SBI PO Notification 2025 Out: স্রেফ স্নাতক হলেই চাকরি SBI-তে! শয়ে-শয়ে পদে কর্মী নিয়োগ, কোথায়-কীভাবে আবেদন করবেন ?
SBI PO Notification 2025 Out: স্নাতক হলেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে (SBI) মিলবে চাকরি! ৫৪১টি প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করল এসবিআই। আগ্রহীরা ২৪ জুন অর্থাত্ আজ, মঙ্গলবার থেকে ১৪ জুলাইয়ের মধ্যে sbi.co.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন পিও পদের চাকরিপ্রার্থী হিসাবে। এসবিআই পিও ২০২৫ (SBI PO 2025) পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হতে হলে, প্রার্থীদের ২ এপ্রিল, ১৯৯৫ থেকে ১ এপ্রিল, ২০০৪ এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্যও কিছু ছাড় রয়েছে।…









