবে। অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা ছাড়াও উচ্চমাধ্যমিকে বা দ্বাদশ শ্রেণিতে অন্যতম বিষয় হিসেবে ইংরেজি থাকতে হবে। এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া আবশ্যিক। এই কোর্সের জন্য ৩৩ টি আসন তৈরি করা হয়েছে। আবেদনকারীদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৪৫ শতাংশ কিংবা তার…

Read More

মিষ্টিমুখের ঘোষণা হয়েছিল দুপুরেই, সন্ধেয় বিজেপি-র কল্যাণকে রসগোল্লার হাঁড়ি পাঠালেন কুণাল
মিষ্টিমুখের ঘোষণা হয়েছিল দুপুরেই, সন্ধেয় বিজেপি-র কল্যাণকে রসগোল্লার হাঁড়ি পাঠালেন কুণাল

কলকাতা: মিষ্টিমুখ বলতেই বাঙালির মাথায় আসে রসগোল্লা। ভাল কাজে মিষ্টিমুখ করতে হাঁ করিয়ে মুখে রসগোল্লা পুরে দেন শুভাকাঙ্খীরা। রাজনীতির ময়দানে এবার প্রতিপক্ষকে রসগোল্লা খাওয়াতে উদ্যোগী হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিধানসভা উপনির্বাচনে মানিকতলায় পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে রসগোল্লার হাঁড়ি পাঠালেন তিনি। (Kunal Ghosh) শনিবার বিধানসভা উপনির্বাচনের ফল বেরিয়েছে। শেষ দফায় গণনা চলাকালীনই ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যায়। ৬২ হাজারের বেশি ভোটে এগিয়ে যান সুপ্তি। সেই সময়ই কুণাল প্রতিপক্ষ কল্যাণকে মিষ্টিমুখ করানোর ঘোষণা করেন। সুপ্তি যত ভোটে কল্যাণকে হারাবেন,…

Read More

চিনার পার্কে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর ৫টি রেস্তোরাঁ
চিনার পার্কে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর ৫টি রেস্তোরাঁ

কলকাতা: রবিবাসরীয় শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার চিনার পার্কে (Chinar Park) এক রেস্তোরাঁয় ভয়াবহ আগুন (Fire)। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই পরপর ৫টি রেস্তোরাঁ। জানা যায়, রাত ৭.৪৫ নাগাদ একটি রেস্তোরাঁয় আগুন লাগে। স্থানীয়রা জানায়, প্রথমে একটি রেস্তোরাঁয় আগুন লাগে এরপর, মুহূর্তের মধ্যে আগুন ছড়ায় পাশের আরও ৪টি রেস্তোরাঁয়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগে, তা এখন খতিয়ে দেখছে দমকল। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার ব্লাস্টের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নববর্ষের সন্ধ্যায় জমজমাট ছিল…

Read More

ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি, একটুর জন্য রক্ষা স্থানীয়দের
ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি, একটুর জন্য রক্ষা স্থানীয়দের

কলকাতা: সাময়িক ঝড়ে লন্ডভন্ড অবস্থা জেলার। তিন জেলায় মারা গিয়েছেন তিন জন। শহর কলকাতাতেও বজ্রপাতে বিপত্তি। কলকাতার ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি বাধে। বাজ পড়ে ভেঙে গিয়েছে স্তম্ভের একাংশ। সেই ভাঙা অংশ উপর থেকে ছিটকে পড়ে রাস্তায়। অল্পের জন্য রক্ষা পান স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। (Kolkata Thunderstorm) পর পর বেশ কয়েক দিন তীব্র দাবদাহের পর, রবিবার সকাল থেকেই ভার ছিল আকাশের মুখ। জেলায় জেলায় যেমন ঝড়ের দাপট দেখা গিয়েছে, ততটা না হলেও, বৃষ্টিতে ভেজে…

Read More

‘বঙ্গাল পর ইতনা গুসসা কিউঁ পিন্টুবাবু’? মমতার নিশানায় কে
‘বঙ্গাল পর ইতনা গুসসা কিউঁ পিন্টুবাবু’? মমতার নিশানায় কে

