Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পার্কস্ট্রিট কাণ্ডের ৭ বছর পর ফেরানো হয়েছিল কলকাতায়, ফের অন্যত্র বদলি দময়ন্তীকে
পার্কস্ট্রিট কাণ্ডের ৭ বছর পর ফেরানো হয়েছিল কলকাতায়, ফের অন্যত্র বদলি দময়ন্তীকে

বদলি করা হল আইপিএস দময়ন্তী সেনকে। বিগত দশকের শুরুতে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পদে ছিলেন দময়ন্তী সেন। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তবে ২০১২ সালে কলকাতা পুলিশ থেকে বদলি করে দেওয়া হয় এই আইপএস অফিসারকে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল তাঁকে। কলকাতা থেকে সরিয়ে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলের ডিআইজি পদে স্থান হয়েছিল তাঁর। এরপর দীর্ঘ সাতবছর পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ফের কলকাতা পুলিশে ফেরানো হয়েছিল তাঁকে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৩) পদে আনা…

Read More

ফের কেন্দ্রের স্বীকৃতি রাজ্যকে, রাজ্যের চার জেলা ভূমি সম্মানে সম্মানিত
ফের কেন্দ্রের স্বীকৃতি রাজ্যকে, রাজ্যের চার জেলা ভূমি সম্মানে সম্মানিত

কলকাতা: ভূ-মানচিত্রের নকশা থেকে জমি কেনা-বেচার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্যের চার জেলাকে এবার কেন্দ্রীয় সরকার ‘ভূমি সম্মান’এ সম্মানিত করল। এই জেলাগুলি হল হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়া। সারা দেশের ৭৫টি জেলাকে এই পুরষ্কার দেওয়া হচ্ছে। প্রসঙ্গত একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময়ে কেন্দ্রের তরফে রাজ্যের এই স্বীকৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মৌজা আধুনিকীকরণে সারা দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। যদিও ভূ-মানচিত্রের…

Read More

সুখবর ! কয়েকশো কোটির বিনিয়োগে রাজারহাটে হতে চলেছে ‘স্কিল ডেভেলপমেন্ট হাব’
সুখবর ! কয়েকশো কোটির বিনিয়োগে রাজারহাটে হতে চলেছে ‘স্কিল ডেভেলপমেন্ট হাব’

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যে এবার বেসরকারি উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট উপনগরী তৈরি হবে। যার থিম হবে স্বাস্থ্য। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার স্ট্যান্ডিং কমিটি এর জন্য রাজারহাটে ৭২ একর জমি বরাদ্দ করল। সত্যম হোম ডেভেলপমেন্ট এই নয়া ভাবনার উপনগরী তৈরি করবে। যেখানে বিনিয়োগ হবে সাড়ে পাঁচশো কোটি টাকা। নবান্ন জানিয়েছে, এই নয়া উপনগরীতে আবাসনের পাশাপাশি নার্সিং কলেজ, প্যারা মেডিক্যাল কলেজ-সহ চিকিৎসা সংক্রান্ত কাজে দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের উপযুক্ত ব্যবস্থা থাকবে। তবে মেডিক্যাল কলেজ থাকবে না। এখানে স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও তার…

Read More

বড় খবর! রাজ্য-রাজ্যপাল সংঘাত জল্পনার মাঝে অর্ডিন্যান্স ফাইল গেল রাজভবনে
বড় খবর! রাজ্য-রাজ্যপাল সংঘাত জল্পনার মাঝে অর্ডিন্যান্স ফাইল গেল রাজভবনে

কলকাতা: উপাচার্য নিয়োগের আইনে বদল আনতে চেয়ে অর্ডিন্যান্স গেল এ বার রাজভবনে। রাজ্য – রাজ্যপাল সংঘাত জল্পনার মাঝেই অর্ডিন্যান্স এর ফাইল রাজ্যের পক্ষ থেকে পাঠানো হল রাজভবনে বলেই সূত্রের খবর। অর্ডিন্যান্স যেতে দ্রুত অনুমোদন দেওয়া হয় সেই বিষয়েও রাজভবনে অনুরোধ পাঠিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। তিন সদস্যের পরিবর্তে ৫ সদস্যে সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য গঠন করতে চায় রাজ্য। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পরামর্শেই এই বদল বলেই সুত্রের খবর। রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই এই আইনকে তড়িঘড়ি কার্যকরী করার জন্য অর্ডিন্যান্স…

Read More

Civil society on Ramnabami Violence: ‘রামনবমীর মিছিল হঠাৎ এমন উন্মত্ত কেন?’
Civil society on Ramnabami Violence: ‘রামনবমীর মিছিল হঠাৎ এমন উন্মত্ত কেন?’

