Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সিলেবাসের ২৫-৩০ শতাংশ বাদ কিন্তু বাড়ল প্র্যাক্টিক্যালের সংখ‍্যা
সিলেবাসের ২৫-৩০ শতাংশ বাদ কিন্তু বাড়ল প্র্যাক্টিক্যালের সংখ‍্যা

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য পাঠ‍্যক্রম ইতিমধ‍্যে প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)।  দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে ২০২০ সালে কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সূচনা করেন। সেই জাতীয় শিক্ষা নীতিকে কার্যকারী করতে নতুন একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে CBSE। জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুসারে, সমস্ত বোর্ডকে পাঠ‍্যক্রম কমাতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতামূলক শিক্ষার বিকাশ ঘটাতে হবে। CBSE তার সাম্প্রতিক পাঠ্যক্রমে বিষয়গুলি হ্রাস করেছে এবং বিভিন্ন নতুন ধারণা তুলে ধরেছে। CBSE তার অফিসিয়াল ওয়েবসাইটে সংশোধিত পাঠ্যক্রমের নমুনা কাগজপত্র আপলোড…

Read More

মিডডে মিলের খাবারে আদৌ পুষ্টি কত? কৃত্রিম বুদ্ধিমত্তাই দেবে উত্তর, নয়া উদ্যোগ
মিডডে মিলের খাবারে আদৌ পুষ্টি কত? কৃত্রিম বুদ্ধিমত্তাই দেবে উত্তর, নয়া উদ্যোগ

মিডডে মিলে পড়ুয়াদের যে খাবার পরিবেশন করা হয়, তার গুণমান কেমন? আদো তাতে কতটা পুষ্টি পায় একরত্তি শিশু? এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সেই উত্তর দেবে। মহারাষ্ট্রের এক আইএএস অফিসারের তৎপরতায় আদিবাসী স্কুলে অত্যাধুনিক এআই যন্ত্র বসানো হল। রোজকার পরিবেশিত খাবার সেই যন্ত্রের কাছে নিয়ে গেলেই বোঝা যাবে কতটা পুষ্টিগুণ রয়েছে খাবারে। আইএএস অফিসার শুভম গুপ্ত তোড়সা আরম স্কুলে এই বিশেষ যন্ত্রটি বসানোর পরিকল্পনা করেন। মিডডে মিল‌ দুর্নীতি নিয়ে কেন্দ্র-রাজ্যের টানাপোড়েন তুঙ্গে। তবে শুধু আর্থিক কেলেঙ্কারির অভিযোগ মিডডে মিল দুনীর্তির‌ কেন্দ্রে…

Read More

অখিলেশ-নবীনের পরে এবার নীতীশ! চব্বিশের আগে অবিজেপি জোটের সলতে পাকাতে ফের বৈঠক!
অখিলেশ-নবীনের পরে এবার নীতীশ! চব্বিশের আগে অবিজেপি জোটের সলতে পাকাতে ফের বৈঠক!

কলকাতা: অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের পরে এবার নীতীশ কুমার। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান দিতে এবার বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা-ও আবার খোদ কলকাতায়৷ সূত্রের খবর, মঙ্গলবার অর্থাৎ, ২৫ এপ্রিল কলকাতায় আসছেন নীতীশ কুমার। ওই দিন নবান্নে দুপুর ২টোয় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বৈঠক করার কথা তাঁর। একদা এনডিএ-র অন্যতম শরিক জনতা দল (ইউনাইটেড), জোট ছেড়ে বেরিয়ে আসার পরেই অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে নীতীশ কুমারের লাগাতার বৈঠক হয়ে…

Read More

খ্যাতির শিরোনাম থেকে গুমনামীর অন্ধকার! ফের কামব্যাক, মোহিত শর্মা যেন ফিনিক্স
খ্যাতির শিরোনাম থেকে গুমনামীর অন্ধকার! ফের কামব্যাক, মোহিত শর্মা যেন ফিনিক্স

মুম্বই: মানুষের সামনে কখন সুযোগ আসবে আর কখন সেই সুযোগ কাজে লাগিয়ে মানুষ চমকে দেবে কেউ জানে না। চেষ্টা থাকলে উপায় আছে। হাল না ছাড়ার নতুন সংজ্ঞা বোধ হয় মোহিত শর্মা। হরিয়ানার এই মিডিয়াম পেসার একটা সময়ে উল্কার মত উঠেছিলেন ভারতীয় ক্রিকেটে। মহেন্দ্র সিং ধোনির প্রিয় পাত্র ছিলেন। কিন্তু দু-তিন বছর পর হঠাৎ করেই হারিয়ে গেলেন। মোহিত শর্মার পুনর্জন্ম কেন বলা হচ্ছে? দেশের হয়ে শেষ বার খেলেছেন ২০১৫ সালে। সেবার এক দিনের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন।…

Read More

এক কামড়েই উড়ে যাবে রাতের ঘুম! এই পোকা দেখলে খুব সাবধান
এক কামড়েই উড়ে যাবে রাতের ঘুম! এই পোকা দেখলে খুব সাবধান

লন্ডন: বাড়িতে বোলতা দেখা সাধারণ ব্যাপার। সাধারণত বাগানে এদের বেশি দেখা যায়। বোলতার কামড়ের ফলে ব্যথাও হয়, কিন্তু কিছুক্ষণ পর ব্যথা কমে যায়। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন এক ধরনের বোলতা রয়েছে, যার কামড়ে অসহ্য যন্ত্রণার পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও থাকে। সম্প্রতি ইংল্যান্ডের একজন মহিলা তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, দুনিয়ার সবথেকে বিষাক্ত বোলতা হিসাবে পরিচিত Asia hornet-র কামড়ের শিকার হয়েছিলেন তিনি। ডেইলি স্টার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লুইস অস্টিন বলেছেন Asia hornet-র কামড়ানোর সময় তিনি প্রবল…

