Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Actor Dev: টাকিতে ইছামতীর তীরে সপরিবার-ভ্রমণে দেব, বৃষ্টির ছাঁট গায়ে লাগতেই মনে পড়ল কার কথা? ছবি নিমেষে ভাইরাল
Actor Dev: টাকিতে ইছামতীর তীরে সপরিবার-ভ্রমণে দেব, বৃষ্টির ছাঁট গায়ে লাগতেই মনে পড়ল কার কথা? ছবি নিমেষে ভাইরাল

Actor Dev: ইছামতীর পাড়ে সপরিবারে দেব, কার কথা মনে পড়তেই আবেগঘন বার্তা অভিনেতার? দেখুন ভাইরাল সব ছবি… টাকি ঘুরতে এসে ইছামতী নদীর তীরে দাঁড়িয়ে এক অন্যরকম অনুভূতির সাক্ষী হলেন অভিনেতা দেব। একদিকে বর্ষার মেঘলা আকাশ, নদীর জলে বৃষ্টির ছোঁয়া, আর অন্যদিকে ইছামতীর ওপারে বাংলাদেশ—- এই মনোরম পরিবেশেই সপরিবারে সময় কাটাতে দেখা গেল অভিনেতাকে। সীমান্তের এপারে দাঁড়িয়েও চোখের সামনে যেন স্পষ্ট হয়ে উঠল ওপারের দেশ। ইছামতীর তীর থেকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেবের মনে পড়ে গেল তাঁর অগণিত বাংলাদেশি অনুরাগীর কথা।…

Read More

নেপালের বন্যা: পশ্চিমবঙ্গের বহু নিখোঁজ, যার মধ্যে কলকাতার ৩২ সদস্যের একটি গোষ্ঠীও রয়েছে।
নেপালের বন্যা: পশ্চিমবঙ্গের বহু নিখোঁজ, যার মধ্যে কলকাতার ৩২ সদস্যের একটি গোষ্ঠীও রয়েছে।

বুধবার নেপালে আকস্মিক বন্যার পর নিখোঁজ হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের বহু মানুষের মধ্যে কৈলাস-মানসরোবর যাত্রায় কলকাতা থেকে আসা ৩২ সদস্যের একটি দলও ছিল বলে এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, ৩০ জন পর্যটক ও দুজন ট্যুর ম্যানেজারকে নিয়ে গঠিত দলটি ২১শে আগস্ট শহর ছেড়ে পরের দিন নেপালে পৌঁছায়। দলটি তিব্বতে প্রবেশের জন্য সকালে রাসুয়াগড়িতে পৌঁছায়। তিনি আরও জানান, নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানার সময় দলের সদস্যরা সকাল সাড়ে ৮টার দিকে ইমিগ্রেশন অফিসে ছিলেন। ওই কর্মকর্তা পিটিআইকে বলেন, “এলাকায় আকস্মিক…

Read More

ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ

  রামপুরহাট: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুতে উত্তেজনা বীরভূমের রামপুরহাটে । বছর এগারোর স্কুল পড়ুয়াকে ভুল ইঞ্জেকশন দেওয়ার পরই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের । কিছুদিন আগে রামপুরহাট হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয় ওই পড়ুয়া, দাবি পরিবারের । ৩ দিন আগে বাড়ি ফিরে ফের আজ পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের চেম্বারে আসে পড়ুয়া । চেম্বারের ল্যাবে ২টি ইঞ্জেকশন দেওয়ার পরই অবস্থার অবনতি হয় ওই কিশোরের । পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয় ।…

Read More

Rail Station: প্রচুর মানুষের যাতায়াত, এটিই ভারতের একমাত্র রেল স্টেশন! যার কোনও নাম নেই, ৯৯% মানুষই জানেন না, কোথায় রয়েছে ‘নামহীন’ স্টেশন?
Rail Station: প্রচুর মানুষের যাতায়াত, এটিই ভারতের একমাত্র রেল স্টেশন! যার কোনও নাম নেই,  ৯৯% মানুষই জানেন না, কোথায় রয়েছে ‘নামহীন’ স্টেশন?

