Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মইন আলির ৪ উইকেট, তিন বছর পর ঘরের মাঠে ফিরে দুরন্ত চেন্নাই এক্সপ্রেস
মইন আলির ৪ উইকেট, তিন বছর পর ঘরের মাঠে ফিরে দুরন্ত চেন্নাই এক্সপ্রেস

চেন্নাই জয়ী ১২ রানে চেন্নাই: চেন্নাই সুপার কিংস যখন প্রথমে ব্যাট করে ২১৭ রান তুলেছিল, তখনই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল এই ম্যাচটা মিরাকেল না হলে তারাই জিততে চলেছে। দ্বিতীয় ইনিংসে এত বড় রান তাড়া করে জয় সহজ কথা নয়। তবে দুর্দান্ত শুরু করেছিল লখনউ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার কাইল মায়ার্স। প্রথম ম্যাচের মতোই দুরন্ত ব্যাটিং করলেন এই বাঁহাতি। ২২ বলে খেললেন ৫৩ রানের ইনিংস। অন্যদিকে অধিনায়ক রাহুল টাইম করতে পারছিলেন না। ৭৯ রানের পার্টনারশিপ লখনউয়ের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিল।…

Read More

কোহলি ও ডুপ্লেসির ব্যাটিং তাণ্ডবে ধরাশায়ী রোহিতের মুম্বই, ৮ উইকেটে জয় আরসিবির
কোহলি ও ডুপ্লেসির ব্যাটিং তাণ্ডবে ধরাশায়ী রোহিতের মুম্বই, ৮ উইকেটে জয় আরসিবির

বেঙ্গালুরু: চিন্নাস্বামীতে ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলির ব্যাটিং ঝড়। উড়ে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অপরদিকে, ২০১৩ সাল থেকে আইপিলের প্রথম ম্যাচ হারার যে ধারা তৈরি হয়েছে মুম্বইয়ের তা এবারও অটুট থাকল। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। তিলক বর্মা সর্বোচ্চ অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন।…

Read More

আরসিবি ক্যাম্পে বন্ধু বিরাটের সঙ্গে আড্ডায় মাতলেন সুনীল, অনুশীলনে নিলেন দুরন্ত ক্যাচও
আরসিবি ক্যাম্পে বন্ধু বিরাটের সঙ্গে আড্ডায় মাতলেন সুনীল, অনুশীলনে নিলেন দুরন্ত ক্যাচও

বেঙ্গালুরু: গতকালই আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ শুরু হয়ে গিয়েছে। ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের মরসুম শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তার আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন সারছে আরসিবি। সেই অনুশীলন দেখতেই পৌঁছে গেলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বন্ধু বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে খোশমেজাজে আড্ডা দেওয়ার পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করলেন ছেত্রী। আরসিবির জার্সিতে ছেত্রী বিগত বেশ কয়েক বছর ধরে বেঙ্গালুরুর ফুটবল দল বেঙ্গালুুরু এফসির হয়েই খেলেন সুনীল ছেত্রী। তিনি থাকেনও বেঙ্গালুরুতেই। এর…

Read More

LSG vs DC IPL 2023 Live: লখনউয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে টস জিতল দিল্লি
LSG vs DC IPL 2023 Live: লখনউয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে টস জিতল দিল্লি

গতবছর আইপিএলে আবির্ভাবেই চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দেয় লখনউ সুপার জায়ান্টস। তারা লিগের ১৪টি ম্যাচের মধ্যে ৯টি ম্য়াচে জয় তুলে নেয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফে জায়গা করে নেন লোকেশ রাহুলরা। যদিও এলিমিনেটরে আরসিবির কাছে হেরে অভিযান শেষ করতে হয় লখনউকে। এবার তারা প্রথমবার ঘরের মাঠে আইপিএল খেলার সুযোগ পাচ্ছে। সুতরাং, এবছর আরও উদ্দীপ্ত হয়ে লখনউ লড়াইয়ে নামবে নিশ্চিত। আইপিএল ২০২৩-র প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস, যারা একবার মাত্র টুর্নামেন্টের ফাইনালে উঠলেও কখনও চ্যাম্পিয়ন হয়নি। নিয়মিত অধিনায়ক ঋষভ…

Read More

বিধ্বংসী ৯২ রুতুরাজের, গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ধোনির দল তুলল ১৭৮/৭
বিধ্বংসী ৯২ রুতুরাজের, গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ধোনির দল তুলল ১৭৮/৭

আমদাবাদ: আইপিএলের (IPL) প্রথম দিনই প্রচারের আলোয় রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (GT vs CSK) বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন। ৫০ বলে ৯২ রান করলেন তিনি। মারলেন ৪টি চার ও ৯ ছক্কা। রুতুরাজের ব্যাটের শাসনে ষোড়শ আইপিএলের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস তুলল ১৭৮/৭। ঘরের মাঠে খেতাব রক্ষার অভিযানের প্রথম ম্যাচে নেমেছে গুজরাত টাইটান্স। টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ড্য। প্রথম ম্যাচেই কিংবদন্তির বিরুদ্ধে পরীক্ষা। যদিও হার্দিক বলেন, ‘আমার…

