Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মাঠেই নামতে পারলেন না রোহিতরা, বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে গেল ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন
মাঠেই নামতে পারলেন না রোহিতরা, বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে গেল ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন

ক্যানবেরা: বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি ভারতীয় দল। তবে দিনরাতের দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে আজ থেকেই দুইদিনব্যাপী একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচের প্রথম দিন সম্পূর্ণ ভেস্তে গেল। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে টস অবধি করা যায়নি। দুর্ভাগ্যবশত প্রথম দিনে হেগলি ওভালে এক বলও গড়াল না। সম্পূর্ণভাবে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। প্রস্তুতি সারতে তাই রবিবার দ্বিতীয় দিন পরবর্তিত সময়ে ম্যাচ শুরু হবে বলে বিসিসিআইয়ের তরফে আপডেটও দেওয়া হয়।…

Read More

পারথে ভারতের স্মরণীয় জয়ের দিনই ‘অস্ত্রে শান’ রোহিতের, অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় অধিনায়ক
পারথে ভারতের স্মরণীয় জয়ের দিনই ‘অস্ত্রে শান’ রোহিতের, অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় অধিনায়ক

পারথ: সোমবারই প্রথম টেস্টে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে (India vs Australia) পরাজিত করবে বলে অনেক বিশেষজ্ঞই মনে করছিলেন। সেই সম্ভাবনাই সত্য়ি করে ম্যাচের চতুর্থ দিনই জয় সুনিশ্চিত করল ভারতীয় দল। পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। আর এই দিনই ভারতীয় সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মাও (Rohit Sharma)। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় না গিয়ে বেশ কিছুদিন মুম্বইতেই ছিলেন রোহিত। সদ্যই তাঁকে শনিবার মুম্বই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান…

Read More

পারথে দুরন্ত বোলিংয়ে কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগ বসালেন যশপ্রীত বুমরা
পারথে দুরন্ত বোলিংয়ে কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগ বসালেন যশপ্রীত বুমরা

পারথ: রোহিত শর্মা নেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছে দল। এমন পরিস্থিতিতে অধিনায়ক যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধে গুরুদায়িত্ব ছিল। বুমরা পারথে সেই দায়িত্ব যে একেবারে দুরন্তভাবে পালন করলেন, তা কিন্তু বলাই বাহুল্য। অধিনায়কত্বের পাশাপাশি আগুনে বোলিংয়ে ছারখার করে দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটিং। শুধু তাই নয়, কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগও বসালেন। পারথে নিজের টেস্ট কেরিয়ারে ১১তম বার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন বুমরা। SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড…

Read More

টিম ইন্ডিয়ার জন্য সুখবর, বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় দলের অনুশীলনে ফিরলেন রাহুল
টিম ইন্ডিয়ার জন্য সুখবর, বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় দলের অনুশীলনে ফিরলেন রাহুল

পারথ: মহাগুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজ়ের (IND vs AUS) আগে ভারতীয় দল কোনও প্রস্তুতি ম্যাচ খেলছে না। পরিবর্তে টিম ইন্ডিয়ার তারকারা নিজেদের মধ্যে দুইটি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাক্টিস করছে। ভারত ও ভারত ‘এ’-র আন্তঃদলীয় সেই ম্যাচেই টিম ইন্ডিয়ার একাধিক তারকা চোটের কবলে পড়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অন্যতম হলেন কেএল রাহুল (KL Rahul)। তবে রবিবার শেষমেশ ভারতীয় শিবিরে খুশির খবর এল। আন্তঃদলীয় ম্যাচের প্রথম দিনেই চোটের কবলে পড়েছিলেন রাহুল। কিন্তু আন্তঃদলীয় ম্যাচের শেষদিনে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য সুখবর। ম্যাচের শেষদিন…

Read More

ব্যাটে রানের খরা, তবে উন্মাদনায় কোনও ঘাটতি নেই, কোহলিকে এক ঝলক দেখতে গাছে চড়লেন অনুরাগীরা
ব্যাটে রানের খরা, তবে উন্মাদনায় কোনও ঘাটতি নেই, কোহলিকে এক ঝলক দেখতে গাছে চড়লেন অনুরাগীরা

পারথ: বিগত পাঁচ বছরে লাল বলের ক্রিকেটে এসেছে মাত্র দুইটি সেঞ্চুরি। সদ্য সমাপ্ত নিউজ়িল্যান্ড সিরিজ়েও তিন টেস্টে সংগ্রহ মাত্র ৯৩ রান। বিরাট কোহলির (Virat Kohli) বর্তমান ব্যাটিং ফর্ম নিয়ে চারিদিকে আলোচনা। তবে ব্যাটিং ফর্ম যেমনই হোক, পৃথিবীর যে প্রান্তেই তিনি খেলুন না কেন, তাঁর জনপ্রিয়তা যে  ঠিক কতটা, তার প্রমাণ আবারও পাওয়া গেল। বর্তমানে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) খেলতে গোটা ভারতীয় দলই অজ়িভূমে। ২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট আয়োজিত হবে। সেই ম্যাচের আগে গোটা দলই পারথে অনুশীলন সারছে।…

