আউট ছিলেন না কোহলি? দলের স্বার্থেই এই বিরাট ত্যাগ, বলছেন মঞ্জরেকর
চেন্নাই: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে তিনি কীরকম ব্যাটিং করেন, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। ৩৭ বলে ১৭ রান করে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি। আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর এক মুহূর্ত নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা শুভমন গিলের সঙ্গে কথা বলেন কোহলি। ডিআরএস নেবেন কি না, তা নিয়ে মতামত চান। শুভমন নিশ্চিত হতে পারেননি। কোহলিও মাঠ ছাড়েন। পরে…









