Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অনুষ্টুপ ১০৮, বাকি দশজনের মিলিত রান ৯১! ইডেনে লজ্জার মুখে বাংলা
অনুষ্টুপ ১০৮, বাকি দশজনের মিলিত রান ৯১! ইডেনে লজ্জার মুখে বাংলা

কলকাতা: লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary) শুক্রবার বলেছিলেন, ম্যাচের দ্বিতীয় দিন মুম্বইয়ের প্রথম ইনিংস দ্রুত মুড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবেন তাঁরা। ছেলেদের পইপই করে সেটা বোঝানো হয়েছিল বলেও জানিয়েছিলেন বাংলার কোচ ও অধিনায়ক। প্রথম দিনের শেষে ক্রিকেটারদের বলা হয়েছিল, নিজেদের প্রমাণ করতে হলে সেটা মুম্বইয়ের বিরুদ্ধে করো। মারলে বড় দলকে মারো। তাতেই তো গোটা দেশের নজরে পড়ার সুযোগ! কোচ ও অধিনায়কের ক্লাসের যে নিটফল শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দেখা গেল, তা মনে করলে নিশ্চয়ই রাতে ঘুমোতে…

Read More

ইডেনে জঘন্য বোলিং ঈশানদের, রাহানে-হীন মুম্বইয়ের আগ্রাসী ক্রিকেটে প্রথম দিনই চাপে বাংলা
ইডেনে জঘন্য বোলিং ঈশানদের, রাহানে-হীন মুম্বইয়ের আগ্রাসী ক্রিকেটে প্রথম দিনই চাপে বাংলা

সন্দীপ সরকার, কলকাতা: টসের পর ড্রেসিংরুমে ফেরার সময় মনোজ তিওয়ারির (Manoj Tiwary) মুখ যেন খুশিতে ডগমগ দেখাচ্ছিল। একে টস জিতে সকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মুম্বইকে (BEN vs MUM) আগে ব্যাটিং করতে পাঠানোর সুবিধা। তার ওপর বিপক্ষের টিমলিস্টে নেই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। যিনি মুম্বইয়ের অধিনায়কও। পরে জানা গেল, হ্যামস্ট্রিংয়ের চোটে খেলছেন না রাহানে। পরিবর্তে ইডেনে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন শিবম দুবে। তবু শুক্রবার সন্ধ্যায় ইডেন ছেড়ে বেরনোর সময় মনোজের মুখ কালো। কোথায় সকালের সেই উদ্ভাসিত চেহারা! জানালেন, রক্তচাপ বেড়েছে।…

Read More

হাঁটুর চোট সারিয়ে ফিট, ইডেনে বাংলার বিরুদ্ধেই ২২ গজে ফেরার পথে মুম্বইয়ের তারকা ব্যাটার
হাঁটুর চোট সারিয়ে ফিট, ইডেনে বাংলার বিরুদ্ধেই ২২ গজে ফেরার পথে মুম্বইয়ের তারকা ব্যাটার

কলকাতা: লাল বলের ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের মাঝ জুলাইয়ে। দলীপ ট্রফির ম্যাচে খেলেছিলেন তিনি। তারপর কাউন্টি ক্রিকেটে কয়েকটা ম্যাচ খেলেন। কিন্তু ফিটনেস সমস্যা আর চোটের জন্য ক্রিকেট মাঠের বাইরেই বেশিরভাগ সময়টা কাটাতে হয়েছে পৃথ্বী শকে (Prithvi Shaw)। অবশেষে বাইশ গজে ফিরছেন তিনি। এবং ফিরছেন বাংলা শিবিরের উদ্বেগ বাড়িয়ে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে মুখোমুখি বাংলা ও মুম্বই। রঞ্জি ট্রফির নক আউটের দৌড়ে দুই দলের কাছেই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম তিন ম্যাচে সরাসরি জেতা…

Read More

কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে
কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে

