Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘জানবাজ় অফ রমজান’, আমেরিকার সঙ্গে যুদ্ধে আহত ইরানের মোজতবা খামেনেই?
‘জানবাজ় অফ রমজান’, আমেরিকার সঙ্গে যুদ্ধে আহত ইরানের মোজতবা খামেনেই?

নয়াদিল্লি: আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরাধিকারী ঘোষিত হয়েছেন। কিন্তু মোজতবা খামেনেই কি যুদ্ধে আহত? অন্তত এমনই ইঙ্গিত দিল ইরানের একটি সংবাদমাধ্যম। আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধে তিনি আহত হয়েছেন বলে ইঙ্গিত মিলল।  ৫৬ বছর বয়সি মোজতবাকে আয়াতোল্লার উত্তরাধিকারী ঘোষণা করেছে ইরান। কিন্তু দেশের সরকারি একটি টেলিভিশন চ্যানেল মোজতবাবে ‘জানবাজ় অফ রমজ়ান’ বলে উল্লেখ করেছে, বাংলায় যার তর্জমা করলে হয় ‘যুদ্ধে আহত’। তাই মোজতবা যুদ্ধে আহত হয়েছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে।  ইরানের নয়া সর্বোচ্চ শাসক নিযুক্ত হওয়ার পরও মোজতবাকে একটিবারের…

Read More

সরাসরি তেলের ডিপোয় হামলা ইজ়রায়েলের, বিধ্বংসী আগুনের গ্রাসে তেহরান, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল আকাশ
সরাসরি তেলের ডিপোয় হামলা ইজ়রায়েলের, বিধ্বংসী আগুনের গ্রাসে তেহরান, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল আকাশ

নয়াদিল্লি: ইরানে আরও জোরে প্রহার ইজ়রায়েলের। সরাসরি তেহরানের তেলের ডিপোয় হামলা চালাল তেল আভিভ। মোট পাঁচটি তেলের ডিপোয় হামলা চালানো হয়েছে বলে খবর। হামলায় দুই ট্যাঙ্কার ড্রাইভার-সহ চার জন মারা গিয়েছেন। তবে তেলের ডিপোয় হামলার ফলে চারিদিকে তেল ছড়িয়ে একাকার অবস্থা। ভয়াল আকার ধারণ করেছে আগুন। তেহরান এই মুহূর্তে কার্যতই জতুগৃহে পরিণত হয়েছে। (Israel Strikes Oil Depots in Iran) তেলের ডিপোয় হামলার কথা মেনে নিয়েছেন ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানির সিইও। জানা গিয়েছে, তেহরানের আকাশে ছুটে বেড়াচ্ছে ইজ়রায়েলের…

Read More

আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি

নয়াদিল্লি: ইরানকে ‘হেরো’ ঘোষণা করে দিয়েছেন। আরও জোরাল আঘাত হানার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার জানা গেল, আমেরিকার মহার্ঘ রেডার সিস্টেম উড়িয়ে দিয়েছে ইরান। স্যাটেলাইটের তোলা ছবিতে ধরা পড়ল ধ্বংসস্তূপ। (Iran Destroys US THAAD Radar System) আমেরিকা, ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে। হামলা, পাল্টা হামলায় যেমন তেতে উঠেছে পশ্চিম এশিয়া, তেমনই অর্থনৈতিক সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। এখনও হুমকি-হুঁশিয়ারি চলছে লাগাতার। সেই আবহেই স্যাটেলাইটের তোলা ছবি সামনে এনেছে আমেরিকারই সংবাদমাধ্য়ম CNN. (US Iran War)…

Read More

পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা

নয়াদিল্লি: ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই পরমাণু অস্ত্র পরীক্ষা করল আমেরিকা। পরমাণু শক্তিসম্পন্ন Minuteman III Doomsday ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তারা, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে গিয়ে, এমনকি পৃথিবীর যে কোনও জায়গায় উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। হিরোশিমায় যে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা, তার থেকে ২০ গুণ বেশি শক্তিশালী ওয়ারহেড বহন করতে সক্ষম Minuteman III Doomsday ক্ষেপণাস্ত্র। (US Tests Nuclear Missile) আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধের তীব্রতা লাগাতার বেড়েই চলেছে। সেই আবহেই পরমাণু শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল…

Read More

‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল

Xueqin Jiang US-Iran War Prediction: জোর যুদ্ধ চলছে আমেরিকা-ইজ়রায়েল এবং ইরানের মধ্যে। সেই আবহেই ‘চিনের নস্ত্রাদামুসে’র ভবিষ্যদ্বাণী ঘিরে শোরগোল। ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল একযোগে ইরানের উপর হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজ়রায়েল। আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে শীর্ষ আধিকারিকদের। মেয়েদের স্কুলে পর্যন্ত হামলা চালানো হয়। ১৭০ খুদের দেহ সমাধিস্থ করতে গণকবর খুঁড়তে হয়ে ইরানে। ইরানের তরফে পাল্টা হামলা চালালেও, আমেরিকা এবং ইজ়রায়েলের সামনে তারা কতদিন…

