ভারতীয় সংস্থার থেকে অস্ত্র কেনার চুক্তি, দুর্নীতির অভিযোগ, পদত্যাগ এস্টোনিয়ার মন্ত্রীর
নয়াদিল্লি: অস্ত্রশস্ত্র কেনায় দুর্নীতির অভিযোগ। ভারতীয় সংস্থার নামও জড়াল সেই দুর্নীতিতে। আর সেই অভিযোগে পদত্যাগ করতে হল ইউরোপের ছোট্ট দেশ, এস্টোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে। (Estonia Minister Resigns) রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্রশস্ত্র জোগানোর কথা ছিল এস্টোনিয়ার। সেই মতো ভারতের একটি সংস্থাকে ৭০ মিলিয়ন ডলারের বরাত দেওয়া হয়, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৬৮.৫০ কোটি টাকা। (Ammunition Deal Scam) কিন্তু ভারতীয় সংস্থাটির অস্ত্রশস্ত্র তৈরির পূর্ব অভিজ্ঞতাই ছিল না বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে প্রতিরক্ষা মন্ত্রী হানো…










