Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
১৯ অগাস্ট ঋদ্ধি-শুভশ্রীর জুটি নিয়ে আসছে ‘বিসমিল্লা’
১৯ অগাস্ট ঋদ্ধি-শুভশ্রীর জুটি নিয়ে আসছে ‘বিসমিল্লা’

কলকাতা: শ্যুটিং শেষ, অবশেষে মুক্তির জন্য সম্পূর্ণ তৈরি পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের তৃতীয় ছবি ‘বিসমিল্লা’। রবিবার মুক্তি পেল এই ছবিটির পোস্টার। ছবির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবির পোস্টারে দেখা গিয়েছে একটি সানাই। আর ঠিক নাকের নথের মতোই সানাইয়ের গায়ে পরানো রয়েছে একটি নথ। তার মাথার ওপর একটি লাল টিপ। টিজার পোস্টারেই ছবিটি চমক তৈরি করেছে। ১৯ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘বিসমিল্লা’। ‘বিসমিল্লা’ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায়…

Read More

হেসে কত টাকা রোজগার করছেন অর্চনা পূরণ সিংহ?
হেসে কত টাকা রোজগার করছেন অর্চনা পূরণ সিংহ?

মুম্বই: একাধিক বলিউড ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অর্চনা পূরণ সিংহকে (Archana Puran Singh)। তা ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মহব্বতে’, ‘দে দনা দন’ এবং আরও অনেক ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতে নেন। এ তো গেল তাঁর অভিনয় দক্ষতার কথা। ছবিতে অভিনয় ছাড়াও অর্চনা পূরণ সিংহকে দেখা যায় ছোট পর্দাতেও। একাধিক লাফটার শোয়ের বিচারকের আসন আলো করে বসে থাকেন তিনি। ‘কমেডি সার্কাস’ কিংবা ‘দ্য কপিল শর্মা শো’, তাঁর ‘ছোঁয়াচে’ হাসিতে দর্শকেরাও মেতে থাকেন। অর্চনা পূরণ সিংহকে ‘লাফটার কুইন’ তকমাও…

Read More

‘শামশেরা’ অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক নিলেন এই ছবির জন্য?
‘শামশেরা’ অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক নিলেন এই ছবির জন্য?

মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে রণবীর কপূরের বহু প্রতীক্ষিত ছবি ‘শামশেরা’র (Shamshera) ট্রেলার। এই অ্যাকশন পিরিয়ড ড্রামায় ডাকাতের চরিত্রে দেখা যাবে রণবীরকে (Ranbir Kapoor)। এতদিনের চটোলেট বয় ইমেজ ছেড়ে একেবারে ভিন্ন চরিত্রে আসতে চলেছেন অভিনেতা। এই প্রথমবার এমন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ২০১৮ সালে ‘সঞ্জু’ মুক্তি পাওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে পর্দায় ফিরতে চলেছেন রণবীর। চার বছর পর পর্দায় নিজেকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন তিনি নিজেও। অনুরাগীদের কথা বলাই বাহুল্য। কারণ, ‘শামশেরা’ ছবির পোস্টার নির্মাতাদের…

Read More

মিশ্র প্রতিক্রিয়া, তবু সবচেয়ে বেশি মানুষ দেখলেন ফেলুদাকে!
মিশ্র প্রতিক্রিয়া, তবু সবচেয়ে বেশি মানুষ দেখলেন ফেলুদাকে!

