Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Historical Site: সময়ের ‘বিচারে’ ভেঙে পড়ছে ব্রিটিশদের আদালত, দাঁতন মুন্সেফ কোর্ট আজ জরাজীর্ণ! ইতিহাস বাঁচাতে কী চাইছেন স্থানীয়রা?
Historical Site: সময়ের ‘বিচারে’ ভেঙে পড়ছে ব্রিটিশদের আদালত, দাঁতন মুন্সেফ কোর্ট আজ জরাজীর্ণ! ইতিহাস বাঁচাতে কী চাইছেন স্থানীয়রা?

Historical Site:  দাঁতনে ঐতিহাসিক মুন্সেফ কোর্ট ভবন আজ চরম অবহেলিত। সময়ের নিয়মে খসে পড়ছে ছাদ, আগাছায় ঢেকেছে গোটা দেওয়াল। বিলীন হতে বসেছে ১৮০ বছরের পুরনো মুন্সেফ কোর্ট ভবন। ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থার সাক্ষী এই ভবনটি সংরক্ষণের দাবি জানাচ্ছে এলাকাবাসী। দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: খসে পড়ছে চুনবালি, ইটের খাঁজে শিকড় গেড়েছে অশ্বত্থ-বট। দেওয়ালে কান পাতলে যেন আজও ভেসে আসে পক্ষে-বিপক্ষের ধারালো সওয়াল, বিচারের নামে ঔপনিবেশিক অত্যাচারের চাপা কান্না আর বিনা প্ররোচনায় মামলার স্মৃতি। কালের নির্মম নিয়মে ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে…

Read More

পিছিয়ে পড়া শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে অভিনব পাঠশালা, কেশিয়াড়ির পোস্টমাস্টারের প্রশংসনীয় উদ্যোগ
পিছিয়ে পড়া শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে অভিনব পাঠশালা, কেশিয়াড়ির পোস্টমাস্টারের প্রশংসনীয় উদ্যোগ

West Medinipur News: কানপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার পরেশ বেরা সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ‘পোস্টাল হিরো’ সম্মানে ভূষিত হয়েছেন। প্রান্তিক মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই সম্মান পেয়েছেন। কেশিয়াড়ি, রঞ্জন চন্দ: মাত্র উনিশ বছর বয়সেই ডাক বিভাগে চাকরি পেয়েছিলেন তিনি। কাজের সুবাদে সাইকেলে চেপে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চিঠি বা মানি অর্ডার পৌঁছে দেওয়ার সময় তিনি অত্যন্ত কাছ থেকে দেখেছেন প্রান্তিক মানুষের জীবনযন্ত্রণা। দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করতে যাঁদের দিনরাত কায়িক পরিশ্রম করতে হয়, তাঁদের কাছে প্রাথমিক শিক্ষা…

Read More

Inspirational Story: ভয়াবহ দুর্ঘটনায় হারিয়েছেন চলার শক্তি, হাতের ওপর ভর দিয়ে কীভাবে সামলান সব? বৃদ্ধার আত্মসম্মান দেখে চোখে জল আসবে
Inspirational Story: ভয়াবহ দুর্ঘটনায় হারিয়েছেন চলার শক্তি, হাতের ওপর ভর দিয়ে কীভাবে সামলান সব? বৃদ্ধার আত্মসম্মান দেখে চোখে জল আসবে

Inspirational Story: প্রাচীন শিল্প খেজুর পাতার চাটাই আজ প্রায় লুপ্ত। কিন্তু শত প্রতিকূলতা ও চরম শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে এই হারানো ঐতিহ্যকে আঁকড়ে ধরেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন পিংলার ডাররা এলাকার অশীতিপর বৃদ্ধা লক্ষ্মী মান্না। পিংলা, রঞ্জন চন্দ: সভ্যতার অগ্রগতি আর আধুনিকতার চাকচিক্যে গ্রামবাংলার বুক থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রাচীন অনেক ঐতিহ্য। একসময় যে খেজুর পাতার চাটাই বোনা ছিল গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, আজ তা প্রায় বিলুপ্তির পথে। কিন্তু এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকেই আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন পিংলার…