কলকাতা: আন্তর্জাতিক নারীদিবসের আগে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে পদযাত্রার পর ধর্মতলায় সভা করেন তিনি। সেখান থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং BJP-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। আক্রমণ করতে বাছাই করা শব্দও বেছে নেন তিনি। ভাষণে বার বার ‘পিন্টুবাবু’র কথা শোনা যায় তাঁর মুখে। মমতা যদিও সরাসরি নাম নেননি, তবে মোদির উদ্দেশেই তাঁর ওই সম্বোধন বলে মনে করছে রাজনৈতিক মহল। (Mamata Banerjee) আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। এদিনের…

Read More

এক টিকিটেই হাওড়া থেকে গোটা কলকাতা, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার তালিকা সামনে এল
এক টিকিটেই হাওড়া থেকে গোটা কলকাতা, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার তালিকা সামনে এল

অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা: লোকসভা নির্বাচনের আগে নতুন তিন রুটের মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার মধ্যে রয়েছে হাওড়া থেকে কলকাতা আসার গঙ্গার নিচের অংশও। সেই আবহেই হাওড়া থেকে কলকাতা আসতে মেট্রোয় কত ভাড়া পড়বে, তা জানা গেল। মেট্রোর তরফে বাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেই হাওড়া থেকে উত্তর এবং দক্ষিণ কলকাতার ভাড়ার বিবরণ রয়েছে।(Metro Fare Chart) আগামী ৬ মার্চ মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা গঙ্গার নিচে দিয়ে আসা নতুন মেট্রো লাইনের। পোশাকি নাম রাখা হয়েছে Green Line….

Read More

ফের নিশানায় সংবাদমাধ্যম, এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ
ফের নিশানায় সংবাদমাধ্যম, এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের নিশানায় সংবাদমাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর (ABP Ananda) সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)। সাংবাদিকের বাড়িতে পুলিশ: বৃহস্পতিবারের সকালে কলকাতার একটি আবাসনে হানা দিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendra Police Station)। এই আবাসনেই থাকেন এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হা। বিশাল পুুলিশ বাহিনী এই আবাসন ঘিরে রেখেছে। কী কারণে আবাসনে হানা? তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। বাইরে থেকে আপাতত কাউকে আবাসনে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঠিক…

Read More

‘BJP-র সবচেয়ে বড় এজেন্ট অধীর’, ধর্নামঞ্চ থেকে আক্রমণ কল্যাণের, পেলেন জবাবও
‘BJP-র সবচেয়ে বড় এজেন্ট অধীর’, ধর্নামঞ্চ থেকে আক্রমণ কল্যাণের, পেলেন জবাবও

আশাবুল হোসেন ও রাজীব চৌধুরী: বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে জট কাটেনি। সেই আবহেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) ‘বিজেপি-র এজেন্ট’, ‘বিশ্বাসঘাতক’ বলে রেড রোডের ধর্না মঞ্চ থেকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Gangopadhyay)। তাঁকে লোকসভা ভোটে জিততে না দেওয়ার চ্যালেঞ্জA ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ। নাম না করে পাল্টা কটাক্ষ করেছেন অধীরও। কয়েকমাস আগে, বিজেপি-বিরোধী জোটের মঞ্চে পাশাপাশি ছিল কংগ্রেস-তৃণমূল। আর লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায়, সেই কংগ্রেসকেই বার বার নিশানা করছে তৃণমূল, যাতে জোট…

Read More

সোশালের নামে কলেজের টাকা নিয়ে ‘উধাও’ টিএমসিপি নেতা? অস্বীকার অভিযুক্তের
সোশালের নামে কলেজের টাকা নিয়ে ‘উধাও’ টিএমসিপি নেতা? অস্বীকার অভিযুক্তের

সন্দীপ সরকার, কলকাতা: সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে ‘উধাও’ টিএমসিপি নেতা (TMCP Leader Dupes 4 Lakh Rupees)! আমহার্স্ট স্ট্রিটে আনন্দ মোহন কলেজে (Ananda Mohan College) নেতার বিরুদ্ধে দলীয় কর্মীদেরই বিক্ষোভ! টাকা ফেরত চেয়ে টিএমসিপি নেতা বিবেক সিংহকে পরের পর চিঠি অধ্যক্ষের। টাকা ফেরতের কথা বলেও না দেওয়ার অভিযোগ রয়েছে টিএমসিপি নেতার বিরুদ্ধে। ‘ফান্ডে’ আর টাকা না থাকায় আপাতত বন্ধ কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবাদে অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূলের ছাত্র পরিষদই। কোনও টাকা আত্মসাৎ করিনি, দাবি অভিযুক্ত…

Read More