অনন্ত-রাধিকার বিয়েতে নিমন্ত্রণ রাখছেন সবাই, শুধু যে কারণে আসতে পারলেন না অক্ষয়
মুম্বই: অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে তারাদের হাট। দেশ বিদেশের তারকারা রয়েছেন নিমন্ত্রিতের তালিকায়। বিয়ের দিন ১২ জুলাই সকলেই প্রায় এসে পড়েছেন। শুধু আসতে পারলেন না বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অনন্ত তাঁকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাও কেন আসতে পারলেন না ‘খিলাড়ি’? সম্প্রতি এক সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন অক্ষয়। তাই তিনি আসতে পারবেন না অনন্ত-রাধিকার বিয়ের আসরে। অক্ষয়ের এক ঘনিষ্ঠ ব্যক্তির কথায়, “শেষ ছবি ‘সরফিরা’র প্রচার চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন অক্ষয়। তাঁর দলের কয়েকজন করোনা আক্রান্ত…

)








