Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
চাঁদের বুকে আছড়ে পড়বে SpaceX রকেট! তীব্র বিস্ফোরণ, নয়া গহ্বর তৈরি হওয়ার আশঙ্কা
চাঁদের বুকে আছড়ে পড়বে SpaceX রকেট! তীব্র বিস্ফোরণ, নয়া গহ্বর তৈরি হওয়ার আশঙ্কা

নয়াদিল্লি: মহাকাশ থেকে পৃথিবীতে স্যাটেলাইট আছড়ে পড়ার ঘটনা ঘটেছে একাধিক বার। এবার পৃথিবী থেকে পাঠানো কৃত্রিম উপগ্রহ আছড়ে পড়তে চলেছে চাঁদের বুকে। ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর রকেটের অংশ বিশেষ মহাশূন্যে লক্ষ্যহীন ভাবে ভেসে বেড়াচ্ছে এই মুহূর্তে। সেটি চাঁদের বুকে আছড়ে পড়তে চলেছে বলে জানা গেল। (SpaceX Rocket Crash on Moon) Project Pluto-তে প্রকাশিত একটি রিপোর্টে বিষয়টি সামনে এসেছে। যে রকেটটি আছড়ে পড়তে চলেছে, সেটি Falcon 9 রকেটের উপরের অংশ বলে খবর। SpaceX ৬০০-রও বেশি Falcon 9 রকেট উৎক্ষেণ…

Read More

অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল

নয়াদিল্লি: চন্দ্রাভিযানে গিয়ে একের পর এক রেকর্ড। Artemis 2 অভিযান তাই সব দিক থেকেই ঐতিহাসিক হয়ে উঠল। এই প্রথম চাঁদের উল্টোপিঠের ছবি তুললেন মহাকাশচারীরা। সেই সঙ্গে চাঁদের উল্টোপিঠ থেকে পৃথিবীকে অস্ত যেতেও দেখলেন। ‘Earthset’ নামে ফ্রেমবন্দি হল সেই বিশেষ মুহূর্ত। (Earthset Captured by Artemis 2) Orion মহাকাশযান থেকে যে ছবি তুলেছেন মহাকাশচারীরা, তাতে ফ্যাকাশে নীল রংয়ের পৃথিবী দৃশ্যমান। উপরিভাগ ঢেকে রেখেছে উজ্জ্বল সাদা মেঘ। চাঁদের উল্টোপিঠের এবড়োখেবড়ো, গর্তভর্তি ভূমির পিছনে ধীরে ধীরে অস্ত যেতে দেখা যায় পৃথিবীকে। (Artemis 2…

Read More

আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা

নয়াদিল্লি: রাতের আকাশে আগুনের গোলা। উড়তে উড়তে হঠাৎই বিস্ফোরণ। এমনই বিরল দৃশ্যের সাক্ষী হল ইউরোপের একাধিক দেশ। আকাশে উল্কা বিস্ফোরণ ঘটল। তার পর সেই উল্কাখণ্ড আছড়ে পড়ল বসত বাড়িতে। মাটি থেকে দাঁড়িয়ে তো বটেই, বিমানে বসেও সেই দৃশ্য দেখলেন কেউ কেউ। (Meteor Explosion) গত রবিবার সন্ধে ৭টা নাগাদ জার্মানির রাইনল্যান্ড-ফেতিশ শহরের আকাশে উল্কা বিস্ফোরণ চোখে পড়ে। উড়তে উড়তে হঠাৎই বিস্ফোরণ ঘটে, চারিদিকে ঠিকড়ে পড়ে উজ্জ্বল আলো। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হল, সেই দৃশ্য চাক্ষুষ করেন অনেকেই। ইউরোপিয়ান স্পেস এজেন্সি…

Read More

এলিয়েন ‘অবশ্যই’ আছে, জানালেন সুনীতা উইলিয়ামস, তাদের কি মানুষের মতোই দেখতে? উত্তর এল…
এলিয়েন ‘অবশ্যই’ আছে, জানালেন সুনীতা উইলিয়ামস, তাদের কি মানুষের মতোই দেখতে? উত্তর এল…

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে প্রাণধারণের পরিবেশ খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। মহাশূন্যের বুকে প্রাণ রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে দশকের পর দশক ধরে। এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। ভারত সফরে এসে নিজের শৈশব থেকে মহাকাশে সময় কাটানোর অভিজ্ঞতা যেমন তুলে ধরেছেন, তেমনই ভিন্গ্রহীদের নিয়ে নিজের মতামত জানাতেও কুণ্ঠা করেননি। (Sunita Williams on Aliens) ভারত সফরে এসে ইউটিউবার রাজ শামানির পডকাস্টে যোগ দেন সুনীতা। সেখানে একরকম সাহস করেই সুনীতাকে প্রশ্ন করেন রাজ যে, “মহাকাশে ভিন্গ্রহী…