Read More

৮ হাজারেরও কম দামে এত ভাল ক্যামেরা! ফোটোগ্রাফির শখ মেটান সাধ্যের মধ্যেই
৮ হাজারেরও কম দামে এত ভাল ক্যামেরা! ফোটোগ্রাফির শখ মেটান সাধ্যের মধ্যেই

ছবি তোলার ধরন আমূল বদলে গিয়েছে গত দু’দশকে। আগে নির্দিষ্ট পরিমাণ ছবি তোলা যেত ক্যামেরায়। তাকে প্রিন্ট করানোও ছিল বেশ সমস্যার। এমনকী ছবি তোলাও ছিল খুবই নৈপুণ্যের বিষয়। কিন্তু ডিজিটাল ক্যামেরা হাতে আসায় এখন বেশিরভাগ মানুষই শখের চিত্রগ্রাহক। ডিজিটাল স্টোরেজ এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছবি প্রিন্ট করিয়ে অ্যালবামে রাখার নিয়ম প্রায় নেই বললেই চলে। তবু অনেকে ছবি প্রিন্ট করাতে চান। অনেকেরই আবার দেরি সয় না। তাই তাৎক্ষণিক প্রিন্ট ক্যামেরাও রয়েছে বাজারে। সম্প্রতি Fujifilm ভারতে লঞ্চ করেছে তার নতুন Instax…

Read More

বিএসএফ এবং বিজিবি ঈদ উপলক্ষে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে
বিএসএফ এবং বিজিবি ঈদ উপলক্ষে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে

  বিএসএফএবিডি বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়– ছবি: আমার উজালা সম্প্রসারণ দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার, বিএসএফ আইসিপি পেট্রাপোল, মাহাদিপুর এবং অন্যান্য সীমান্ত চৌকিতে ঈদ উল ফিতর উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাথে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সমন্বয় রয়েছে। বিএসএফ আধিকারিক বলেছেন যে উত্সব এবং জাতীয় গুরুত্বের বিশেষ উপলক্ষগুলিতে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছার অঙ্গভঙ্গি হিসাবে শুভেচ্ছা এবং মিষ্টি বিনিময় করা হয়। উভয় দেশই নিজ নিজ উৎসব উপলক্ষে মিষ্টি আদান-প্রদানের মাধ্যমে…

Read More

অনুশীলনের কোনও বিকল্প নেই- টাইটানসকে জিতিয়ে কী বললেন ম্যাচের নায়ক মোহিত শর্মা?
অনুশীলনের কোনও বিকল্প নেই- টাইটানসকে জিতিয়ে কী বললেন ম্যাচের নায়ক মোহিত শর্মা?

শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন খেলেছেন আইপিএল-এ। চেন্নাই সুপার কিংসের মতন দলের একেবারে প্রথম একাদশে খেলা মোহিত শর্মার কেরিয়ারে হঠাৎ করেই আসে খারাপ সময়। প্রথম একাদশে খেলা বোলার থেকেই নেট বোলারের ভূমিকায় যেতে হয় তাঁকে। সেখান থেকে ফের একবার গুজরাট টাইটানসের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন মোহিত শর্মা। শনিবাসরীয় দুপুরের ম্যাচে সেই মোহিত হয়ে উঠলেন গুজরাটের ত্রাতা। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে লো স্কোরিং ম্যাচে দলকে এনে দিলেন জয়। ম্যাচের সেরা হয়ে মোহিত জানিয়ে দিলেন অনুশীলনের কোনও বিকল্প নেই। পাশাপাশি তাঁর…

Read More

দু’মাসে ২ কোটির বেশি লেনদেন! CBI নজরে তাপস এবং প্রবীরের অ্যাকাউন্ট
দু’মাসে ২ কোটির বেশি লেনদেন! CBI নজরে তাপস এবং প্রবীরের অ্যাকাউন্ট

আবির দত্ত, নদিয়া: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেহের কারণ, প্রবীরের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন। সিবিআইয়ের দাবি, ২০২২-এর ১৬ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল, এই ২ মাসে প্রবীরের একটি অ্যাকাউন্টেই ঢুকেছিল ১ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার টাকা। তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়কের আর একটি অ্যাকাউন্টে ৬১ লক্ষ ৯৯ হাজার টাকা ঢুকেছিল। কী কারণে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকল, তা খতিয়ে…

Read More

Take Care Of Your Eyes: চোখের যত্ন নিতে কী কী করবেন, জেনে নিন!
Take Care Of Your Eyes: চোখের যত্ন নিতে কী কী করবেন, জেনে নিন!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: দিন আট-নয় ঘণ্টা কম্পিউটারের সামনে বসে কাজ, বাড়ি ফিরে টিভি দেখা। এ ছাড়া রাতে শোওয়ার আগে ফোনে খুটখুট তো আছেই। চোখের কি আর বিশ্রাম আছে? তবে চোখের বিশ্রামের প্রয়োজন অবশ্যই রয়েছে। শরীর সুস্থ রাখতে চিকিৎসকরা যেমন শরীরচর্চা করতে বলেন,আলাদা করে চোখের যত্ন নেওয়াও প্রয়োজন।  জেনে নিন কী ভাবে রোজ যত্ন নেবেন আপনার চোখের। ১. চোখের ব্যায়াম :  গোল করে চোখের মণি ঘোরাতে হবে,  ক্লকওয়াইজ ৪ বার-অ্যান্টি ক্লকওয়াইজ ৪ বার মণি ঘোরান। তারপর ২-৩ সেকেন্ড…

Read More