Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Atmashree Committee: মলিউডে হেমা কমিশনের আদলে এবার টলিউডে ‘আত্মশ্রী’!
Atmashree Committee: মলিউডে হেমা কমিশনের আদলে এবার টলিউডে ‘আত্মশ্রী’!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডে প্রতিবাদ ঢেউ আছড়ে পড়েছে শহরে। টলিউজের অন্দরের পরিস্থিতি ঠিক কেমন? পর্যালোচনা করার জন্য় এবার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। মহিলা শিল্পীদের যৌন হেনস্থা ও লিঙ্গ বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি। সম্ভাব্য নাম, ‘আত্মশ্রী’। কমিটির মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত এক বিচারপতি। সূত্রের খবর তেমনই। আরজি কর আবহেই ঝড় উঠেছে বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।উঠে আসছে একের পর এক যৌন হেনস্থার খবর।  বস্তুত, এক অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ডিরেক্টরস গিল্ড থেকে…

Read More

‘জ্যোতি বসুর পর পরিপক্ক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়’,মত জীতুর, নেটপাড়া বলছে.
‘জ্যোতি বসুর পর পরিপক্ক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়’,মত জীতুর, নেটপাড়া বলছে.

  সোজা কথা সোজাভাবে বলতে কোনওদিনই ভয় পান না জিতু কমল। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য বহুবার ফেসবুকের পাতায় তুলে ধরতে দেখা গিয়েছে অভিনেতা জিতু কমলকে। এমনকি আরজি কর আবহেও বারবার ফেসবুকের পাতায় নিজের মতামত তুলে ধরেছেন জিতু। আর ১৬ সেপ্টেম্বর, সোমবার কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই প্রাক্তন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে পোস্ট করলেন জিতু। ঠিক কী লেখেন জিতু কমল? জিতু লেখেন, ‘আমার মনে হয় জ্যোতি বসুর পর যদি পরিপক্ক রাজনীতিবিদ…

Read More

‘ঘরে মেয়ে দুর্গাপুজো করত, সেই প্রদীপ আর জ্বলবে না’,মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরা’ প্রসঙ্গে বললেন মা
‘ঘরে মেয়ে দুর্গাপুজো করত, সেই প্রদীপ আর জ্বলবে না’,মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরা’ প্রসঙ্গে বললেন মা

কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar News) তোলপাড় গোটা রাজ্য। এখনও বিচার মেলেনি সেই নৃশংস ধর্ষণ ও খুন কাণ্ডের। এই আবহেই এবার উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, ‘পুজোয় ফিরুন, উৎসবে ফিরে আসুন’। এই প্রসঙ্গে কী প্রতিক্রিয়া নির্যাতিতা চিকিৎসকের মায়ের? ‘দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন তাহলে ফিরবেন’ রাস্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন আটকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের। কাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আবহেই এবার সাধারণ মানুষকে ‘উৎসবে…

Read More

নবান্নে মমতার সঙ্গে বৈঠক ঋতাভরীর! ‘মিষ্টি মোড়কের যৌনপল্লী’ টলিউড নিয়ে অভিযোগ?
নবান্নে মমতার সঙ্গে বৈঠক ঋতাভরীর! ‘মিষ্টি মোড়কের যৌনপল্লী’ টলিউড নিয়ে অভিযোগ?

  অরিন্দম শীলের নামে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন টলি অভিনেত্রী। পরিচালকদের সংগঠন থেকে বরখাস্ত হয়েছেন পরিচালক। এরপর অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের নামেও কাজ পাইয়ে দেওয়ার আছিলায় সহবাসের অভিযোগ করেছেন এক মডেল, সব মিলিয়ে আর জি কর কাণ্ডের মাঝে চাপে টলিউড। এর মাঝেই আনন্দবাজার সূত্রের খবর, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে মঙ্গলবার বিকালে নবান্নে আলোচনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই সমাজমাধ্যমে ঋতাভরী জানিয়েছিলেন তিনি নিজে যৌন হেনস্থার শিকার হয়েছেন ইন্ডাস্ট্রিতে। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে টলিউডে যৌন হেনস্থা রুখতে হেমা কমিটির…

Read More

পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে ফোন মুখ্যমন্ত্রীর
পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে ফোন মুখ্যমন্ত্রীর

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে (Jawhar Sircar Resign) ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, ফোনের পর নিজের সিদ্ধান্তে অনড় বলে জানিয়েছেন জহর সরকার। জহর সরকারকে ফোন মুখ্যমন্ত্রীর: রাত পোহালেই যখন আর জি কর মেডিক্য়াল কলেজের চিকিৎসকের মৃত্য়ুর এক মাস…সুপ্রিম কোর্টে শুনানি, ঠিক তার আগেই জহর সরকারের ইস্তফা ঘোষণায় বড় ধাক্কা খেল তৃণমূল। যার জেরে ময়দানে নামতে হল খোদ তৃণমূলনেত্রীকে। চিঠি পাওয়ার পরই জহর সরকারকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন তৃণমূল…