কলকাতা: মুক্তির সপ্তাহেই নাকি ‘ফেলুদার গোয়েন্দাগিরি’-তে বুঁদ ওয়েব দুনিয়ার দর্শক! ভালো হোক বা খারাপ, মন্তব্য করার আগে অবশ্য অনেকেই চেখে দেখতে চাইছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত নতুন এই ওয়েব সিরিজ (Web Series)। আর মিশ্র প্রতিক্রিয়ার হাত ধরেই নাকি এক সপ্তাহে ‘হইচই’ (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে সবচেয়ে বেশিবার দেখা ওয়েব সিরিজ হয়ে উঠেছে ‘দার্জিলিং জমজমাট’ (Darjeeling Jomjomat)-এর গল্প অবলম্বনে তৈরি করা ফেলুদার গোয়েন্দাগিরি! (Feludar Goyendagiri) প্রযোজনা সংস্থার হিসেব এই কথাই বলছে। সৃজিতের ফেলুদা টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। জটায়ু অনির্বাণ…

Read More

তরুণ মজুমদারের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
তরুণ মজুমদারের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

ঝিলম করঞ্জাই, কলকাতা: পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumdar) শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক (Health Update)। হাসপাতাল (Hospital) সূত্রে খবর, বার্ধক্য ও কিডনির সমস্যায় ভুগছেন বর্ষীয়ান পরিচালক। অর্পিতা রায়চৌধুরী-সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। গত ১৪ জুন তরুণ মজুমদারকে ভর্তি করা হয় এসএসকেএমের (SSKM) উডবার্ন ওয়ার্ডে। পরে নিয়ে যাওয়া হয় মেন ব্লকের সিসিইউ-তে। এদিন নবান্নে যাওয়ার পথে, এসএসকেএমে গিয়ে চিকিৎসকদের কাছে প্রবীণ পরিচালকের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই পরিচালকের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল…

Read More

ছেলে বউয়ের কথা মতো ওঠাবসা করলে সমস্যা হয়ই! আলিয়া-রণবীর নিয়ে এ কী বলছেন নীতু
ছেলে বউয়ের কথা মতো ওঠাবসা করলে সমস্যা হয়ই! আলিয়া-রণবীর নিয়ে এ কী বলছেন নীতু

#মুম্বই: ফের অভিনয় জগতে প্রত্যাবর্তন করেছেন অভিনেত্রী নীতু কাপুর। শুক্রবার মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান ও কিয়ারা আডবানির ছবি যুগ যুগ জিও। এই ছবিতেই অভিনয় করেছেন নীতু। এই ছবিতে মানুষের সম্পর্ক, বিয়ে, পরিবারের সঙ্গে বোঝাপড়া, ডিভোর্স ইত্য়াদি বিষয় উঠে আসছে। তাই নীতুও বেশ নস্ট্যালজিক। কাপুর পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে সম্পর্কের ওঠাপড়া নিয়ে তাঁরও বহু কথাই মনে পড়ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী ঋষি কাপুর ও শাশুড়ি কৃষ্ণা রাজ কাপুর সম্পর্কে কথা বলেন নীতু। পাশাপাশি জানান, রণবীর কাপুর কী ভাবে…

Read More

Exclusive Pankaj Tripathi: ‘মনের বাঘকে নিয়ন্ত্রণে রাখা জরুরি,ভাল অভিনেতা নয়,ভাল মানুষ হওয়ার লড়াই’ পঙ্কজ ত্রিপাঠী
Exclusive Pankaj Tripathi: ‘মনের বাঘকে নিয়ন্ত্রণে রাখা জরুরি,ভাল অভিনেতা নয়,ভাল মানুষ হওয়ার লড়াই’ পঙ্কজ ত্রিপাঠী

সৌমিতা মুখোপাধ্যায়: চাষি ও পুরোহিত পরিবারের ছেলে কিন্তু পূর্বপুরুষের পেশা ছেড়ে অভিনয়কেই নিজের পেশা হিসাবে বেছে নিয়েছেন তিনি। খুব কম বয়সেই তিনি ঠিক করে নিয়েছিলেন যে, তিনি প্রেম করে বিয়ে করবেন কারণ যে গ্রামে তিনি বড় হয়েছেন সেখানে তখনও অবধি কারোর লাভ ম্যারেজ হয়নি। বরাবরই ছক ভাঙা পথের পথিক তিনি। তাই তাঁর জীবন গাথা যে লার্জার দ্যান লাইফ হয়ে উঠবে তা তো নিয়তিই ছিল। তিনি হলেন অভিনয়ের জগতে ভারতের অন্যতম সেরা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ক্লাস টেনে ঠিক করে ফেলেছিলেন…