Read More

ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

  সোমনাথ মিত্র, পশ্চিম মেদিনীপুর: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা মাটির বাড়ি। বাড়ির ভিতরেই চাপা পড়ে যান পরিবারের বেশ কয়েকজন সদস্য। যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনও ক্ষতি হওয়ার আগেই তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। তবে, বাড়ি ভেঙে চাপা পড়েছে একাধিক প্রয়োজনীয় নথি থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লক অঞ্চলে। ঘটনাটি চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের মুড়াকাটা গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা সেরাজুল খান…

Read More

ফেলে দেওয়া জিনিস দিয়েই বাজিমাত, সংসারের কাজের ফাঁকে ঘর সাজানোর সামগ্রী বানিয়ে স্বনির্ভর দাঁতনের গৃহবধূ
ফেলে দেওয়া জিনিস দিয়েই বাজিমাত, সংসারের কাজের ফাঁকে ঘর সাজানোর সামগ্রী বানিয়ে স্বনির্ভর দাঁতনের গৃহবধূ

West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের দাঁতন দু’নম্বর ব্লকের বাসিন্দা অনুশ্রী বেরা ফেলে দেওয়া উপকরণ ব্যবহার করে দৃষ্টিনন্দন ঘর সাজানোর জিনিস তৈরি করছেন। দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সংসারের দৈনন্দিন কাজের ব্যস্ততা সামলে নিজের শৈল্পিক শখকেই উপার্জনের হাতিয়ার করে তুলেছেন পশ্চিম মেদিনীপুরের এক সাধারণ গৃহবধূ। দাঁতন দু’নম্বর ব্লকের খণ্ডরুই এলাকার বাসিন্দা অনুশ্রী বেরার হাতের জাদুতে এখন রূপ বদলাচ্ছে সাধারণ ও ফেলে দেওয়া উপকরণ। ছোটবেলা থেকেই আঁকা এবং হাতের কাজের প্রতি তীব্র টান ছিল তাঁর। সেই ভালবাসা এবং সৃজনশীল ভাবনাকে সম্বল করেই…

Read More

বিস্মৃতির আড়ালে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ! ভারতের প্রথম সশস্ত্র মহিলা স্বাধীনতা সংগ্রামী রানি শিরোমণি
বিস্মৃতির আড়ালে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ! ভারতের প্রথম সশস্ত্র মহিলা স্বাধীনতা সংগ্রামী রানি শিরোমণি

West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়ের রানি শিরোমণি, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের বহু আগে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ইতিহাসবিদদের মতে, তিনিই ছিলেন ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র কৃষক অভ্যুত্থান বা ‘চুয়াড় বিদ্রোহ’-এর মূল নেত্রী। মেদিনীপুর, রঞ্জন চন্দ: বিপ্লবের পীঠস্থান মেদিনীপুরের মাটি বারবার জন্ম দিয়েছে সশস্ত্র বিপ্লবীদের। তবে এই ইতিহাস ঘাঁটলে এমন এক বীরাঙ্গনার নাম উঠে আসে, যাঁর বীরত্ব আজ অনেকাংশেই বিস্মৃত। তিনি হলেন পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়ের রানি শিরোমণি। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জন্মের বহু আগে, ভারতের প্রথম মহিলা হিসেবে তিনি…

Read More

New Tourist Attraction: ইতিহাস ‘অবহেলার’ দিন শেষ, এবার সস্তায় পাবেন নয়া অফবিট ডেস্টিনেশন! পর্যটকদের জন্য কী কী থাকবে? এখনই দেখে রাখুন
New Tourist Attraction: ইতিহাস ‘অবহেলার’ দিন শেষ, এবার সস্তায় পাবেন নয়া অফবিট ডেস্টিনেশন! পর্যটকদের জন্য কী কী থাকবে? এখনই দেখে রাখুন

New Tourist Attraction: সমৃদ্ধ ইতিহাস, রহস্য আর বিশাল জলাভূমির অপরূপ প্রাকৃতি সৌন্দর্যের মেলবন্ধন ‘শরশঙ্কা দিঘি’। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ঐতিহাসিক এই পর্যটন ক্ষেত্রকে নতুন রূপ দিতে এবার কোমর বেঁধে নেমেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি কৃষি সেচ দফতরের শীর্ষ প্রকৌশলী ও আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক।ইতিহাস সমৃদ্ধ এই জায়গা পর্যটকদের জন্য সাজানোর পরিকল্পনা করা হয়েছে দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাংলার অন্যতম দীর্ঘ ও প্রাচীন মনুষ্যসৃষ্ট জলাশয় হল শরশঙ্কা দিঘি। মনে করা হয়, গৌড়রাজ শশাঙ্কের আমলেই এই বিশালাকার দিঘিটি…