Read More

Teesta River Dispute: তিস্তার জল নিয়ে ফের আসরে বাংলাদেশ, মমতাকেও দরকার ইউনূসের!
Teesta River Dispute: তিস্তার জল নিয়ে ফের আসরে বাংলাদেশ, মমতাকেও দরকার ইউনূসের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছু মাস আগেও তিস্তার জল নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছিলেন যে প্রয়োজনে আন্দোলনে নামবেন তিনি। শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক মোদীর, পাশাপাশি একই রকম সুসম্পর্ক মমতারও। বর্তমান পরিস্থিতিতে তিস্তার জলবন্টনে মমতার হস্তক্ষেপ জরুরি বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর জলবণ্টন চুক্তি বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস। তাহলে ইউনূস কি মধ্যস্থতা করতে মমতার…

Read More

R G Kar Protest: মঞ্চে নীরবতা পালন, রঙ্গকর্মীর নতুন নাটক শুরুর আগে আরজি করের অভয়াকে স্মরণ…
R G Kar Protest: মঞ্চে নীরবতা পালন, রঙ্গকর্মীর নতুন নাটক শুরুর আগে আরজি করের অভয়াকে স্মরণ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রঙ্গকর্মীর সাম্প্রতিক তম নাটক চন্দা বেড়নি মঞ্চস্থ হওয়ার শুরুতেই আর জি করের নির্যাতিতার স্মরণে নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত দর্শকমন্ডলী এবং নাটকের কলাকুশলীরা। একাডেমী অফ ফাইন আর্টস এ নতুন নাটকের প্রিমিয়ারে দর্শক ছিল চোখে পড়ার মতো। যেখানে এই মুহূর্তে অনেক অনুষ্ঠান বাতিল বা পিছিয়ে যাচ্ছে সেখানে বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব স্বর্গীয় ঊষা গাঙ্গুলীর ভালোবাসায় গড়া দল বিশ্বাস করে ” শো মাস্ট গো অন”, এই নীতিতে। নাটক মঞ্চস্থ হোক, কিন্তু প্রতিবাদ হোক কাজের মধ্যে…

Read More

Sushmita Debnath: ‘দিদির বিচার চাই’, ‘এশিয়া প্যাসিফিক মেডেল’ উৎসর্গ করলেন অ্যাথলিট সুস্মিতা দেবনাথ…
Sushmita Debnath: ‘দিদির বিচার চাই’, ‘এশিয়া প্যাসিফিক মেডেল’ উৎসর্গ করলেন অ্যাথলিট সুস্মিতা দেবনাথ…

সৌমেন ভট্টাচার্য: বিভিন্ন প্রতিযোগিতায় পাওয়া নিজের মেডেল আরজিকরের নির্যাতিতাকে উৎসর্গ করে তার ছবিতে পরিয়ে দিলেন বিশিষ্ট অ্যাথলিট (যোগাসন) সুস্মিতা দেবনাথ। বুধবার বিকালে উত্তর ২৪ পরগনা জেলার নাটাগড়ে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে আসেন সুস্মিতা দেবনাথ। এরপর তার বাড়িতে প্রবেশ করে নির্যাতিতার প্রতিকৃতিতে সেই মেডেল পরিয়ে দেন সুস্মিতা। গত আগস্টে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রাপ্ত ‘এশিয়া প্যাসিফিক মেডেল’ উৎসর্গ করেন সুস্মিতা। এদিন দুটো মেডেল পরিয়ে দেন সুস্মিতা। পরে একটি মেডেল নির্যাতিতার গলায় থাকলেও, আরেকটি নির্যাতিতার বাবা সুস্মিতার গলায় পরিয়ে দেন। এই প্রসঙ্গে…

Read More

Dev: অসুস্থ বাবা, বিদেশ থেকে ফিরেই হাসপাতালে ছুটলেন দেব…
Dev: অসুস্থ বাবা, বিদেশ থেকে ফিরেই হাসপাতালে ছুটলেন দেব…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই বিদেশে ছুটি কাটাচ্ছিলেন দেব ও রুক্মিনী। গতকালই দেশে ফেরেন সুপারস্টার। আর সেখান থেকে ফিরেই চিন্তিত দেব, রাতেই ছুটলেন হাসপাতালে। অসুস্থ দেবের বাবা গুরুপদ অধিকারী, যিনি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কর্ণধারও। সূত্রের খবর, বুকে ব্যথা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি, এমনটাই খবর। জানা যাচ্ছে যে ইতোমধ্যেই অ্যাঞ্জিয়োগ্রাম করা হয়েছে তাঁর। তবে এখনও রিপোর্ট হাতে না পাওয়ায় আগামী চিকিত্‍সার সিদ্ধান্ত তার উপর…

Read More

Director Missing: পুলিসের সমন পেয়ে কলকাতায় এসে নিখোঁজ পরিচালক! মমতার থেকে সাহায্য প্রার্থনা কঙ্গনার…
Director Missing: পুলিসের সমন পেয়ে কলকাতায় এসে নিখোঁজ পরিচালক! মমতার থেকে সাহায্য প্রার্থনা কঙ্গনার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৩০ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটির। পশ্চিমবঙ্গের বেশ কিছু রাজনৈতিক ঘটনা নিয়ে তৈরি এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছিল আগেই। আর তা নিয়ে তৈরি হয়েছিল রাজনৈতিক বিতর্ক। সেই কারণেই সম্প্রতি কলকাতা পুলিস পরিচালক সনজ মিশ্রকে ডেকে পাঠিয়েছিল বলে জানিয়েছেন তার স্ত্রী দ্বিতি মিশ্র। সেই কারণেই গত ১৪ অগাস্ট উত্তরপ্রদেশ থেকে বিমান ধরেন সনজ। তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেন তার ভাইপো। এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন দ্বিতি।…

Read More