Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যাদবপুর থেকে শিক্ষা, শিলিগুড়ি পলিটেকনিক কলেজে র‍্যাগিং রুখতে বিশেষ উদ্যোগ
যাদবপুর থেকে শিক্ষা, শিলিগুড়ি পলিটেকনিক কলেজে র‍্যাগিং রুখতে বিশেষ উদ্যোগ

শিলিগুড়ি: যাদবপুরের ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়। এবার র‌্যাগিং রুখতে তৎপর হল শিলিগুড়ি গভর্মেন্ট পলিটেকনিক কলেজ। অ্যান্টি র‌্যাগিং কমিটি আরও সক্রিয় ভাবে কাজ করবে বলে জানালেন শিলিগুড়ি গভর্মেন্ট পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষ। প্রথম দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী এবং তাঁদের অভিভাবকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। সেখানে মূলত ছাত্র-ছাত্রীদের পরবর্তী তিন বছরের কর্মকাণ্ডের সঙ্গে অবহিত করা হয়। এছাড়াও কলেজের অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট-সহ পড়াশোনার ধরন সম্পর্কে অবগত করা হয়। অ্যান্টি র‍্যাগিং, বিভিন্ন স্কলারশিপ সম্পর্কেও এদিন বৈঠকে আলোচনা…

Read More

মাত্র ৫ টাকা খসালেই স্ট্রিট ফুড শাফালে মিলছে, বাড়িতে ট্রাই করতে রইল রেসিপি
মাত্র ৫ টাকা খসালেই স্ট্রিট ফুড শাফালে মিলছে, বাড়িতে ট্রাই করতে রইল রেসিপি

শিলিগুড়ি : পাহাড়ি স্ট্রিট ফুডের মধ্যে একটি জনপ্রিয় হল শাফালে বা শাবালে বলেও জানা হয় এটিকে। এটি মূলত সিকিমের একটি জনপ্রিয় খাবার। মাঝের অংশে মাংস বা বাঁধাকপির পুর ভরা থাকে। তারপর সেই পুর ভরা গোল ও অর্ধচন্দ্রাকার আকারে কেটে প্যানে ভাজা হয়। কখনও কড়াইয়ে ডুবো তেলেও ভেজে রান্না করা হয়। সাধারণত চাটনি বা চিজের সঙ্গে খেতে দেওয়া হয়। এটি সিকিমের খাবার হলেও শিলিগুড়িতে দেদার বিক্রি হচ্ছে এই শাফালে। শিলিগুড়ির হাতিয়াডাঙার বাসিন্দা রবিন রায় নিজের বাড়িতেই দিয়েছেন তেলে ভাজার দোকান।…

Read More

প্রচণ্ড রাগে গলায় ধারালো অস্ত্রের কোপ, রক্তে ভেসে গেল দাদা-ভাইয়ের সম্পর্ক!
প্রচণ্ড রাগে গলায় ধারালো অস্ত্রের কোপ, রক্তে ভেসে গেল দাদা-ভাইয়ের সম্পর্ক!

খড়িবাড়ি: পারিবারিক বিবাদের জেরে কুড়ুল দিয়ে কুপিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দেওয়ানভিটার ঘটনা। মৃতের নাম কৃষ্ণকান্ত মণ্ডল। বয়স  ২৩ বছর। অভিযুক্ত ছোট ভাই রমাকান্ত মণ্ডলকে গ্রেফতার করেছে খড়িবাড়ি খানার পুলিশ। তার বয়স ১৯ বছর। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। গতকাল রাত দশটা নাগাদ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। মৃতের বাবা খগেন মণ্ডল জানান, কৃষ্ণকান্ত কয়েকদিন ধরেই বাড়িতে ঝামেলা করছিলেন। সোমবারও ঘরের আসবাব ভাঙচুরের…

Read More

মাছের মোমো! এ স্বাদ একবার খেলে জীবনে ভুলবেন না, লম্বা লাইনে মানুষ! মিলছে কোথায়?
মাছের মোমো! এ স্বাদ একবার খেলে জীবনে ভুলবেন না, লম্বা লাইনে মানুষ! মিলছে কোথায়?