Rail Station: ভারতীয় রেলের ইতিহাসে এটি একটি অদ্ভুত ব্যাপার। হলুদ বোর্ড আছে কিন্তু তাতে কোনও অক্ষর নেই। প্রতিদিন ট্রেন থামে, মানুষ যাতায়াত করে। অথচ কয়েক দশক ধরে ওই স্টেশনটির কোনও নাম নেই। কোথায় রয়েছে এই নামহীন রেল স্টেশনটি? ভারতীয় রেল নেটওয়ার্কে হাজার হাজার স্টেশন রয়েছে। প্রতিটি স্টেশনের একটি নাম এবং স্বতন্ত্র পরিচয় আছে। কিন্তু আমাদের দেশে এমন একটিই রেল স্টেশন আছে যার কোনও নাম নেই। সেই অদ্ভুত রেল স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায় অবস্থিত। এই স্টেশনটি সারা দেশে কোনও…

Read More

West Bengal Education: পশ্চিমবঙ্গে ক্যাম্পাস গড়তে আগ্রহী অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষায় নতুন উদ্যোগ রাজ্যের
West Bengal Education: পশ্চিমবঙ্গে ক্যাম্পাস গড়তে আগ্রহী অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষায় নতুন উদ্যোগ রাজ্যের

West Bengal Education: বিকাশ ভবনে উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক, রাজ্যে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালুর সম্ভাবনা।রাজ্যে ক্যাম্পাস গড়তে আগ্রহী অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলি কলকাতা: রাজ্যে ক্যাম্পাস গড়তে আগ্রহী অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলি। বৃহস্পতিবার বিকাশ ভবনে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নাড লিন্চ। ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পশ্চিমবঙ্গেই অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস চালুর সম্ভাবনা নিয়ে উদ্যোগ শুরু হয়েছে। প্রতি বছর বাংলা থেকে কয়েকশো পড়ুয়া অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। রাজ্যে আন্তর্জাতিক…

Read More

Success Story: মহিষাদলের মধুমিতা এবার মহাকাশ মিশনে, বিশ্বের ১০৮ দেশের ছাত্রীদের সঙ্গে ‘মিশন শক্তিস্যাট’-এ বাংলার মুখ
Success Story: মহিষাদলের মধুমিতা এবার মহাকাশ মিশনে, বিশ্বের ১০৮ দেশের ছাত্রীদের সঙ্গে ‘মিশন শক্তিস্যাট’-এ বাংলার মুখ

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একাদশ শ্রেণির ছাত্রী মধুমিতা মাইতি আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালা ‘মিশন শক্তিস্যাট’-এ অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছে। বিশ্বের ১০৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে সে স্যাটেলাইট নির্মাণ ও মহাকাশ প্রযুক্তির প্রশিক্ষণ নেবে।মহাকাশ মিশনে মধুমিতা মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একাদশ শ্রেণীর ছাত্রী মধুমিতা মাইতি আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালা ‘মিশন শক্তিস্যাট’-এ অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছে। বিশ্বের ১০৮টি দেশের স্কুলছাত্রীদের সঙ্গে এই কর্মশালায় যোগ দেবে সে। পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শিক্ষক, পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। আগামী…

Read More

এপারে বাংলা, ওপারে ওড়িশা, জানেন কি, পশ্চিমবঙ্গের একেবারে শেষ বাসস্ট্যান্ডটি কোথায়? ৯৯% মানুষই ডাহা ফেল
এপারে বাংলা, ওপারে ওড়িশা, জানেন কি, পশ্চিমবঙ্গের একেবারে শেষ বাসস্ট্যান্ডটি কোথায়? ৯৯% মানুষই ডাহা ফেল

  ভৌগোলিক সীমানার এই অদ্ভুত অবস্থানের কারণে সোলপাট্টা যেন দুই রাজ্যের এক অপূর্ব মিলনক্ষেত্র হয়ে উঠেছে। সীমানাবর্তী এলাকা হওয়ায় বাসস্ট্যান্ড চত্বর ও সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে এক মিশ্র সংস্কৃতি। দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভারতবর্ষ বরাবরই বৈচিত্র্যের দেশ। রাজ্য বদলালেই এখানে বদলে যায় ভাষা, সংস্কৃতি, আচার-অনুষ্ঠান, এমনকি দৈনন্দিন জীবনযাত্রার ছবিও। মাঝখানে শুধু একটা সীমানার বেড়া, আর তার এপার-ওপার করলেই দুটি ভিন্ন রাজ্য, সম্পূর্ণ আলাদা দুটি প্রশাসনিক ক্ষেত্র। কিন্তু আপনি কি জানেন, আমাদের এই পশ্চিমবঙ্গের ঠিক শেষ বাসস্ট্যান্ডটি কোথায় অবস্থিত?…

