এই হ্রদে এক ডুবেই পাল্টে যেতে পারে অনেক কিছু! ভারতেই কোথায় রয়েছে এমন হ্রদ দেখুন
ভারতবর্ষের মানুষ চিরকালই অলৌকিকে বিশ্বাস করেছে। এমনকী প্রগতিশীল বিজ্ঞান চিন্তার যুগেও পুরনো বিশ্বাস হারায়নি। রোগ নিরাময়ের জন্য ওষুধের পাশাপাশি আজও অনেক মানুষ আস্থা রাখেন অলৌকিক বা অতিপ্রাকৃতের উপর। এই সব বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকে বেশ কিছু গল্পগাথা। লোকমুখে সেই সব গল্প জনপ্রিয় হয়ে ওঠে। তারপর তা একদিন মহিমা বিজড়িত হয়ে পড়ে। এই সব প্রচলিত গল্পের মধ্যে সত্য সন্ধানের চেষ্টা প্রায় কেউই করেন না। সকলেই মনে করেন এর মধ্যে অর্ধসত্য রয়েছে, অনেকে মনে করেন অর্ধেক মিথ্যাও থাকতে পারে। কিন্তু তাতেও…










