জুবিনের স্মৃতি রয়ে যাক রঙিন হয়ে! বিরল প্রজাপতির নামকরণ হল শিল্পীর নামে!
কলকাতা: তাঁর মৃত্যুর পরে কেটে গিয়েছে অনেকগুলো মাস। কিন্তু জুবিন গর্গ (Zubeen Garg)। তাঁর মৃত্যু, অকালে থেমে যাওয়া সুর যেন এখনও ভুলতে পারেনি মানুষ। আর এবার অরুণাচল প্রদেশে আবিষ্কৃত হল নতুন এক প্রজাতির প্রজাপতি। আর তার নাম রাখা হল জুবিন গর্গের নামে! অরুণাচল প্রদেশের ঘন অরণ্যে সন্ধান মিলেছে নতুন, অপূর্ব সুন্দর এক প্রজাপতির। এর আগে মানস জাতীয় উদ্যানে পাওয়া গিয়েছিল নতুন প্রজাতির একটি গাছ। সেই গাছের নামকরণও করা হয়েছিল জুবিনের নামেই। এই প্রজাতির প্রজাপতির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে, ‘ইউথালিয়া…