Read More

দেশি-বিদেশি বাদ্যযন্ত্রে অদ্ভুত সুরের মূর্ছনা! দাঁতনের গোলা বাজারের যুবকের প্রতিভায় মুগ্ধ সকলেই
দেশি-বিদেশি বাদ্যযন্ত্রে অদ্ভুত সুরের মূর্ছনা! দাঁতনের গোলা বাজারের যুবকের প্রতিভায় মুগ্ধ সকলেই

  West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের দাঁতনের যুবক তপন রানা তাঁর বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা এবং চিত্রকলার মাধ্যমে এলাকার মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন। ছোটবেলায় পিতৃহারা হলেও, তিনি নিজের প্রতিভাকে বিকশিত করেছেন। দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ছোটবেলাতেই মাথার উপর থেকে সরে গিয়েছিল বাবার হাত। কিন্তু সেই শোককেই শক্তিতে পরিণত করে জীবনের মূলমন্ত্র খুঁজে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের গোলা বাজারের এক যুবক। তাঁর সুরের জাদুতে আজ মুগ্ধ গোটা এলাকা। দেশি ও বিদেশি একাধিক বাদ্যযন্ত্র বাজানোয় তাঁর দক্ষতা চমকে দিয়েছে…

Read More

West Medinipur News: বাতিল ১০ পয়সাতেই বাজিমাত! ৭,৯৭৪টি কয়েন জমিয়ে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম তুললেন মেদিনীপুরের আইনজীবী
West Medinipur News: বাতিল ১০ পয়সাতেই বাজিমাত! ৭,৯৭৪টি কয়েন জমিয়ে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম তুললেন মেদিনীপুরের আইনজীবী

  West Medinipur News: নিজের অদম্য ইচ্ছা থাকলে যে সবই সম্ভব, সেটাই প্রমাণ করেছেন অভিজিৎবাবু। তাঁর এই বিরল কীর্তি আজ শুধু পশ্চিম মেদিনীপুর নয়, গোটা রাজ্যের কাছেই এক বড় অনুপ্রেরণা। মেদিনীপুর, রঞ্জন চন্দ: পেশায় তিনি আইনজীবী, কিন্তু নেশা তাঁর পুরনো ইতিহাস সংরক্ষণ। পশ্চিম মেদিনীপুর জেলার শরৎপল্লী এলাকার বাসিন্দা অভিজিৎ সামন্ত এমনই এক ব্যতিক্রমী নেশায় বুঁদ। আইনের জটিল প্যাঁচ আর যুক্তির লড়াইয়ের মাঝেও মনের গভীরে তিনি লালন করেন এক অন্য জগত। প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে তিনি সময় বের করেন বাগান করা…

Read More

নারায়ণগড়ে বাংলার প্রথম বোমা বিস্ফোরণ! ফ্রেজার সাহেবকে হত্যার সেই দুঃসাহসিক ইতিহাস
নারায়ণগড়ে বাংলার প্রথম বোমা বিস্ফোরণ! ফ্রেজার সাহেবকে হত্যার সেই দুঃসাহসিক ইতিহাস

  West Medinipur News: বঙ্গপ্রদেশে প্রথম বোমা বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছিল ১৯০৭ সালের ৬ ডিসেম্বর। বিপ্লবীদের লক্ষ্য ছিলেন তৎকালীন ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজার। বঙ্গভঙ্গে লর্ড কার্জনের পরামর্শদাতা এই অত্যাচারী শাসক ছিলেন বিপ্লবীদের চক্ষুশূল। নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসন। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে দিকে দিকে গড়ে উঠছে গুপ্ত সমিতি। বারীন্দ্রনাথ ঘোষ, উল্লাসকর দত্ত, প্রফুল্ল চাকির মত যুবকরা ব্রিটিশ তাড়াতে নিজেদের সংগঠিত করছেন। তাঁদের লক্ষ্য অত্যাচারী ইংরেজ শাসকদের হত্যা করা। কখনও গুলি চালানো, কখনও বা রেললাইন উড়িয়ে দেওয়ার মত…

Read More