ডাকতেন ‘মাটন’ বলে, মিঠুন শ্যুটিং করলেই তাঁর জন্য রান্না করে আনতেন এক বিশেষ বন্ধু
কলকাতা: তাঁর কেরিয়ারে এই ছবি অন্যতম একটা চ্যালেঞ্জ তো বটেই… পুরনো নস্ট্যালজিয়াকে নতুন করে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। তবে শুধু কী শ্যুটিং, আর নতুন গল্প? কিছু কিছু পুরনো স্মৃতি ফিরে আসে নতুন গল্পেও.. ঠিক তেমনই হল মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)-র শ্যুটিংয়ে। এই মাসের শেষেই মুক্তি পাবে মিঠুন, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সোহিনী সরকার (Sohini Sarkar) অভিনীত ‘কাবুলিওয়ালা’। জিও স্টুডিওজ’ ও এসভিএফের যৌথ প্রযোজনায় এই মাসের শেষেই মুক্তি পাবে এই ছবি। আর শ্যুটিংয়ের গল্প করার সময়, ছোটবেলার এক বন্ধুর…