Read More

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সেরা আকর্ষণ অরিজিৎ! ঘোষণা করে দিল বোর্ড
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সেরা আকর্ষণ অরিজিৎ! ঘোষণা করে দিল বোর্ড

আমদাবাদ: আইপিএলের (IPL 2023) প্রথম দিন আমদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামছেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর দল চেন্নাই সুপার কিংসের সামনে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্য বনাম মাহি দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। তবে ক্রিকেটের বাইরেও আকর্ষণ কম কিছু থাকছে না। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বুধবার ঘোষণা করা হল যে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংহ! ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, ৩১ মার্চ, সন্ধ্যা ৬টায় অরিজিতের সঙ্গীতানুষ্ঠান হবে।…

Read More

আইপিএলে সুযোগ চন্দননগরের অভিষেকের, মোহালিতে নাইটরা, খেলার দুনিয়ার সারাদিন
আইপিএলে সুযোগ চন্দননগরের অভিষেকের, মোহালিতে নাইটরা, খেলার দুনিয়ার সারাদিন

কলকাতা: ঋষভ পন্থের পরিবর্ত হিসাবে দিল্লি ক্যাপিটালস দলে নিল বাংলার অভিষেক পোড়েলকে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে মোহালি পৌঁছে গেল কেকেআর। খেলার দুনিয়ার সারাদিনের সব খবরের ঝলক। সুযোগ অভিষেকের বাংলার জার্সিতে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বাংলা ছাড়ার পর উইকেটের পেছনে ভরসা জুগিয়েছেন যেমন, তেমনই ব্য়াট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। এবার আইপিএলেও (IPL 2023) ডাক পেয়ে গেলেন বাংলার তরুণ উইকেট কিপার ব্য়াটার অভিষেক পোড়েল (Abhishek Porel)। কিছুদিন আগে কলকাতায় দিল্লির যে ক্যাম্প হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন দিল্লি…

Read More

শুরুতে নেই শ্রেয়স, নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল কেকেআর
শুরুতে নেই শ্রেয়স, নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল কেকেআর

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান (IPL 2023)। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক নিয়ে তাদের ছবি স্পষ্ট করে দিল। জানিয়ে দেওয়া হল, পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) টুর্নামেন্টের শুরুর দিকে নেই। তাঁর পরিবর্তে আসন্ন আইপিএলে কে নাইটদের অধিনায়কত্ব করবেন, জানিয়ে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল। সোমবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল, শ্রেয়সের অনুপস্থিতিতে নীতিশ রানা (Nitish Rana) দলকে নেতৃত্ব দেবেন। পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি।…

Read More

১২ জন বোলারকে নিয়ে আইপিএল দলগুলোকে বোর্ডের সতর্কবার্তা! কারা আছে তালিকায়?
১২ জন বোলারকে নিয়ে আইপিএল দলগুলোকে বোর্ডের সতর্কবার্তা! কারা আছে তালিকায়?

মুম্বই: বছরের শেষে ঘরের মাটিতে একদিনের বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ডে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বহুদিন আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারে না ভারত। সেই ব্যর্থতা এবার দূর করতে চায় বিসিসিআই। ফলে সাবধানে এগোতে চায় তারা। আর চ্যাম্পিয়ন হতে গেলে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বোলিং ইউনিট দুর্বল হয়ে গেলে চাপ বেড়ে যায় কয়েক গুণ। আইপিএলের সাতটি দলে খেলেন এই জন ১২ বোলার। তাঁরা হলেন, গুজরাত টাইটান্সের মহম্মদ শামি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ়, কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব ও শার্দুল…

Read More

অধিনায়ক ঘোষণার দিনই মাঠে নেমে পড়লেন সাউদি, ফার্গুসন কি ফিট?
অধিনায়ক ঘোষণার দিনই মাঠে নেমে পড়লেন সাউদি, ফার্গুসন কি ফিট?

সন্দীপ সরকার, কলকাতা: নীতিশ রানাকে (Nitish Rana) অধিনায়ক ঘোষণা করার দিনই স্বস্তি ফিরল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে। নিউজিল্যান্ড থেকে কলকাতায় পৌঁছে নাইট শিবিরে যোগ দিলেন টিম সাউদি (Tim Southee) ও লকি ফার্গুসন (Lockie Ferguson)। যাঁদের ওপর কেকেআরের জোরে বোলিং আক্রমণ অনেকটাই নির্ভর করে থাকবে। এবং, কলকাতায় পৌঁছেই ইডেন গার্ডেন্সে হাজির হয়ে গেলেন দুই কিউয়ি তারকা। সাউদিকে মাঠে বেশ চনমনে দেখিয়েছে। বাউন্ডারি লাইনের ধারে বেশ কিছুক্ষণ ফিল্ডিং প্র্যাক্টিস করেন তিনি। প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। তবে অনেকে…

Read More