Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
১৮ বছরে বিয়ে, সংসার শিখেছিলেন তাঁর হাত ধরেই.. প্রিয়জনকে হারিয়ে শোকাহত জোজো!
১৮ বছরে বিয়ে, সংসার শিখেছিলেন তাঁর হাত ধরেই.. প্রিয়জনকে হারিয়ে শোকাহত জোজো!

  কলকাতা: তিনি চিরকালই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন, একমাত্র সন্তান ছাড়া, কোনও বিষয়ই খুব একটা বেশি প্রকাশ্যে আনতে চাননি। তবে, তিনি যে ভীষণভাবে একজন পরিবার কেন্দ্রিক মানুষ, তা তাঁর কথায় বার্তায় বোঝা যায় হামেশাই। আজ, সোশ্যাল মিডিয়ায় নিজের প্রিয়জনকে হারিয়ে একটি লম্বা পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পীর শাশুড়িমা। জোজোর খুব কাছের ছিলেন তাঁর শাশুড়িমা, তাঁকে হারিয়ে জোজো যেন দ্বিতীয়বারের জন্য মাতৃহারা হলেন। সোশ্যাল মিডিয়ায় শাশুড়ি মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে অনেক কথা…

Read More

১১ বার প্রেম এল জীবনে, তবু ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে অবিবাহিতই রয়ে গেলেন এই বাঙালি নায়িকা!
১১ বার প্রেম এল জীবনে, তবু ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে অবিবাহিতই রয়ে গেলেন এই বাঙালি নায়িকা!

একবার, ২ বার, ৩ বার নয়… সম্পর্কে জড়িয়েছেন ১১ বার! কখনও ব্যবসায়ী, কখনও ক্রিকেটার তো কখনও অভিনেতা বা পরিচালক.. কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। ৫০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে, এই নায়িকা আজও অবিবাহিত। তিনি আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। বঙ্গকন্যার ব্যক্তিগত জীবন চিরকালই থেকেছে চর্চায়। বলিউডে পা রেখেই, পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা সেন। তবে সেই সময়ে বিক্রম ছিলেন বিবাহিত। তাঁদের সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলেও তা দীর্ঘদিন টেঁকেনি। বিচ্ছেদ হয়ে যায় সুস্মিতা ও বিক্রমের।…

Read More

‘কোনও মুখ্যমন্ত্রীকে গানের জগতের পাশে দাঁড়াতে দেখিনি’, বঙ্গবিভূষণ পেয়ে আপ্লুত আরতি মুখোপাধ্যায়
‘কোনও মুখ্যমন্ত্রীকে গানের জগতের পাশে দাঁড়াতে দেখিনি’, বঙ্গবিভূষণ পেয়ে আপ্লুত আরতি মুখোপাধ্যায়

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল আজ। আর সেই অনুষ্ঠানের মঞ্চে চাঁদের হাট, উপস্থিত রইলেন সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত বহু গণ্যমান্য ব্য়ক্তিত্ব। তাঁদের মধ্যেই আজ উপস্থিত ছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায় (Aarti Mukherji)। আজ KIFF-এর মঞ্চে তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে পুরস্কার নিয়ে আবেগপ্রবণ হলেন শিল্পী, চোখে জল! এদিন মঞ্চে উপস্থিতি আরতি মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরতিদি আমাদের জন্য, আমাদের দেশের জন্য অনেক দিয়েছেন। কিন্তু আমরা কোনোদিন তাঁকে কিচ্ছু দিতে…

Read More

১৯৬০-এর প্রেক্ষাপটে আসছে নতুন ছবি “পরবাসী”, এক ঐতিহাসিক যাত্রার মানবিক কাহিনি
১৯৬০-এর প্রেক্ষাপটে আসছে নতুন ছবি “পরবাসী”, এক ঐতিহাসিক যাত্রার মানবিক কাহিনি

