মহমেডান ম্যাচ জিতে রিজার্ভ বেঞ্চের প্রশংসায় ব্রুজো! সেলিস-জিকসনকে নিয়ে ঝুঁকি নয়
মহমেডানের বিরুদ্ধে আইএসএলের ডার্বি ম্যাচে দিতে মাঠ ছেড়েছে ইস্টবেঙ্গল ক্লাব। মোহনবাগানকে হারাতে না পারলেও অস্কার ব্রুজোর দল হারিয়ে দিয়েছে সাদা কালো শিবিরকে। সম্মানরক্ষার এই ম্যাচে লালহলুদের জয়ের পর রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরই কৃতিত্ব দিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। কারণ দলের প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলারকেই এই ম্যাচে পাননি ব্রুজো, তবু ছেলেরা জয় এনেছে। রিজার্ভ বেঞ্চের দুই সদস্যর গোল মহমেডানের বিরুদ্ধে প্রথম গোলটি করেন ইস্টবেঙ্গলের মাহেশ। বক্সের ভিতর অনেকটা দৌড়ে গিয়ে বল কন্ট্রোল করে বাঁপায়ের জোরালো শটে পদম ছেত্রীকে পরাস্ত করে…






