শহরে চলে এলেন তালাল,ভোররাতে স্বাগত জানাল লাল-হলুদ, জিকসনও কি ইস্টবেঙ্গলের পথে?
তখন ভোর রাত সাড়ে তিনটি হবে। কলকাতা বিমানবন্দরে লাল-হলুদ জার্সিতে সমর্থকেরা তখন অধীর আগ্রহে অপেক্ষায়। ভোর রাতে তাঁদের বাধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই। মাদিহ তালালকে বরণ করে নিতেই রাত জেগে অপেক্ষায় ছিলেন ইস্টবেঙ্গল ভক্তরা। আর তালাল বিমানবন্দরের বাইরে আসতেই উচ্ছ্বাসের তীব্রতা বেড়ে চার গুণ হয়ে যায়। গত মরশুমে আইএসএলে সবচেয়ে বেশি গোলের পাস বাড়িয়েছিলেন এই ফরাসি তারকা প্লেয়ার। গত বছর তিনি ছিলেন পঞ্জাব এফসি-তে। মরশুম শুরুর আগে তালালের সঙ্গে দু’বছরের চুক্তি করে ইস্টবেঙ্গল। তাঁকে পেয়ে লাল-হলুদের আক্রমণ ভাগ…