Read More

নিকের হাত ধরে মালতীর প্রথম ‘হাঁটি হাঁটি পা পা’, ফ্রেমবন্দি করলেন প্রিয়ঙ্কা
নিকের হাত ধরে মালতীর প্রথম ‘হাঁটি হাঁটি পা পা’, ফ্রেমবন্দি করলেন প্রিয়ঙ্কা

মুম্বই: ‘এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক…’ প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) সোশ্যাল মিডিয়ায় সদ্য আপলোড করা ছবিটি দেখলে খাঁটি বাংলা গানের এই লাইনটাই মনে আসে। ‘ফাদার্স ডে’-র দিন সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা নিক জোনাস (Nick Jonas) ও একরত্তি মেয়ে মালতীর (Maloti) একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন। প্রিয়ঙ্কার শেয়ার করে নেওয়া ভিডিওতে মুখ দেখা যাচ্ছে না নিক বা মালতী কারোরই। কেবল দুই জোড়া পা। একরত্তি মালতীকে দু হাতে ধরে মাটিতে দাঁড় করিয়েছেন নিক। মালতীর পরণে গাঢ় লাল ফুলেল প্রিন্টেড…

Read More

সদ্য প্রয়াত কেকে-র উদ্দেশে মেয়ের ফাদার্স ডে পোস্ট, চোখে জল নেটিজেনদের
সদ্য প্রয়াত কেকে-র উদ্দেশে মেয়ের ফাদার্স ডে পোস্ট, চোখে জল নেটিজেনদের

মুম্বই: সদ্য কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে (KK)। কলকাতায় গানের অনুষ্ঠান করতে এসে আচমকা অসুস্থ হয়ে পড়েন। হোটেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেকের প্রয়াণে এখনও শোক কাটাতে পারেনি অনুরাগী থেকে তাঁর সহকর্মীরা। তারইমধ্যে প্রথমবার বাবাকে ছাড়া ফাদার্স ডে (Father’s Day) কাটাচ্ছেন তাঁর সন্তানেরা। আর তাই নেট দুনিয়ায় এদিন কেকে-র কন্যা তামারার পোস্ট দেখে চোখে জল এল নেট নাগরিকদের। কেকে কন্যার ফাদার্স ডে পোস্ট- নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কেকে…

Read More

‘রোজ সাড়ে ছ’টায় বাড়ি ফিরতেন, জানতাম না বাবার কাজটা সবার থেকে আলাদা’
‘রোজ সাড়ে ছ’টায় বাড়ি ফিরতেন, জানতাম না বাবার কাজটা সবার থেকে আলাদা’

কলকাতা: ছোটবেলায় তিনি জানতেনই না, তাঁর বাবার কর্মজীবন বাকি সবার থেকে আলাদা। কী করেই বা বুঝবেন? সন্ধেবেলা আর সব বাবাদের মতোই তো সাড়ে ৬টার সময় বাড়ি ফিরে আসতেন তাঁর বাবা। তারপর গল্প, পড়াশোনার খোঁজ.. সবকিছুই তো নিয়মমাফিক। বাকি সবার মতোই। তিনি জানতেনই না, তাঁর বাবা টলিউডের প্রথম সারির অভিনেতা। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)।  বয়সের সঙ্গে সঙ্গে কর্মজীবনে বাবার পরিচয় জানতে পারলেন বটে, তবে তাতে একটুও বদলে যায়নি বাড়ির সেই চিরপরিচিত বাবা। ‘ফাদার্স ডে’-তে এবিপি লাইভের কাছে বাবা রঞ্জিত মল্লিকের…

Read More