Read More

মাত্র ৯ দিনে মহাকাশে আটকে পড়া মহাকাশচারীদের ফিরিয়ে আনল চিন, সুনীতাদের বেলায় সময় লেগেছিল ৯ মাস
মাত্র ৯ দিনে মহাকাশে আটকে পড়া মহাকাশচারীদের ফিরিয়ে আনল চিন, সুনীতাদের বেলায় সময় লেগেছিল ৯ মাস

নয়াদিল্লি: মাত্র আটদিনের সফরে গিয়ে মহাকাশে ন’মাস আটকে ছিলেন সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর। মহাকাশে আটকে পড়া নিজেদের মহাকাশচারীদের মাত্র ন’দিনে পৃথিবীতে ফিরিয়ে আনল চিন। মহাকাশ থেকে পৃথিবীতে তাঁদের অবতরণের ভিডিও সরাসরি সম্প্রচারিত হয়। জলভাগে নয়, সটান পৃথিবীর মাটিতে পা রাখেন চিনের মহাকাশচারীরা। (Chinese Stranded Astronauts Return) চিনের তিন বিজ্ঞানী সম্প্রতি মহাকাশে আটকে পড়েন,  Chen Dong, Dhen Zhongrui এবং Wang Jie. ৫ নভেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাঁদের। কিন্তু মহাকাশ আবর্জনার সঙ্গে ধাক্কা লাগে তাঁদের মহাকাশযান Shenzhou…

Read More

পৃথিবীকে প্রদক্ষিণের সময় ধাক্কা খেল স্পেসশিপ, দুর্ঘটনা মহাকাশে; ফের আটকে গেলেন ৩ মহাকাশচারী
পৃথিবীকে প্রদক্ষিণের সময় ধাক্কা খেল স্পেসশিপ, দুর্ঘটনা মহাকাশে; ফের আটকে গেলেন ৩ মহাকাশচারী

  নয়াদিল্লি: মাত্র আটদিনের অভিযানে বেরিয়েছিলেন। কিন্তু মহাকাশে ন’মাসের নির্বাসন কাটাতে হয় তাঁদের। সুনীতা উইলিয়ামস ও তাঁর সহযাত্রী ব্যারি ‘বুচ’ উইলমোর যদিও নিরাপদেই ফিরেছিলেন পৃথিবীতে। তবে এবার আরও বড় ঘটনা ঘটে গেল মহাকাশে। মহাকাশে আটকে পড়লে চিনের তিন মহাকাশচারী। তাঁদের মহাকাশযানের সঙ্গে জোর ধাক্কা লাগে মহাজাগতিক আবর্জনার। আর তাতেই সেখানে আটকে পড়লেন তাঁরা। (Chinese Stranded Astronauts) চিনের তিন মহাকাশচারী, Chen Dong, Dhen Zhongrui এবং Wang Jie মহাকাশে আটকে পড়েছেন। গত ছ’মাস ধরে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলেন তাঁরা। চিনের নিজস্ব…

Read More

সোনালি সুপারমুন, মুহুর্মুহু উল্কাবৃষ্টি, কালপুরুষের আবির্ভাব, নভেম্বর জুড়ে ঘটনার ঘনঘটা
সোনালি সুপারমুন, মুহুর্মুহু উল্কাবৃষ্টি, কালপুরুষের আবির্ভাব, নভেম্বর জুড়ে ঘটনার ঘনঘটা

নয়াদিল্লি: হাতে আর মাত্র দু’মাস। তার পরই ২০২৬ সালের সূচনা। তবে তার আগে, নভেম্বর মাসটি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, যার নেপথ্য়ে রয়েছে একাধিক মহাজাগতিক কার্যকারণ। কারণ চলতি নভেম্বর মাসে আকাশে পূর্ণিমার চাঁদ স্বর্ণাভ হয়ে উঠবে। তিন-তিনটি উল্কাবৃষ্টি দেখা যাবে যেমন, রাতের আকাশে দেখা মিলবে কালপুরুষেরও। (Supermoon in November) নভেম্বর মাস জুড়ে মহাজাগতিক ঘটনাবলীর ঘনঘটা বজায় থাকবে। মাসের প্রথম দুই সপ্তাহ দু’টি উল্কার ঝরনা চোখে পড়বে। সাধারণ উল্কাবৃষ্টি যেখানে এক বা দু’দিন দেখা যায়, উত্তরাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয় টরিদ উল্কাপাত…