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন লোকনাথ দে, কিঞ্জল নন্দ, দেবপ্রতিম দাসগুপ্ত, স্বাতী মুখোপাধ্যায় ও সবুজ বর্ধন। তাঁদের সঙ্গে আরও রয়েছেন একাধিক নামী অভিনেতা-অভিনেত্রী। কলকাতা: ১৯৬০ সালের অস্থির সময়কে পটভূমি করে নির্মিত হয়েছে নতুন বাংলা ছবি “পরবাসী”। একগুচ্ছ তারকা শিল্পীকে নিয়ে ছবিটি পরিচালনা করেছেন মনেট রায় সাহা। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন লোকনাথ দে, কিঞ্জল নন্দ, দেবপ্রতিম দাসগুপ্ত, স্বাতী মুখোপাধ্যায় ও সবুজ বর্ধন। তাঁদের সঙ্গে আরও রয়েছেন একাধিক নামী অভিনেতা-অভিনেত্রী। ইতিমধ্যে ছবির শুটিং সম্পন্ন হয়েছে। “পরবাসী”–র গল্প শুরু হয় ১৯৬০-এর…

Read More

অনুষ্ঠান করতে গিয়ে তীক্ত অভিজ্ঞতা জোজোর, ক্ষোভ উগরে দিলেন পৌষালীর দলের বিরুদ্ধে!
অনুষ্ঠান করতে গিয়ে তীক্ত অভিজ্ঞতা জোজোর, ক্ষোভ উগরে দিলেন পৌষালীর দলের বিরুদ্ধে!

    কলকাতা: সোশ্যাল মিডিয়া বর্তমানে নিজেদের মতামত প্রকাশ থেকে শুরু করে ভাল বা মন্দ অনুভূতি বলা.. সব কিছুর একটা জায়গা হয়ে উঠেছে। তবে সোশ্যাল মিডিয়া অনেক সময়, ক্ষোভপ্রকাশেরও জায়গা হয়ে ওঠে বই কি! নিজেদের সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অনেকেই। তবে এবার, কোনও সাধারণ মানুষ নয়.. শো করতে গিয়ে সমস্যার মুখোমুখি জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো (Jojo)। সম্প্রতি, বিজয়গড়ে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন জোজো। আর সেখানে গিয়ে সমস্যার মুখোমুখি হন জোজো। সেই কথা সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন জোজো। …

Read More

বাবা মেয়ের মধ্যে সম্পর্কের সেতু ‘রান্না-বাটি’? সোহিনীর কাছে রান্না শিখতে গিয়ে কী হল ঋত্বিকের?
বাবা মেয়ের মধ্যে সম্পর্কের সেতু ‘রান্না-বাটি’? সোহিনীর কাছে রান্না শিখতে গিয়ে কী হল ঋত্বিকের?

কলকাতা: রান্না কি শুধুই খাওয়ার জন্য? তা বোধহয় নয়… রান্না মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ তৈরি করে। আর তৈরি করে সম্পর্ক। অথবা কোনও মরে যাওয়া সম্পর্কেও কি বাঁচিয়ে তুলতে পারে? সেই গল্পই বলবে প্রতীম ডি গুপ্তের (Pratim D. Gupta) নতুন সিনেমা ‘রান্না বাটি’। প্রযোজনায় নন্দী মুভিজ (Nandi Movies)। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সোহিনী সরকার (Sohini Sarkar), শোলাঙ্কি রায় (Solanki Roy), ইদা দাশগুপ্ত (Ida Dasgupta), বরুণ চন্দ (Barun Chanda) আর অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। ছবি জুড়ে রয়েছে…

Read More

ঘরোয়া আয়োজনের মধুমিতার জন্মদিন উদযাপন, দায়িত্ব নিয়ে সব আয়োজন করলেন প্রেমিক দেবমাল্য
ঘরোয়া আয়োজনের মধুমিতার জন্মদিন উদযাপন, দায়িত্ব নিয়ে সব আয়োজন করলেন প্রেমিক দেবমাল্য

