অভিষেককে ‘বাঘের বাচ্চা’ বলে উল্লেখ, কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা, অভিষেকের সমর্থনে ফিরহাদ
কলকাতা: নয় নয় করে আট ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রাথমিক নিয়োগ মামলায় এখনও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল (TMC) সাংসদকে। সেই আবহেই অভিষেককে ‘বাঘের বাচ্চা’ বলে উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অভিষেককে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনিও। বুধবার জাতীয় স্তরে I.N.D.I.A জোটের সমন্বয় বৈঠক ছিল। আর বুধবারই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নোটিস দেয় ED. তাতে বিরোধী জোটের সমন্বয় বৈঠকে না গিয়ে,…