Read More

চাঁদের মাটিতে হিমশীতল সাগর ছুঁয়ে দেখার অপেক্ষা, নতুন বছরের শুরুতেই নয়া চন্দ্রাভিযান
চাঁদের মাটিতে হিমশীতল সাগর ছুঁয়ে দেখার অপেক্ষা, নতুন বছরের শুরুতেই নয়া চন্দ্রাভিযান

নয়াদিল্লি: চাঁদের দক্ষিণ মেরু ছোঁয়ার দৌড়ে নেমে পড়েছে তাবড় দেশ। চাঁদের মাটিতে উপনিবেশ গোড়ার চাবি সেখানেই লুকিয়ে রয়েছে মত বিজ্ঞানীদের একাংশের। কিন্তু গোটা পৃথিবী যখন চাঁদের দক্ষিণ মেরুকে পাখির চোখ করে এগোচ্ছে, সেই সময় চাঁদের উত্তর মেরু জয় মনোনিবেশ করল জাপানের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের উত্তর মেরুতে অবস্থিত হিমশীতল সাগরের বুকে মহাকাশযান নামানোর পরিকল্পনা গ্রহণ করল তারা। (Science News) জাপানের রাজধানী টোকিও-য় অবস্থিত বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Ispace. দ্বিতীয় বারের জন্য চন্দ্রাভিযানের প্রস্তুতি নিচ্ছে তারা। আর সেই অভিযানেই…

Read More

চন্দ্রযান তিনের সাফল্যে খুশি আমেরিকা, ভারতের ঝুলিতে বিজ্ঞানের সেরা পুরস্কারটি
চন্দ্রযান তিনের সাফল্যে খুশি আমেরিকা, ভারতের ঝুলিতে বিজ্ঞানের সেরা পুরস্কারটি

সারা বিশ্বে ভারতীয়দের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করতে চলেছে ভারতই। চন্দ্রযান ৩ মিশনের সফল অভিযানের পর আরও একটি সুখবর ভারতের জন্য। জানা গিয়েছে, চন্দ্রযান তিন মিশনের সফলতার পিছনে যে প্রতিভাবান বিজ্ঞানীদের হাত ছিল, তাঁরা আমেরিকায় খ্যাতি অর্জন করেছেন। ওই বিজ্ঞানীদের টিম মহাকাশ অনুসন্ধানের জন্য ২০২৪ সালের মর্যাদাপূর্ণ জন এল. ‘জ্যাক’ সুইগার্ট জুনিয়র পুরস্কার পেয়েছে। হিউস্টনে ভারতের কনসাল জেনারেল ডিসি মঞ্জুনাথ কলোরাডোতে বার্ষিক মহাকাশ সেমিনারে ইসরোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। এই পুরস্কার ভারতের বিস্ময়কর সাফল্যের গল্প…

Read More

পাঁচ দশক ধরে মহাশূন্যে গবেষণা, আচমকা ভুল বকছে ভয়েজার-১, উদ্বিগ্ন NASA
পাঁচ দশক ধরে মহাশূন্যে গবেষণা, আচমকা ভুল বকছে ভয়েজার-১, উদ্বিগ্ন NASA

নয়াদিল্লি: বার্ধক্যকালে কথা জড়িয়ে আসে, ভুল বকার বিকারও গ্রাস করে আমাদের। কিন্তু মানুষ এবং যন্ত্র কখনও এক নয়। তাই মানুষের মতো যন্ত্রকে বিকারগ্রস্ত হতে দেখলে উদ্বিগ্ন হয়ে পড়াই স্বাভাবিক। দীর্ঘ পাঁচ দশক ধরে মহাশূন্যে বিরাজমান ভয়েজার-১ (Voyager 1) মহাকাশযানকে নিয়ে বর্তমানে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। মানুষের মতোই ভয়েজার-১ মহাকাশযানও বার্ধক্যসুলভ আচরণ করছে, এমনকি অর্থহীন কথাবার্তা বলছে বলে অভিযোগ। (NASA VOYAGER 1 Mission) ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর মাসে ভয়েজার-১ মহাকাশযান উৎক্ষেপণ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সৌরজগতের একেবারের কিনারায় অবস্থিত গ্রহদের…

Read More