সন্দীপ সরকার, কলকাতা: শন অ্যাবটের বাউন্সারে ফিল হিউজের মাথার চোট ও মৃত্যুর পরই নড়েচড়ে বসেছিল ক্রিকেটবিশ্ব। ২০১৯ সালের জুলাইয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC) নিয়ম করে দেয় যে, মাথায় চোট লাগলে কোনও ক্রিকেটার কনকাশন সাব নিতে পারে। যে নিয়ম বলছে, মাথায় চোট পাওয়া কোনও ক্রিকেটারের পরিবর্ত হিসাবে আর একজনে মাঠে নামানো যেতে পারে। ২০১৯ সালের ১ অগাস্ট থেকে যে নিয়ম চালু হয় সব ধরনের, সব ফর্ম্যাটের ক্রিকেটে। কিন্তু সেই নিয়মের কি অপব্যবহার করা হচ্ছে? কনকাশন সাব নিয়মের ফাঁক…

Read More

দশহাজারি মনোজ! সাফল্য উৎসর্গ করছেন স্ত্রী সুস্মিতাকে, তবু কেন আক্ষেপ?
দশহাজারি মনোজ! সাফল্য উৎসর্গ করছেন স্ত্রী সুস্মিতাকে, তবু কেন আক্ষেপ?

সন্দীপ সরকার, কলকাতা: দৃশ্যটা এখনও যেন ভুলতে পারছেন না মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ঘরের মাঠ। ক্রিজে ততক্ষনে বেশ জমে গিয়েছেন বঙ্গ অধিনায়ক। রবি কিরণের বল বাইরে যাবে ভেবে ব্যাট তুলে ছেড়ে দিলেন। কিন্তু তাঁকে হতবাক করে বল কাট করে ঢুকে এল ভেতরে। অফস্টাম্পে চুমু খেয়ে বেরিয়ে গেল। ১৯ রান করে বোল্ড হয়ে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছিল মনোজকে। অপূর্ণ থেকে গিয়েছিল ঘরের মাঠে নজির স্পর্শ করার সুযোগ। শুক্রবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে যে মাইলফলক স্পর্শ করলেন মনোজ (Bengal vs Assam)।…

Read More

অসমের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটের মন্ত্র, পাঁচ বোলারে নামবে বাংলা, দলেও পরিবর্তনের ইঙ্গিত
অসমের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটের মন্ত্র, পাঁচ বোলারে নামবে বাংলা, দলেও পরিবর্তনের ইঙ্গিত

সন্দীপ সরকার, কলকাতা: তিন ম্যাচে পয়েন্ট মাত্র পাঁচ। আট দলের গ্রুপে পাঁচ নম্বরে রয়েছে বাংলা (Bengal Cricket Team)। মুম্বই যেখানে তিন ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে ছত্তীসগড়, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশও। রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালের ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে অসমের বিরুদ্ধে তাই সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে মরিয়া বাংলা শিবির (Bengal vs Assam)। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হতে চলা ম্যাচে তাই পাঁচ বোলার নিয়ে নামছে বাংলা। তবে বৃষ্টির কাঁটা…

Read More

ত্রাতা অনুষ্টুপের ৫ হাজারের মাইলফলক ছোঁয়ার দিনও বাংলার মন্থর ব্যাটিং নিয়ে উঠল প্রশ্ন
ত্রাতা অনুষ্টুপের ৫ হাজারের মাইলফলক ছোঁয়ার দিনও বাংলার মন্থর ব্যাটিং নিয়ে উঠল প্রশ্ন

সন্দীপ সরকার, কলকাতা: বাংলার প্রাক্তন এক ক্রিকেটার, যিনি আবার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ঘনিষ্ঠ বলে ময়দানে পরিচিত, দিন কয়েক আগেই বলছিলেন, ‘ও তো বাংলা ক্রিকেটের লোকনাথ বাবা। রণে-বনে-জলে-জঙ্গলে যখনই দল বিপদে পড়ছে, ও দাঁড়িয়ে পড়ছে।’ যাঁকে নিয়ে কথাগুলো বলা, সেই অনুষ্টুপ মজুমদার (Anustup Mazumdar) শুক্রবার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করলেন। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বাংলা বনাম ছত্তীসগড় ম্যাচের প্রথম দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রইলেন ময়দানের রুকু। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ২০৬/৪। খেলা হয়েছে মাত্র ৭৩…

