Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘এ ভাবেই মশাল এগিয়ে যাবে’! পর্দায় রুক্মিণীকে দ্রৌপদী হয়ে ওঠার পাঠ পড়াবেন ‘মেন্ট
‘এ ভাবেই মশাল এগিয়ে যাবে’! পর্দায় রুক্মিণীকে দ্রৌপদী হয়ে ওঠার পাঠ পড়াবেন ‘মেন্ট

কলকাতা: পর্দায় নিজেকে ভেঙেচুরে নতুন করে সাজাচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সত্যবতী হয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন। ভবিষ্যতে নটী বিনোদিনী-র ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। চেনা ছকের বাইরে গিয়ে নিজের অভিনয় শৈলী নিয়ে অবিরাম নিরীক্ষা তাঁর। আর সেই পথ ধরেই আরও এক ধাপ এগিয়ে যাওয়া। দ্রৌপদী-কে নিয়ে ছবি তৈরি করছেন রাম কমল মুখোপাধ্যায়। মলাট চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। অভিনেত্রী হিসাবে তাঁর কাঁধে গুরুদায়িত্ব। ‘মহাভারত’-এর অন্যতম গুরুত্বপূর্ণ এই চরিত্রকে আত্মস্থ করতে রূপা গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ রুক্মিণী। আটের দশকের বি আর চোপড়ার ‘মহাভারত’-এ…

Read More

‘আপনাকে ফোটো তোলার অনুমতি দিল!’, দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে দেব, হল কটাক্ষ
‘আপনাকে ফোটো তোলার অনুমতি দিল!’, দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে দেব, হল কটাক্ষ

শুক্রবার ১১ অগস্ট মুক্তি পেয়েছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। প্রথম থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ছবি। চলতি বছরের পয়লা বৈশাখের দিনই প্রথম যখন দেব ব্যোমকেশ হওয়ার ঘোষণা করেন, তখন মানতে পারছিলেন না অনেকেই। এরপর সত্যবতী হিসেবে রুক্মিণী মৈত্র ও অজিত হিসেবে অম্বরীশ ভট্টাচার্যের নাম নিয়েও ওঠে বিতর্কের ঝড়। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে বেশ হিট ছবির ট্রেলার। এখন পালা ভাগ্য নির্ধারণের। শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার ছবি ভাগ করে নিতে দেখা গেল দেবকে। সিনেমা হলে আসার আগে…

Read More

Jeet: ছবির শ্যুটিঙে রোবট ক্যামেরা, আকাশে উড়বে বাইক, টলিউডে নয়া নজির জিতের…
Jeet: ছবির শ্যুটিঙে রোবট ক্যামেরা, আকাশে উড়বে বাইক, টলিউডে নয়া নজির জিতের…

Jeet, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তুমুল গতিতে ছুটছে বাইক, প্রয়োজনে উড়ছে আকাশেও, এই দৃশ্যের কথা ভাবলেই এক নিমেষে যেকোনও সিনেপ্রেমীর মাথায় আসে একটি সিনেমার নাম, তা হল বলিউডের ধুম(Dhoom) ফ্র্যাঞ্চাইজি। ধুমের সেই বাইক ঝড় এবার টলিউডে। বরাবরই নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী টলিউডের সুপারস্টার জিৎ। কল্পবিজ্ঞানের গল্প নিয়ে তাঁর আগামী ছবি ‘বুমেরাং’(Boomerang)। ছবিতে তাঁর সঙ্গে জুটিতে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে(Rukmini Maitra)। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। সেই ছবির…

Read More

Rukmini| Dev| Jeet: ‘দেবের সঙ্গে শ্যুটিংয়ে টেনশনে থাকি কিন্তু জিৎ হান্ড্রেড পার্সেন্ট লাভ’ দাবি রুক্মিনীর…
Rukmini| Dev| Jeet: ‘দেবের সঙ্গে শ্যুটিংয়ে টেনশনে থাকি কিন্তু জিৎ হান্ড্রেড পার্সেন্ট লাভ’ দাবি রুক্মিনীর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে মুক্তির অপেক্ষায় ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’(Byomkesh O Durgo Rohoshyo), তো অন্যদিকে চলছে  জিতের (Jeet) সঙ্গে  ‘বুমেরাং’-এর শ্যুটিং। সবমিলিয়ে বেশ ব্যস্ত রুক্মিনী মৈত্র(Rukmini Maitra)। শুক্রবার ব্যোমকেশের প্রচারের মাঝেই হঠাৎ ইনস্টাগ্রাম লাইভে আসেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন দেবও(Dev)। লাইভের প্রথমে ক্যামেরা ঠিক করতেই রুক্মিনীর কান্ডকারখানায় হেসে খুন দুই তারকা থেকে শুরু করে দর্শক। এরপর দেবই রুক্মিনীকে প্রশ্ন করতে থাকেন। রুক্মিনী জানান যে, ফার্স্ট লুক রিলিজটাই তাঁর কাছে সারপ্রাইজ ছিল। তাঁকে না জানিয়েই তাঁর জন্মদিনে সত্যবতী হিসাবে তাঁর…

