ভারতকে দেখে শেখো, বিশ্বকাপে বিপর্যয়ের পর বাবরদের তোপ দাগলেন শোয়েব
কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup) জোড়া জয় দিয়ে শুরু। তারপর আমদাবাদের সেই ম্যাচ। প্রতিপক্ষ ভারত। একপেশেভাবে হেরে গেল পাকিস্তান। তারপরই যেন বিপর্যয়ের শুরু পাকিস্তানের। পরপর চার ম্যাচে হার। শেষ ম্যাচে ইডেনে ইংল্যান্ডের কাছেও পরাজয়। সব মিলিয়ে ৯ ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর তারপর থেকেই প্রাক্তন ক্রিকেটারদের তোপের মুখে বাবর আজ়মরা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক তো সাফ বলে দিচ্ছেন, ভারতকে দেখে শেখা উচিত পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও তুলোধনা করেছেন সানিয়া মির্জার স্বামী। একটি টেলিভিশন…










