Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভিন্গ্রহীরা আছে? ওবামার ‘স্বীকারোক্তি’র পরই ‘এলিয়েন ফাইলস’ প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প
ভিন্গ্রহীরা আছে? ওবামার ‘স্বীকারোক্তি’র পরই ‘এলিয়েন ফাইলস’ প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প

নয়াদিল্লি: ‘এপস্টিন ফাইলস’ নিয়ে শোরগোলের মধ্যে এবার বড় ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভিন্গ্রহী প্রাণী, ভিন্গ্রহী যান নিয়ে সমস্ত গোপন ফাইল শনাক্ত করে, প্রকাশের নির্দেশ দিলেন তিনি। অর্থাৎ ভিন্গ্রহীদের অস্তিত্ব, ভিন্গ্রহী যান দেখতে পাওয়া নিয়ে যত রকমের গোপন নথি তাদের হাতে আছে, তা প্রকাশ করে দেবে আমেরিকার সরকার। ( Donald Trump UFO Alien Files) ভিন্গ্রহীদের অস্তিত্ব টের পাওয়া সত্ত্বেও আমেরিকা সত্য গোপন করে রেখেছে বলে অভিযোগ আজকের নয়। সম্প্রতি সেই বিতর্কের আগুনে ঘি ঢালার কাজ করে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট…

Read More

পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন সম্বলিত ভারতের মানচিত্র প্রকাশ করেও সরিয়ে নিল আমেরিকা
পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন সম্বলিত ভারতের মানচিত্র প্রকাশ করেও সরিয়ে নিল আমেরিকা

নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিন সম্বলিত ভারেতর পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেও তুলে নিল আমেরিকা। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দফতরের X হ্যান্ডল থেকে মুছে দেওয়া হল মানচিত্রটি। হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন, তা খোলসা করা হয়নি এখনও পর্যন্ত। (Pakistan Occupied Kashmir) ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পর USTR-এর তরফে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়, তাতে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে ভারতের অংশ বলে দেখানো হয়, যা পাকিস্তান এবং চিন বেআইনি ভাবে দখল করে রেখেছে। (US India Relations)…

Read More

পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন ভারতের বলে মেনে নিল আমেরিকা! বাণিজ্যচুক্তির পরই নতুন মানচিত্র এল
পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন ভারতের বলে মেনে নিল আমেরিকা! বাণিজ্যচুক্তির পরই নতুন মানচিত্র এল

নয়াদিল্লি: ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পরই বড় পদক্ষেপ আমেরিকা। পাকিস্তান দ্বারা অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিল তারা। আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ দফতর থেকে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে, তাতে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে ভারতের অংশ বলে দেখানো হয়েছে। (US India Relations) আমেরিকা ভারতের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে বাণিজ্যচুক্তির যে কাঠামো তুলে ধরা হয়েছে, তাতে সমগ্র জম্মু ও কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের অংশ বলে দেখানো হয়েছে। পাশাপাশি, যে আকসাই চিনকে নিজেদের অংশ বলে…

Read More

US-India Trade Deal: মেগা ডিল! রাশিয়ার তেল ছাড়তেই ভারতীয় পণ্যে আরও বাম্পার ছাড় আমেরিকার…
US-India Trade Deal: মেগা ডিল! রাশিয়ার তেল ছাড়তেই ভারতীয় পণ্যে আরও বাম্পার ছাড় আমেরিকার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনের অবসান। ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিল ওয়াশিংটন। শনিবার ভোররাত (আমেরিকার স্থানীয় সময় ১২:০১ মিনিট) থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। সেখানেই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমাতে বাণিজ্যচুক্তির ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই এ নির্বাহী আদেশ জারি করলেন। গত বছর রাশিয়ার…

Read More

India-US Trade Deal: ট্রাম্প-মোদী বাণিজ্য চুক্তির জেরে ১০ গোল খেয়ে গেল চিন, বাংলাদেশ, পাকিস্তান! ভারত কীভাবে লাভবান…
India-US Trade Deal: ট্রাম্প-মোদী বাণিজ্য চুক্তির জেরে ১০ গোল খেয়ে গেল চিন, বাংলাদেশ, পাকিস্তান! ভারত কীভাবে লাভবান…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকা এবং ভারতের বাণিজ্য চুক্তিতে বড় পরিবর্তন। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ থেকে ১৮% শুল্ক  কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এর ফলে দুই দেশের মধ্যে পুরনো বাণিজ্য দ্বন্দ্ব কিছুটা হলেও কমল। আগে শুল্কের মধ্যে ছিল ২৫% সাধারণ শুল্ক এবং আরও ২৫% অতিরিক্ত শুল্ক- মোট ৫০ শতাংশ শুল্ক দিতে হচ্ছিল ভারত। কারণ কী? রাশিয়া থেকে তেল কেনা একেবারেই মেনে নিতে পারছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন চুক্তিতে অতিরিক্ত শুল্ক তুলে নেওয়া হয়েছে, আর কেবল সাধারণ…

Read More

‘ইরান নয়, ভেনিজু়য়েলা থেকে তেল কিনবে ভারত’, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
‘ইরান নয়, ভেনিজু়য়েলা থেকে তেল কিনবে ভারত’, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

নয়াদিল্লি: বাণিজ্যশুল্ক নিয়ে দরাদরির মধ্যেই ভেনিজ়ুয়েলা থেকে তেল কিনতে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই নিয়ে এবার মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনও প্রস্তাব বা সম্ভাবনা নয়, জোর দিয়ে জানালেন, ভেনিজ়ুুয়েলা থেকেই তেল কিনবে ভারত। এ নিয়ে ভারতের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে বলেও দাবি করলেন তিনি। দিল্লির তরফে কোনও ঘোষণা হয়নি এখনও পর্যন্ত। ট্রাম্পের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়াও জানানো হয়নি। (Donald Trump on India) ওয়াশিংটন থেকে ফ্লোরিডা যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। ভেনিজ়ুয়েলায় যে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছিল…