Read More

আমি জানতাম কেন রাম কমল রুক্মিণীকে দ্রৌপদীর চরিত্রে নিতে চেয়েছিলেন: দেব
আমি জানতাম কেন রাম কমল রুক্মিণীকে দ্রৌপদীর চরিত্রে নিতে চেয়েছিলেন: দেব

কলকাতা: ‘দ্রৌপদী’তে রুক্মিণী মৈত্রকে পরিচালনা করবেন রামকমল মুখোপাধ্যায়। ‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান’-এর পর এটি হবে তাদের দ্বিতীয় মেগা সেলুলয়েড যাত্রা। থিয়েটারের কিংবদন্তি বিনোদিনী দাসীর উপর ভিত্তি করে তৈরি  বায়োপিক তৈরি করেছেন রামকমল। মুখ্য চরিত্রে রুক্মিণী। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মস আবারও মহাভারতের জাদুকথাকে বড় পর্দায় আনতে সহযোগিতা করছে। বাংলার সুপারস্টার দেব এবং মুম্বইয়ের প্রতীক চক্রবর্তী প্রযোজিত ছবিটি বাংলার দর্শকদের রাজসিক ভিজ্যুয়াল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ছবিটি প্রখ্যাত লেখিকা প্রতিভা রায়ের পুরষ্কার বিজয়ী ওড়িয়া উপন্যাস ‘যজ্ঞসেনী’র উপর ভিত্তি করে তৈরি করা…

Read More

Dev-Srijit-Rukmini: ‘ব্যোমকেশ’ তরজার মাঝেই বদল শিবির! এবার সৃজিতের ছবিতে জুটিতে দেব-রুক্মিনী
Dev-Srijit-Rukmini: ‘ব্যোমকেশ’ তরজার মাঝেই বদল শিবির! এবার সৃজিতের ছবিতে জুটিতে দেব-রুক্মিনী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যোমকেশ(Byomkesh) নিয়ে জোর তরজা সৃজিত(Srijit Mukherji) ও দেবের(Dev), এই খবরেই সরগরম টলিউড(Tollywood)। শোনা গিয়েছিল সেই দ্বৈরথের কারণেই নাকি সৃজিতের দশম অবতার(Dawshom Awbotar) থেকে পিছিয়ে এসেছেন রুক্মিনী মৈত্র(Rukmini Maitra)। তবে সেই সব জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর পোস্ট করলেন দেব। দুটি ছবি শেয়ার করেছেন তারকা। ব্যাকগ্রাউন্ডে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের ছবি আর তার সামনেই হাসিমুখে দাঁড়িয়ে সেই দুই ব্যক্তি যাঁদের মধ্যেকার তরজাই এখন টলিউডের ফিসফিসানি। সেই দুই তারকা হলেন সুপারস্টার-প্রযোজক দেব ও পরিচালক সৃজিত…

Read More

Dev-Srijit: ‘দশম অবতার’ ফেরালেন রুক্মিনী! নেপথ্যে দেব-সৃজিত ব্যোমকেশ দ্বৈরথ?
Dev-Srijit: ‘দশম অবতার’ ফেরালেন রুক্মিনী! নেপথ্যে দেব-সৃজিত ব্যোমকেশ দ্বৈরথ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গ রহস্য’ অবলম্বনে ছবি বানাচ্ছেন বিরসা দাশগুপ্ত(Birsa Dasgupta), যেখানে প্রযোজক ও মুখ্য চরিত্র ব্যোমকেশরূপে(Byomkesh) দেখা যাবে দেবকে(Dev)। অন্যদিকে সেই একই গল্প নিয়ে ওয়েবসিরিজ বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherji)। সেই সিরিজে মুখ্য চরিত্র অর্থাৎ ব্যোমকেশ হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya)। এই খবর প্রায় সকলেরই জানা। তবে ইতোমধ্যেই শুরু হয়েছে দেব-সৃজিত দ্বৈরথ। প্রায় একই লোকেশনে ব্যাক টু ব্যাক শ্যুট করেছেন তাঁরা। এমনকী সকালে প্রিটিজার রিলিজ করার পরেই সেদিন বিকেলেই পোস্টার রিলিজ করেন সৃজিত। তারই প্রভাব পড়ল…

Read More