কলকাতা: বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়ার কথা তাঁর, তার মধ্যেই নতুন ধারাবাহিক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তবে জন্মদিনের দিনটা একটু বিশেষই। আর তাই, বাড়িতেই, প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ দিনটা কাটালেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন একগুচ্ছ ছবি। গোটা আয়োজনই করেছিলেন অভিনেত্রীর প্রেমিক দেবমাল্য চক্রবর্তী (Devmalya Chakraborty)। তাঁর সঙ্গেই বছরের শেষে সাত পাকে বাঁধা পড়ার কথা অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় মধুমিতা যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, বাড়িতেই সাদামাটা করে আয়োজন করা…

Read More

Bonny Sengupta Injured: অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে সেটে ভয়ংকর দুর্ঘটনা! আহত বনি সেনগুপ্ত…
Bonny Sengupta Injured: অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে সেটে ভয়ংকর দুর্ঘটনা! আহত বনি সেনগুপ্ত…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পুজো কাটতেই অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) চলে এসেছিলেন শুটিং ফ্লোরে। চলছে পরিচালক আতিউল ইসলামের ছবি ‘বানসারা’র শুটিং। শেষ শুটিং ছিল এই ছবির‌। শেষদিনের শুটিংয়ে বিরাট বিপত্তি বনি সেনগুপ্তর। কলকাতার একটি গোডাউনে চলছিল ছবির শুটিং। ফ্লোরেই আহত হন অভিনেতা। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎই পায়ে চোট পান অভিনেতা। কেটে যায় গোড়ালির বেশ কিছুটা অংশ। তড়িঘড়ি প্রোডাকশনের লোকেরা অ্যান্টিসেপটিক ওষুধ নিয়ে আসেন। শুটিংয়ের মাঝে অভিনেতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরিচালকও। তারপরেও যদিও চলে শুটিং। এখন…

Read More

মমতা শঙ্কর, জয় সেনগুপ্তের সিনেমা ‘পিঞ্জর’ তুলে ধরবে খাঁচায় বন্দি থাকা সমাজের গল্প
মমতা শঙ্কর, জয় সেনগুপ্তের সিনেমা ‘পিঞ্জর’ তুলে ধরবে খাঁচায় বন্দি থাকা সমাজের গল্প

কলকাতা: রুদ্রজিৎ রায়ের পরিচালনায় আছে নতুন সিনেমা, ‘পিঞ্জর’। ছবিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, দেখানো হয়েছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালেও। ১৬তম চিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সিডনি সহ একাধিক জায়গায় ছবিটি ইতিমধ্যেই দেখানো হয়েছে। ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হয়েছে। খুব তাড়াতাড়িই সিনেমাটি সাধারণ দর্শকদের জন্য বড়পর্দাতেও মুক্তি পাবে। এই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করছেন, মমতা শঙ্কর (Mamata Shankar), জয় সেনগুপ্ত (Joy Sengupta), শতাক্ষী নন্দী (Satakshi Nandy), সাগ্নিক মুখোপাধ্যায় (Sagnik Mukherjee), সমীরুল আলম (Samiul Alam), মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallika…

Read More

Surajith Baanerjee: লাগামছাড়া বাজির শব্দ! কালীপুজোর রাতে অসুস্থ অভিনেতা সুরজিত্‍ বন্দ্যোপাধ্যায়…
Surajith Baanerjee: লাগামছাড়া বাজির শব্দ! কালীপুজোর রাতে অসুস্থ অভিনেতা সুরজিত্‍ বন্দ্যোপাধ্যায়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শব্দবাজি নিয়ে চারিদিকে এত সতর্কবার্তা এবং আলোচনার পরেও পরিস্থিতি যে এমন ভয়ঙ্কর হবে, তা ভাবতে পারেননি জনপ্রিয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। লাগাতার বাজির বিকট আওয়াজে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বাধ্য হয়েই নিজের শারীরিক সমস্যার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন অভিনেতা। বাগবাজার অঞ্চলের বাসিন্দা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। জানা যায়, পাশের একটি আবাসনের ছাদ থেকেই ক্রমাগত বাজির শব্দ আসছিল। কাচের জানালা বন্ধ করেও শেষ রক্ষা হয়নি। সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, “একটা কাজের জন্য বাড়ির উঠোনে এসেছিলাম। সেই সময়েই ভয়ঙ্কর বাজির…

Read More