Read More

Humayun Kabir: অর্থ সংকটে মহামেডান স্পোর্টিং, নতুন সভাপতি হয়েই ১৩ কোটির দেনা! ৭ দিনে ৫০% মিটিয়ে দেব, দাবি হুমায়ুন কবীরের
Humayun Kabir: অর্থ সংকটে মহামেডান স্পোর্টিং, নতুন সভাপতি হয়েই ১৩ কোটির দেনা! ৭ দিনে ৫০% মিটিয়ে দেব, দাবি হুমায়ুন কবীরের

  Mohammedan Sporting Club: ববির কথায়, হুমায়ূন কবীরকে প্রেসিডেন্ট করলাম।২০১৭ থেকে আমি প্রেসিডেন্ট ছিলাম।আমি পদত্যাগ করলাম।আমরা আই লীগ চ্যাম্পিয়ন ছিলাম।সুপ্রিম কোর্টে মামলা করেছে,শর্ট পিরিয়ড এর মধ্যে আমরা ১৩ টা ম্যাচ খেলতে পারব না। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ময়দানের অন্যতম প্রধান এবং ১৩৫ বছরের ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাবে বড়সড় রদবদল ঘটল। ক্লাবের দীর্ঘদিনের সভাপতি আমিরউদ্দিন ববি পদত্যাগ করার পর, নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। দায়িত্ব গ্রহণের দিনই তাঁর হাতে মহামেডান ক্লাবের পক্ষ থেকে ‘১’ নম্বর জার্সি তুলে দেওয়া…

Read More

Water Tank: স্বপ্ন ছিল প্লেনে চড়ার, পূরণ হয়নি, বাড়ির ছাদেই বানিয়ে ফেললেন ‘এরোপ্লেন’! আসলে কী জানেন?
Water Tank: স্বপ্ন ছিল প্লেনে চড়ার, পূরণ হয়নি, বাড়ির ছাদেই বানিয়ে ফেললেন ‘এরোপ্লেন’! আসলে কী জানেন?

  ‘এরোপ্লেন বাড়ি’ দেখতে দূরদূরান্ত থেকে ভিড়, চর্চায় দীনবন্ধু মাঝি। রঘুনাথপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: মানুষের শখ বিভিন্ন ধরনের হয়। কেউ ছবি আঁকেন, কেউ পুরনো জিনিস সংগ্রহ করেন, আবার কেউ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তৈরি করেন এক অভিনব দৃষ্টান্ত। ঠিক তেমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে রঘুনাথপুর বিধানসভার শাঁকা এলাকায়। এই এলাকার বাসিন্দা দীনবন্ধু মাঝির ছোটবেলা থেকেই ছিল আকাশে ওড়ার স্বপ্ন। ইচ্ছা ছিল একদিন এরোপ্লেনে চড়বেন, কাছ থেকে দেখবেন উড়ানের অনুভূতি। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন পূরণ করা…

Read More

West Bengal: Leena Gangopadhyay মেয়াদ ফুরোনোর আগেই মহিলা কমিশন ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়, কেন এই সিদ্ধান্ত? জল্পনা তুঙ্গে
West Bengal: Leena Gangopadhyay মেয়াদ ফুরোনোর আগেই মহিলা কমিশন ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়, কেন এই সিদ্ধান্ত? জল্পনা তুঙ্গে

Leena Gangopadhyay Resigns as Chairperson of West Bengal Commission for Women: রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। ইস্তফা দিয়ে টলিপাড়ার বিতর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন লীনা। মেয়াদ শেষের আগেই কেন সরলেন লীনা গঙ্গোপাধ্যায়? জল্পনা তুঙ্গে টলিপাড়ায়। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনার অবসান। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন চিত্রনাট্যকার ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)। গত শুক্রবারই তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। বুধবার কমিশনের দপ্তরে তাঁর উপস্থিত থাকার…

Read More