Read More

বাংলা ক্রিকেট দলকে উদ্বুদ্ধ করতে ১৪ বছর পর ইডেনে অভীক
বাংলা ক্রিকেট দলকে উদ্বুদ্ধ করতে ১৪ বছর পর ইডেনে অভীক

সন্দীপ সরকার, কলকাতা: ‘লক্ষ্মীদার পর থেকে আমরা আর ভাল মানের কোনও পেসার-অলরাউন্ডার পাইনি। ওর দুর্ঘটনা না ঘটলে বাংলা ক্রিকেট দল অনেক নিশ্চিন্ত থাকত,’ বৃহস্পতিবার প্র্য়াক্টিসের শেষে ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে বলছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। হেড কোচ লক্ষ্মীরতন শুক্ল (Laxmiratan Shukla) বলছিলেন, ‘দুর্ঘটনার পর ও তো বাড়ি থেকেই বেরত না। আমি ওকে মাঠে ফিরিয়েছি। বাংলার প্র্যাক্টিসে আসতে বলেছিলাম। ওকে দেখলেই একটা ইতিবাচক মানসিকতা তৈরি হয়।’ যাঁকে নিয়ে কথা বলছিলেন বাংলার অধিনায়ক ও কোচ, তিনি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রবেশ…

Read More

‘শেষ দুবার ফাইনালে হেরে কেঁদেছিলাম,’ রঞ্জি ট্রফিতে নতুন প্রজন্মে লগ্নি মনোজের
‘শেষ দুবার ফাইনালে হেরে কেঁদেছিলাম,’ রঞ্জি ট্রফিতে নতুন প্রজন্মে লগ্নি মনোজের

সন্দীপ সরকার, কলকাতা: প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পরিসংখ্যান দেখলে যে কেউ ঈর্ষা করবেন। ১৪১ ম্যাচে ৯৯০৮ রান। আর ৯২ রান করলে অভিজাত দশ হাজারি ক্লাবে নাম লেখাবেন। কেরিয়ারে অনেক মণিমুক্তো। ২৯ সেঞ্চুরি। ৪৫ হাফসেঞ্চুরি। দেবাঙ্গ গাঁধীর পর ট্রিপল সেঞ্চুরি করা বাংলার একমাত্র ক্রিকেটার। তবে ট্রফি ক্যাবিনেটে নেই রঞ্জি ট্রফি। চারবার ফাইনালে উঠেও হারতে হয়েছে। কাপ আর ঠোঁটের মাঝের দূরত্বের মতোই ব্যবধান থেকেছে রঞ্জি ট্রফির সঙ্গে। অবসরের সিদ্ধান্ত বদলে আর এক মরশুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর হাতেই নেতৃত্বের গুরুদায়িত্ব সঁপে দিয়েছে…

Read More

তামিমের মতোই সিদ্ধান্ত বদল! অবসর ভেঙে ফের মাঠে ফিরছেন মনোজ
তামিমের মতোই সিদ্ধান্ত বদল! অবসর ভেঙে ফের মাঠে ফিরছেন মনোজ

গত ৩ আগস্ট আচমকাই ক্রিকেটের সব ধরণের ফরম্যাট থেকে অবসর নেন মনোজ তিওয়ারি। শোরগোল পড়ে যায় বঙ্গ ক্রিকেটে। কারণ সিএবি কর্তাদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই তিনি এমন সিদ্ধান্ত নেন। যা নিয়ে বেশ অন্ধকারে চলে যায় বঙ্গ ক্রিকেট সংস্থা। কারণ বাংলা দলের অন্যতম ভরসার মুখ মনোজ। দলকে নেতৃত্ব দেন তিনি। ফলে তাঁর এই আচমকা অবসরে বেশ চাপে পড়ে যায় সিএবি। পরিস্থিতি বুঝতে পেরে আসরে নামেন সিএবির কর্তারা। কথা বলেন তাঁর সঙ্গে। মনে করা হচ্ছে তাতেই বরফ গলে রাজ্যের…

Read More