Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মা-বাবার সঙ্গে কচি হাতে ঢাকের বোল ইউভানের, পুজোমণ্ডপে হাজির প্রসেনজিৎও
মা-বাবার সঙ্গে কচি হাতে ঢাকের বোল ইউভানের, পুজোমণ্ডপে হাজির প্রসেনজিৎও

কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, কলকাতা: হাতিবাগানের কুণ্ডুবাড়ির পুজোয় নক্ষত্রের ছটা (Tollywood Celebrities in Festival)। ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে অষ্টমীর অঞ্জলি দিলেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty), তাঁ স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। হাজরা পার্কের পুজোয় সামিল হলেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), আবির চট্টোপাধ্য়ায়রাও (Abir Chatterjee)। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে আনন্দে শামিল টলিউডের তারকারাও কখনও মায়ের কোলে বসে অঞ্জলি, বাবার দেখাদেখি কখনও কচি হাতে ঢাকের বোল, অষ্টতে তারকাদের পুজোয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রইল হলুদ ধুতি-পাঞ্জাবি পরা ছোট্ট ইউভান।…

Read More

অভিনব জন্মদিন পালন! হোমের শিশুদের সঙ্গে দিন কাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনব জন্মদিন পালন! হোমের শিশুদের সঙ্গে দিন কাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

#সোনারপুর: অর্পন মণ্ডল: আজ ৩০ সেপ্টেম্বর, তাঁর জন্মদিন। এবছর ৬০-এ পা রাখলেন সবার প্রিয় বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর পরে একাধিক ভাল ভাল অভিনেতা এসেছেন টলিউডে, চলেও গিয়েছেন কালের নিয়মে। কিন্তু বুম্বা দা? এখনও ঠিক একই জায়গায় রয়ে গিয়েছেন বাঙালির মনে। তিনি প্রতি মুহূর্তে নিজেদের ভেঙেছেন, গড়েছেন, আরও সমসাময়িক করে তুলেছেন। আজ তাঁর জন্মদিনে রয়েছে বিশেষ আকর্ষণ। আজ আড়ম্বরের আগে জায়গা হল মানবিকতার।

Read More

Dhoni-Rituparna : জয়পুরে দেখা গেল ধোনিকে, সঙ্গী ঋতুপর্ণা! হচ্ছেটা কী?
Dhoni-Rituparna : জয়পুরে দেখা গেল ধোনিকে, সঙ্গী ঋতুপর্ণা! হচ্ছেটা কী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজন বাইশগজের তারকা, তো অন্যজন গ্ল্যামার দুনিয়ার। মহেন্দ্র সিং ধোনি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, দু’জনেই ব্যস্ততম তারকা। কিন্তু তারই মাঝে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখা গেল তাঁদের দু’জনকে, একসঙ্গে। শনিবার সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তা নিয়েই শুরু হয় নানা ধরনের জল্পনা। কোথায় দেখা হল দুই তারকার? কীই বা কথা হল দু’জনের মধ্যে? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। জয়পুরের একটি ইভেন্টে একটি ব্র্যান্ড প্রমোশনে দু’জনে উপস্থিত হন। সেই ব্র্যান্ডের…

Read More

Sonu Nigam : ‘যদি ভালোবাসো আমায় মুক্তি দাও’, মঞ্চে দেবের সঙ্গে হাজির হয়ে বললেন সোনু
Sonu Nigam : ‘যদি ভালোবাসো আমায় মুক্তি দাও’, মঞ্চে দেবের সঙ্গে হাজির হয়ে বললেন সোনু

Sonu Nigam, জি ২৪ ঘণ্টা ডিজিটাল :  শহরের বুকে শপিং মলের ভিতরে বাঁধা হয়েছিল মঞ্চ। শুক্রবার সন্ধেয় সেই মঞ্চ ঘিরেই তখন উপচে পড়েছিল উৎসাহী মানুষের ভিড়। একটি বার ‘কাছের মানুষ’কে দেখার আসায়। অনুরাগীদের হৃদয়ে যত্ন করেই রাখা থাকে প্রিয় তারকাদের নাম। সেক্ষেত্রে প্রিয় তারকা দেব, গায়ক সোনু নিগম তাঁদের অনুরাগীদের ‘কাছের মানুষ’-বললে বোধহয় অত্যুক্তি হয় না। তাঁদেরকেই একটি বার সামনে থেকে দেখার আসায় ভিড় করেছিলেন সকলে। তারকাদের লেন্সবন্দি করতে ক্য়ামেরাও তাক করে রাখা ছিল। অবশেষে কউন্টডাউন শুরু, তাঁরা সামনে এলেন,…

Read More

Sourav Ganguly Birthday: ‘তুমি আমাদের গর্ব ছিলে, আছ, থাকবে’, সৌরভকে লিখলেন প্রসেনজিৎ
Sourav Ganguly Birthday: ‘তুমি আমাদের গর্ব ছিলে, আছ, থাকবে’, সৌরভকে লিখলেন প্রসেনজিৎ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে এত রাতে/ধর্ম ভুলে, জাতি ভুলে, দাঙ্গা ভুলে/বলটা কোথায় গিয়ে পড়ল একটু দেখবে বলে।’ সুবোধ সরকারের সেই বিখ্যাত কবিতা ‘বেহালার ছেলেটা’। বাংলার আন্তর্জাতিক তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly) নিয়ে লেখা এই কবিতা শুক্রবার ফিরিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়(Prosenjit Chatterjee), উপলক্ষ্য মহারাজের জন্মদিন। সৌরভ তো শুধু একজন ক্রিকেটার নন, তিনি বাঙালির স্পর্ধা।  বিতর্কিত, ক্ষতবিক্ষত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অধিনায়কের ভূমিকায় তিনি এসেছিলেন বলেই, একদিন বদলে গিয়েছিল ‘ভারত’ নামক দেশটির ক্রিকেট-দর্শন। প্রায় নুইয়ে পড়া ঘাড় ফের…

Read More

Aye Khuku Aye: মুক্তি পেল ‘আয় খুকু আয়’, বাবাকে অভিনব শুভেচ্ছা ছেলে মিশুকের
Aye Khuku Aye: মুক্তি পেল ‘আয় খুকু আয়’, বাবাকে অভিনব শুভেচ্ছা ছেলে মিশুকের

নিজস্ব প্রতিবেদন: অবশেষে অপেক্ষার সেই দিন শেষ। মুক্তি পেল জিতের(Jeet) প্রযোজনায় পরিচালক সৌভিক কুন্ডুর ছবি ‘আয় খুকু আয়'(Aye Khuku Aye)। বাবা মেয়ের গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায়কে(Ditipriya Roy)। ছবির ঝলকে মুগ্ধ হন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লেখেন, ‘All the Best বুম্বা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে টলিউডের ইন্ডাস্ট্রিকে অভিনব শুভেচ্ছা জানালেন ছেলে মিশুক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুক আয় খুকু আয়-এর টি-শার্ট পরে সোশ্যাল মিডিয়ায় একটি…

Read More