শিলিগুড়ি: কলকাতা মানেই যেমন মিষ্টি দই-রসগোল্লা, তেমনই শিলিগুড়ি মানেই মোমো। শিলিগুড়িতে যত মোমোর রকমারি দোকান বা স্টল আছে, পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না। পাহাড়েও নেই। গোটা শহর ঘুরলে অন্তত কয়েক হাজার মোমোর দোকান মিলবে যার সঠিক সংখ্যার হিসেব কোথাও নেই। কিন্তু সমস্যা হল কোন মোমো খাবেন? হ্যাঁ এমনই এক মোমোর দোকানের খোঁজ নিয়ে এসেছে লোকাল 18 বাংলা। চিকেন মোমো, মাটন মোমো তো খেয়েছেন। মাছের মোমো খেয়েছেন কোনওদিন? শিলিগুড়ি ফুলবাড়ির বাসিন্দা পম্পা রায় হরেক রকম মাছের মোমো…

Read More

অবাক নয় সত্যি! এই আমের দাম আড়াই লাখ টাকা, চমকে দিলেন ব্যবসায়ী
অবাক নয় সত্যি! এই আমের দাম আড়াই লাখ টাকা, চমকে দিলেন ব্যবসায়ী

শিলিগুড়ি: বিশ্বের সবচেয়ে দামি প্রজাতির আম গাছে আম ফলিয়ে চমক শিলিগুড়ির ব্যবসায়ীর। জাপানি প্রজাতির এই আমের দাম ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। শিলিগুড়ির এক হোটেল ব্যবসায়ী বাপি সাহা। ছোটবেলা থেকেই গাছ ভালবাসতেন তিনি। তাই নিজের ছাদ বাগানে প্রচুর গাছ লাগিয়েছেন তিনি। লিচু, সবেদা, আম, পেয়ারা, আতা সহ আরো নানা ফলের গাছ তার ছাদ বাগানের শোভা বাড়াচ্ছে। তবে এবার জাপানি মিয়াজাকিআম ফলিয়ে চমকে দিয়েছেন সকলকে। ২০১৬ সালে কলকাতার আরামবাগ থেকে তাঁর বন্ধু দুটি আম গাছের চারা দিয়েছিলেন। তবে একটি…

Read More

ছেলের বউয়ের চাপে চরম পথ নিলেন শ্বশুর, অভিযোগ শুনলে চমকে যাবেন!
ছেলের বউয়ের চাপে চরম পথ নিলেন শ্বশুর, অভিযোগ শুনলে চমকে যাবেন!

শিলিগুড়ি: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী শ্বশুর। আদালতে মামলা করেছেন ছেলের বউ। পরবর্তীতে দাবি করেছিল কয়েক লক্ষ টাকা। কী করে সেই টাকা মেটাবেন বুঝে উঠতে পারছিলেন না। মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিলেন শ্বশুর। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকাজুড়ে। বুধবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের নিকরগছ গ্রামে। জানা যায়, এদিন ভোরবেলা ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত ব্যক্তির নাম মোঃ আসিন (৫৬)। এরপরে পরিবারের লোকজন ওই স্থানীয়রা…

Read More

শিক্ষার মান উন্নয়নে  নামকরা শিক্ষাবিদদের আনবে  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
শিক্ষার মান উন্নয়নে  নামকরা শিক্ষাবিদদের আনবে  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

শিলিগুড়ি: শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্লাস পরিচালনার জন্য বিদেশ সহ বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপকদের আনার পরিকল্পনা করছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। নাম সুপারিশের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।এই নামগুলির মধ্যে কিছু আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্য-স্তরের স্বনামধন্য শিক্ষক এবং শিক্ষাবিদ অন্তর্ভুক্ত থাকবেন। তাদের বক্তৃতা প্রদান, সম্মেলন এবং কর্মশালায় অংশগ্রহণ এবং গবেষকদের পরামর্শদাতাদের জন্য ভিজিটিং প্রফেসর বা ফেলো হিসাবে আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও এদিনের এই আলোচনা সভায় জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় দ্বারা কূটনীতি এবং যুদ্ধের উপর NBU গবেষণা…

