অনুশীলনে ফেরা শুভমন কতটা ফিট ? পাক মহারণের আগে সুখবর শোনালেন রোহিত
আমদাবাদ : পাকিস্তান মহারণের আগে সুখবর শোনালেন রোহিত শর্মা (Rohit Shamra)। ভারতীয় অধিনায়ক জানিয়ে দিলেন, ৯৯ শতাংশ ফিট শুভমন গিল (Subhman Gill)। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভারতের হয়ে বিশ্বকাপের শুরুর জোড়া ম্যাচে খেলতে পারেননি শুভমন।অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে না খেললেও খানিক সুস্থ হয়ে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে শুভমনের নেটে অনুশীলনে ফেরা দেখেই আশায় বুক বাঁধছিলেন ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে তাঁর প্রত্যাশিত মাঠে নামা দেখতেই অপেক্ষায় রয়েছেন সকলে। আর মহালয়ায় মহারণের আগে শুভমন ‘৯৯ শতাংশ ফিট’ জানিয়ে…