Read More

ইরানে যুদ্ধ চালাতে দৈনিক এত খরচ হচ্ছে আমেরিকার? সবমিলিয়ে খসতে পারে ১,৮৮,৭০,০০,০০,০০,০০০
ইরানে যুদ্ধ চালাতে দৈনিক এত খরচ হচ্ছে আমেরিকার? সবমিলিয়ে খসতে পারে ১,৮৮,৭০,০০,০০,০০,০০০

নয়াদিল্লি: নয় নয় করে পঞ্চম দিনে পড়ল আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধ। হামলা, পাল্টা হামলায় জ্বলছে গোটা পশ্চিম এশিয়া। ইরানের বুকে প্রায় ২০০০ হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকার। সাবমেরিন-সহ ইরানের ১৭টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা। পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানও। চারদিনের যুদ্ধে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় কত সম্পত্তিহানি হয়েছে আমেরিকার, কত টাকার ক্ষতি হয়েছে, তা নিয়ে যে তথ্য সামনে এসেছে, তা চমকে ওঠার মতো। (US-Iran War) জানা গিয়েছে, ইরানের…

Read More

Iran Israel War: চোখে চোখ রেখে আমেরিকা-ইসরায়েলকে জবাব দিতে ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র?
Iran Israel War: চোখে চোখ রেখে আমেরিকা-ইসরায়েলকে জবাব দিতে ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ক্রমাগত পাল্টা আঘাত হানছে ইরান। আর তার পিছনে রয়েছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খোমেইনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। আর তারপরই পাল্টা জবাব দিতে যুদ্ধ ঘোষণা করে তেহরান। মার্কিন হামলার মুখে ইরান যে কোনওভাবেই আপোস করবে না, তা স্পষ্ট করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, খোমেইনি ও অন্যান্য…

Read More

‘নির্লজ্জ আগ্রাসন’, খামেনেই হত্যা নিয়ে সরব চিন-রাশিয়া, এখনও নীরব বহু দেশ
‘নির্লজ্জ আগ্রাসন’, খামেনেই হত্যা নিয়ে সরব চিন-রাশিয়া, এখনও নীরব বহু দেশ

নয়াদিল্লি: ভেনিজ়ুয়েলার পর ইরানে সামরিক পদক্ষেপ আমেরিকার। ইজ়রায়েলের সঙ্গে মিলে মুহুর্মুহু আক্রমণ চালানো হয়েছে শনিবার। হত্যা করা হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইকে। সেই নিয়ে এবার নিন্দায় সরব হল চিন এবং আমেরিকা। অবিলম্বে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করতে বার্তা দিয়েছে তারা। (China-Russia Condemn Ayatollah Killing) শনিবার আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় মৃত্যু হয় ৮৬ বছর বয়সি খামেনেইয়ের। সেই থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, পাল্টা হামলা চলছেই। এমন পরিস্থিতিতে নিন্দায় সরব হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খামেনেইকে…

Read More

ওমান উপকূলে তেলের ট্যাাঙ্কারে হামলা ইরানের, সওয়ার ছিলেন ১৫ ভারতীয়
ওমান উপকূলে তেলের ট্যাাঙ্কারে হামলা ইরানের, সওয়ার ছিলেন ১৫ ভারতীয়

নয়াদিল্লি: এবার ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালাল ইরান। হরমুজ প্রণালীর উপর দিয়ে এগোচ্ছিল তেলের ট্যাঙ্কারটি। সেই সময়ই ইরানের ছোড়া ড্রোন আছড়ে পড়ে। তেলের ট্যাঙ্কারটিতে ১৫ জন ভারতীয় ছিলেন বলে জানা যাচ্ছে। আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। এর পাল্টা উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে পর পর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাতেই এবার নয়া সংযোজন। ওমানের মুসন্দম অঞ্চলের উপকূল ধরে, হরমুজ প্রণালী এগোচ্ছিল ‘Skylight’ নামের তেলের ট্যাঙ্কারটি। তাতে পালাউয়ের পতাকা…

Read More

জ্বলছে দুবাইয়ের ‘পাম জুমেইরা’, মিসাইল আছড়ে পড়ে আগুন? বাড়ি রয়েছে মুকেশ আম্বানি-শাহরুখ খানদের
জ্বলছে দুবাইয়ের ‘পাম জুমেইরা’, মিসাইল আছড়ে পড়ে আগুন? বাড়ি রয়েছে মুকেশ আম্বানি-শাহরুখ খানদের

নয়াদিল্লি: সকালে একযোগে ইরানে আক্রমণ চালিয়েছিল আমেরিকা এবং ইজ়রায়েল। রাত হতে হতে গোটা উপসাগরীয় অঞ্চলই উত্তপ্ত হয়ে উঠল। যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে সেখানে হামলা চালাতে শুরু করল ইরান। আর তাতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। পর পর বিস্ফোরণে কেঁপে উঠেছে দুবাই। আকাশে ছুটে বেড়াচ্ছে ক্ষেপণাস্ত্র। এমন আবহে বুর্জ খলিফা খালি করে দেওয়া হয় আগেই। তবে এবার দুবাইয়ের অভিজাত ‘পাম জুমেইরা’ ছারখার হওয়ার জোগাড় হল। ক্ষেপণাস্ত্রের টুকরো আছড়ে পড়ে সেখানে বিলাসবহুল  হোটেলে আগুন ধরে গিয়েছে। কালো…

Read More