Read More

শুঁটকি ভালবাসেন?জিভে জল আনা শুঁটকির নানা পদ নিয়ে খুলেছে কিচেন শুঁটকি, রইল ঠিকানা
শুঁটকি ভালবাসেন?জিভে জল আনা শুঁটকির নানা পদ নিয়ে খুলেছে কিচেন শুঁটকি, রইল ঠিকানা

শিলিগুড়ি: শুঁটকি প্রেমীদের জন্য সুখবর। এ বার শুঁটকি মাছের রেস্টুরেন্ট খুলল শিলিগুড়ির বাসিন্দা অপরাজিতা দত্ত। লকডাউনের সময় পেশা বদলেছে অনেকেই। তেমনই পেশা বদলে শুঁটকি মাছের ব্যবসা শুরু করেছেন দেশবন্ধু পাড়ার বাসিন্দা অপরাজিতা। অপরাজিতার কথায়, “বরাবরই আমার একটু অন্য ধরনের ব্যবসায় ঝোঁক ছিল। আগে বিউটিপার্লার ছিল। লকডাউনের সময় মাথায় আসে শুঁটকি মাছের ব্যবসার কথা। তারপরেই বাড়িতেই ক্লাউড কিচেন খুলে শুধু শুঁটকি মাছের ডেলিভারি দিতাম।” ব্যস তারপরেই কেল্লাফতে…! অপরাজিতার শুঁটকি মাছের স্বাদ এত, যে ক্রেতারাই শুঁটকি মাছের রেস্টুরেন্ট খুলতে বাধ্য করেন।…

Read More

জলপাইগুড়িতে ট্রেন বন্ধ, শিলিগুড়িতে পুলিশের লাঠিচার্জ, উত্তরবঙ্গ বনধে তীব্র উত্তেজনা
জলপাইগুড়িতে ট্রেন বন্ধ,  শিলিগুড়িতে পুলিশের লাঠিচার্জ, উত্তরবঙ্গ বনধে তীব্র উত্তেজনা

 সনৎ ঝা, দার্জিলিং : কালিয়াগঞ্জে ( Kaliaganj )  পুলিশের বিরুদ্ধে গুলি করে যুবককে খুনের অভিযোগ। প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গের ( North Bengal )  ৮ জেলায় বিজেপির ( BJP ) বনধ। আর তার জেরে সকাল থেকেই অশান্ত উত্তরের জেলা। বাস ভাঙচুর, পুলিশের সঙ্গে বচসা, মিছিল-পাল্টা মিছিলে তেতে রইল শিলিগুড়ি, জলপাইগুড়ি , কোচবিহার। রাস্তায় বসে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দার্জিলিং শহরে তেমন বড় প্রভাব না চোখে পড়লেও ধুন্ধমার বেঁধে গেল শিলিগুড়িতে। বনধের সমর্থনে শিলিগুড়ির হিলকার্ট রোড অবরোধ করল বিজেপি।  শিলিগুড়িতে গায়ের…

Read More

মোহনবাগান ক্লাবের নামে শিলিগুড়িতে রাস্তার নামকরণ, আবেগে ভাসলেন সবুজ-মেরুন অনুরাগীরা
মোহনবাগান ক্লাবের নামে শিলিগুড়িতে রাস্তার নামকরণ, আবেগে ভাসলেন সবুজ-মেরুন অনুরাগীরা

বাচ্চু দাস, দার্জিলিং: কলকাতার (Kolkata) পর শিলিগুড়িতে (Siliguri) রাস্তার নামকরণ হল মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের (Club) নামে। মহানন্দা সেতুর নীচে রাস্তার নাম দেওয়া হল মোহনবাগান অ্যাভিনিউ। উদ্বোধন করলেন মেয়র (Mayor) গৌতম দেব (Gautam Deb)। তাদের ক্লাবের নামেও রাস্তার দাবি তুলেছেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র। আইএসএল-এ ভারত সেরা হয়েছে এটিকে মোহনবাগান। এরই মধ্যে মোহনবাগান সমর্থকদের আরও এক খুশির খবর। এবার শিলিগুড়িতেও মোহনবাগান ক্লাবের নামে হল রাস্তার নামকরণ। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব-এর অনুরাগীদের…

Read More