Ramnabami Violence, Rishra, Howrah Kajipara, Anirban Bhattacharya, Koushik Sen, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামনবমীকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই অশান্তি ছড়িয়েছে হাওড়ার কাজিপাড়া ও রিষড়ায়। সেই অশান্তি নিয়েই উদ্বিগ্ন নাগরিক সমাজ। মঙ্গলবার পুলিস প্রশাসনের উদ্দেশ্যে চিঠি লেখেন কলকাতার বিদ্বজনেরা। চিঠিতে লেখা রয়েছে, ‘রামনবমী উদযাপনকে কেন্দ্র করে গত ৬ দিন ধরে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে। নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলীর প্রতিবাদ জানাচ্ছি।’ পুলিসের ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।…

Read More

কমব্যাট ফোর্সের ইউনিফর্ম দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের! বিরাট আশঙ্কা শুভেন্দুর
কমব্যাট ফোর্সের ইউনিফর্ম দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের! বিরাট আশঙ্কা শুভেন্দুর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: “আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের”। এমন সার্কুলার সামনে আসার পর ছবি ও তথ্য সহ বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, ‘সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিরদের দেওয়া যাবে না। মহামান্য আদালতের নির্দেশের পর সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে একটি নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশ। সেই নির্দেশিকা অনুযায়ী, সিভিক ভলান্টিয়াররা ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে…

Read More

সমবায় ব্যাঙ্ক ও কৃষি সমবায় সমিতিগুলিকে সরকারি লেনদেনে যুক্ত করার নির্দেশ
সমবায় ব্যাঙ্ক ও কৃষি সমবায় সমিতিগুলিকে সরকারি লেনদেনে যুক্ত করার নির্দেশ

কলকাতা: খরচ কমাতে নয়া দাওয়াই?আর রাষ্ট্রায়ত্ত্ব বা বেসরকারি ব্যাঙ্ক নয়, জেলাস্তরে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলিকে আর্থিক স্বাস্থ্য ফেরাতে  সরকারি প্রকল্প রূপায়ণের হাতিয়ার করতে নির্দেশ দিল নবান্ন। এখন থেকে বিভিন্ন সরকারি দফতরের প্রকল্প, পুরসভা, পুর নিগমের মতো স্থানীয় স্বশাসতি সংস্থাগুলির অর্থনৈতিক লেনদেনের সঙ্গে জেলার সমবায় ব্যাঙ্ককে যুক্ত  করতে হবে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এতদিন জেলার সমবায় ব্যাঙ্কগুলিতে রাজ্য সরকারের কোনও অ্যাকাউন্ট ছিল না। সরকারি প্রকল্পের সব লেনদেনই হয় রাষ্ট্রয়ত্ত্ব বা বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে।…

Read More

১১০ বছরের ইতিহাসে এই প্রথম, দার্জিলিং চা বিক্রি বন্ধ করল গ্লেনারিজ
১১০ বছরের ইতিহাসে এই প্রথম, দার্জিলিং চা বিক্রি বন্ধ করল গ্লেনারিজ

দার্জিলিং: এবার গ্লেনারিজে (Glenary’s) মিলবে না দার্জিলিং চা (Darjeeling Tea), বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গ্লেনারিজ (Glenary’s) কর্ণধার। যা ১১০ বছরের ইতিহাসে এই প্রথম। দার্জিলিং (Darjeeling), গ্লেনারিজ এবং দার্জিলিং-চা এই তিনই একে ওপরের পরিপূরক। তবে এবার দার্জিলিং-এর (Darjeeling) গ্লেনারিজে গিয়েও ‘সিগনেচার টি’ পাবেন না পর্যটকরা। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে গ্লেনারিজ কর্তৃপক্ষ। তবে পুজোর মুখে কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিবাদেই এই পদক্ষেপ করেছেন দার্জিলিং-এর গ্লেনারিজের (Glenary’s) কর্ণধার অজয় এডওয়ার্ডস…

Read More

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই WBCS অফিসারদের বিশেষ ভাতা বৃদ্ধি করল রাজ্য
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই WBCS অফিসারদের বিশেষ ভাতা বৃদ্ধি করল রাজ্য

#কলকাতা: মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই বিশেষ ভাতা বাড়ল ডব্লিউবিসিএস অফিসারদের। তবে সব ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য নয়। শুধুমাত্র ডব্লিউবিসিএস অফিসারদের মধ্য থেকে যাঁরা সাবডিভিশনাল অফিসার (SDO), অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ADM), ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) পদে কর্মরত রয়েছেন তাঁদের জন্যই এই বিশেষ ভাতা বাড়াল রাজ্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে আয়োজিত একটি আলোচনা সভায় বিশেষ ঘোষণা করেন। তারপরই এই তিনটি স্তরের অফিসারদের বিশেষ ভাতা বাড়ানোর নির্দেশিকা জারি করল রাজ্য। ১ মে থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে…

Read More