Read More

অবসর ভেঙে বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রত্যাবর্তন ঘটাবেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার
অবসর ভেঙে বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রত্যাবর্তন ঘটাবেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার

নয়াদিল্লি: এই বছরের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু তারপর থেকে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া এখনও পাকাপাকিভাবে ওয়ার্নারের কোনও বিকল্প খুঁজে পাননি। সামনেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে বড় সিরিজ় (India vs Australia)। সেই সিরিজ়ের ঠিক মাসখানেক আগে ওয়ার্নার দলের স্বার্থে অবসর ভেঙে ফিরে আসা ইঙ্গিত দিয়ে রাখলেন। ওয়ার্নারের অভিজ্ঞতা এবং দক্ষতা দুইই রয়েছে। ২৬টি শতরান ও ৪৪-র অধিক গড় নিয়ে লাল বলের ক্রিকেটে রান করেছেন তিনি। বিশেষত যেখানে…

Read More

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, শিরোপা জয়ের দৌড়ে প্রীতমরা, এক ঝলকে আজকের খেল দুনিয়া
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, শিরোপা জয়ের দৌড়ে প্রীতমরা, এক ঝলকে আজকের খেল দুনিয়া

কলকাতা: সোমবারের সেরা খেলার খবরগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক – টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোনও নাটক হল না। কোনও রুদ্ধশ্বাস চিত্রনাট্যও রচিত হল না আমদাবাদে। বরং ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবে। প্রথম দুই টেস্ট জেতার সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলে টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) উঠল রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। সোমবার চা পানের বিরতির পর ৭৮.১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর তখন ১৭৫/২। ৬৩ রান করে ক্রিজে মার্নাস লাবুশেন। স্টিভ স্মিথ অপরাজিত…

Read More

জাডেজার দাপটে ভারতের জয়, রঞ্জিতে বাংলার স্বপ্নভঙ্গ, খেলার সারাদিনের সব খবর
জাডেজার দাপটে ভারতের জয়, রঞ্জিতে বাংলার স্বপ্নভঙ্গ, খেলার সারাদিনের সব খবর

কলকাতা: রবীন্দ্র জাডেজার দুরন্ত বোলিংয়ে ভর করে ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় দল। রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৯ উইকেটে হেরে বাংলার স্বপ্নভঙ্গ। এক নজরে খেলার সারাদিনের সব খবর। ভারতের জয় দিনের শুরুতেও কেউ ভাবেনি যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই খেলার মোড় এতটা ঘুরে যাবে। বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার (Rohit Sharma) দল। একই সঙ্গে বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল। টেস্টের ক্রমতালিকায়ও শীর্ষে উঠে এলে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে টেস্ট, ওয়ান…

Read More

শামি, জাডেজাদের আগুনে বোলিংয়ের দৌলতে প্রথম দিনশেষে চালকের আসনে ভারত
শামি, জাডেজাদের আগুনে বোলিংয়ের দৌলতে প্রথম দিনশেষে চালকের আসনে ভারত

নয়াদিল্লি: অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম ইনিংসে ২৬৩ রানে আউট করার পর, কোনও উইকেট না হারিয়েই ২১ রানে প্রথম দিনের খেলা শেষ করল ভারতীয় দল। দিনশেষে ২৪২ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল অপরাজিত রয়েছেন। রোহিত ১৩ ও রাহুল ৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। খাওয়াজার, হ্যান্ডস্কম্বের লড়াই এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় একাদশে একটিই বদল ঘটে। চোট…

Read More

দ্বিতীয় টেস্টে ফিরোজ শাহ কোটলায় হতে পারে গুচ্ছ গুচ্ছ রেকর্ড
দ্বিতীয় টেস্টে ফিরোজ শাহ কোটলায় হতে পারে গুচ্ছ গুচ্ছ রেকর্ড

নয়াদিল্লি: আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট। নয়াদিল্লি ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হবে। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে নামবে রোহিত বাহিনী। অন্য়দিকে সমতা ফেরাতে মরিয়া থাকবে অজি শিবির। দ্বিতীয় টেস্টে কোটলার ২২ গজে গুচ্ছ গুচ্ছ রেকর্ড হতে পারে। – কী কী রেকর্ড হতে পারে দ্বিতীয় টেস্টে? ১. আর মাত্র ১ উইকেট পেলেই টেস্টে ২৫০ উইকেটের মালিক হয়ে যাবেন রবীন্দ্র জাডেজা।…

Read More