Read More

ভেনিজ়ুয়েলার তেল কিনতে পারে ভারত, প্রস্তাব দিল আমেরিকা, রাশিয়া থেকে আমদানি আরও কমানোর ভাবনা
ভেনিজ়ুয়েলার তেল কিনতে পারে ভারত, প্রস্তাব দিল আমেরিকা, রাশিয়া থেকে আমদানি আরও কমানোর ভাবনা

নয়াদিল্লি: রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপর ‘শুল্কশাস্তি’ চাপানো হয়েছে। দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্কের বোঝা বইতে হচ্ছে ভারতকে। সেই আবহেই এবার নয়া প্রস্তাব পেশ করল আমেরিকা। রাশিয়ার পরিবর্তে ভারত ভেনিজ়ুয়েলার থেকে তেল কিনতে পারে বলে জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পের সরকার। (US-India Trade Deal) আমেরিকা ‘শুল্কশাস্তি’ চাপানোর পর থেকে যত দিন গিয়েছে, রাশিয়ার থেকে তেল কেনা কমিয়েছে ভারত। আর তাতেই ভেনিজ়ুয়েলা থেকে ভারতকে তেল কেনার প্রস্তাব দিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। একটি সূত্রকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, আগামী…

Read More

ঝাঁপ বন্ধ হয়ে যাবে রাষ্ট্রপুঞ্জের? বকেয়া মেটাচ্ছে না কোনও দেশ, গুরুতর অভিযোগ
ঝাঁপ বন্ধ হয়ে যাবে রাষ্ট্রপুঞ্জের? বকেয়া মেটাচ্ছে না কোনও দেশ, গুরুতর অভিযোগ

নয়াদিল্লি: সদস্য দেশরা কেউ বকেয়া টাকা মেটাচ্ছে না। অর্থনৈতিক ভাবে ধসে পড়ার অবস্থা রাষ্ট্রপুঞ্জের। কোনও জল্পনা-কল্পনা নয়, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস খোদ সঙ্কটের কথা জানালেন। জানালেন, ঘোর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রাষ্ট্রপুঞ্জ। কাজকর্ম চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। হাতে যা টাকা আছে, তাতে মেরেকেটে জুলাই পর্যন্তই চালানো যাবে। (United Nations Financial Collapse) বকেয়া টাকা চেয়ে রাষ্ট্রপুঞ্জের সদস্য ১৯৩টি দেশকেই চিঠি লিখেছেন গুটারেস। জানিয়েছেন, বাধ্যতামূলক ভাবে প্রত্যেক দেশের টাকা মিটিয়ে দেওয়া উচিত। নইলে রাষ্ট্রপুঞ্জ ভেঙে পড়বে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।…

Read More

আমেরিকার সঙ্গে সম্পর্কে উত্তেজনার আবহে ভারতের কাছাকাছি কানাডা, বাণিজ্যে চুক্তির উদ্যোগ
আমেরিকার সঙ্গে সম্পর্কে উত্তেজনার আবহে ভারতের কাছাকাছি কানাডা, বাণিজ্যে চুক্তির উদ্যোগ

নয়াদিল্লি : রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের উপর আগেই শুল্ক বাড়িয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। যদিও তাঁর সেই দাবিতে কখনোই সিলমোহর দেয়নি ভারত সরকার। সেই থেকে ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েন রয়েছে। একইভাবে, ট্রাম্পের গ্রিনল্যান্ড দাবি-পরবর্তী সময়ে সম্পর্কের অবনতি হয়েছে আমেরিকা-কানাডা সম্পর্কেও। গ্রিনল্যান্ডে ট্রাম্প যে নিরাপত্তা বলয় তৈরির প্রস্তাব দিয়েছেন তাতে সায় নেই কানাডার। চিনের সঙ্গে কানাডার বাণিজ্য সমঝোতা বাড়ানোর মতো বিষয়ও রয়েছে। এসবের জেরে কানাডার প্রতি রুষ্ট ট্রাম্প।…

Read More

‘মাত্র ১৫ মিনিট সময় দিয়েছিল আমেরিকা, মেরে ফেলত আমাদের’, মাদুরো ‘অপহরণ’-পর্ব নিয়ে নয়া দাবি
‘মাত্র ১৫ মিনিট সময় দিয়েছিল আমেরিকা, মেরে ফেলত আমাদের’, মাদুরো ‘অপহরণ’-পর্ব নিয়ে নয়া দাবি

নয়াদিল্লি: গভীর রাতে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে ‘অপহরণ’ করে নিয়ে চলে গেল আমেরিকা, আর দেশের কেউ টের পেলেন না? ভেনিজ়ুয়েলা নিয়ে এই প্রশ্ন এড়ানো যাচ্ছে না কিছুতেই। নিকোলাস মাদুরো সরকারের অন্য মন্ত্রীরা কী করছিলেন, ভিতরে ভিতরে আমেরিকার সঙ্গে কোনও ‘ডিল’ হয়েছিল কি না, এমন একাধিক প্রশ্ন উঠে আসছে। আর সেই আবহেই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন ভেনিজ়ুয়েলার এখনকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ়। ফাঁস হওয়া একটি ভিডিও রেকর্ডিংয়ে তাঁকে বলতে শোনা যায়, “১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। অন্যথায় মেরে ফেলত আমাদের।” (Delcy…

Read More